০৫:২৪ পি.এম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরপলাশ গ্রামে মাদক কারবারের অভিযোগে জনতার হাতে আটক হওয়া তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার (৮ জুন) রাতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন চরপলাশ গ্রামের কেনু খলিফার ছেলে রতন মিয়া, আসাদ মোড়লের ছেলে শাফুল মিয়া এবং গিয়াস উদ্দীনের ছেলে ফারজুল।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, ভ্রাম্যমান আদালতের কাছে এই তিনজন তাদের অপরাধ স্বীকার করে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় পৃথক তিন মামলায় তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও একশো টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহানের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন