০৮:২৪ পি.এম
বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে মহানগরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে রুটিন ‘এইচপিভি’ টিকাদান কার্যক্রমের গুরুত্ব ও সফল বাস্তবায়ন নিয়ে একটি অ্যাডভোকেসি সভা মঙ্গলবার নগর ভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির আসনে ছিলেন নগর প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
সভায় বক্তাগণ এইচপিভি সংক্রমণ প্রতিরোধে রুটিন টিকাদানের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা একই সাথে এ টিকাদান কার্যক্রমে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক প্রচার-প্রচারণা এবং কার্যক্রমের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. মোঃ রেফাতুল হায়দার, শেরেবাংলা মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রেবেকা বেগম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, ইউনিসেফের ব্যবস্থাপক ডা. রিয়াদ মাহমুদ এবং সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে রাব্বীও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন