০১:৩৩ পি.এম
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে গবাদিপশুর খাবার তৈরি করার দায়ে মেসার্স শাহীন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানের সময় এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তিনি জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে জীবননগরে অবস্থিত মেসার্স শাহীন ট্রেডার্স তদারকিকালে সেখানে অবৈধভাবে অন্য কোম্পানির নামে ভুসি তৈরি ও বাজারজাতকরণের প্রমাণ পাওয়া যায়।
আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার
এই ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ওই প্রতিষ্ঠানের মালিক মো. সাইফুল হকের নিকট থেকে জরিমানা হিসেবে এক লাখ টাকা আদায় করা হয়।
তিনি আরও উল্লেখ করেন, অভিযান পরিচালনাকালে ক্যাব প্রতিনিধি অ্যাড. রফিকুল ইসলাম এবং জীবননগর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন