০৫:২১ পি.এম
সরকার দেশে তরুণ উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকার ফান্ড গঠন করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এ বিষয়ে তিনি বলেন, মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের তৃতীয় দিন প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন।
অর্থমন্ত্রী আরও বলেন, যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে যুব ও ক্রিড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে যুব ঋণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এই ক্ষেতে কম সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে। আগামী ২৬-২৭ অর্থবছরে স্টার্টআপ তহবিল, নারী উদ্যোক্তা তৈরি, নারী উন্নয়ন এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে প্রস্তাবিত বরাদ্দ মোট ৪০০ কোটি টাকা। এর পাশাপাশি স্টার্টআপ ফান্ড নামে ৫০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এখান থেকে ৪ শতাংশ সুদে তরুণরা লোন পাবেন।
আরও পড়ুন: পিরোজপুরে লাশ দাফনে বাধা, নাহিদ ইসলামের নিন্দা ও ইনসাফের আহ্বান
অর্থমন্ত্রী আরও জানান, সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সরকার সারাদেশে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে। এখন পর্যন্ত সরকার ১৩ লাখ ১৭ হাজার কৃষককে ঋণ মওকুফের আওতায় এনেছে এবং এই বিষয়ে সরকার ১ হাজার ৫৭০ কোটি টাকার তহবিল গঠন করেছে।
কন্টেন্ট ক্রিয়েটরদের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ রয়েছে এবং আসছে বাজেটে বিষয়টি ভালো প্রাধান্য পাবে।
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনি বলেন, সরকারের প্রধান কর্মসূচির মধ্যে অন্যতম হল কর্মসংস্থান তৈরি। এই সমস্যার সমাধানের অন্যতম উপায় দক্ষতা উন্নয়ন। সরকার কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা উন্নয়নে কাজ করবে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোকেশনাল স্কুলগুলোর পাশাপাশি তরুণদের স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করবে।
তরুণদের ঋণদানের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে সহজ শর্তে এবং স্বল্প সুদে (৭ শতাংশ সুদে) ৭ থেকে ৩৫ লাখ টাকা তরুণদের জন্য লোনের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছে, সহায়তার অর্থছাড় কমেছে
এই সময় অর্থমন্ত্রী আমীর খসরু আরও উল্লেখ করেন, দেশের ক্যাপিটাল মার্কেট বর্তমানে অত্যন্ত খারাপ অবস্থানে রয়েছে এবং ক্যাপিটাল মার্কেটকে গতিশীল করতে সরকার সব ধরনের সংস্কার করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন