ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

আরো দুটি সংসদীয় কমিটি গঠন: আইনের সভাপতি পার্থ, অর্থে মুশফিক


আরো দুটি সংসদীয় কমিটি গঠন: আইনের সভাপতি পার্থ, অর্থে মুশফিক

ত্রয়োদশ জাতীয় সংসদের আরো দুটি কমিটি গঠন করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আর অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মুশফিকুর রহমান।

রবিবার (১৪ জুন) জাতীয় সংসদ অধিবেশনে এই কমিটি গঠন করা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি এসংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। সেই প্রস্তাবটি কণ্ঠভোটে পাস হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন— মন্ত্রী মো. আসাদুজ্জামান, এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মো. নওশাদ জমির (পঞ্চগড়-১), শাকিলা ফারজানা (সংরক্ষিত আসন-৮), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), মো. নাজিবুর রহমান (পাবনা-১), আক্তার হোসেন (রংপুর-৪) এবং আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২)।

আরও পড়ুন: পিরোজপুরে লাশ দাফনে বাধা, নাহিদ ইসলামের নিন্দা ও ইনসাফের আহ্বান

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, নূরুল ইসলাম (বরগুনা-২), মীর শাহ আলম (বগুড়া-২), মোহাম্মদ জালাল উদ্দীন (চাঁদপুর-২), মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২), মোহাম্মদ শাহাদাত হোসেন (লক্ষ্মীপুর-১), মোহাম্মদ সাইফুল আলম (ঢাকা-১২), সৈয়দ জয়নুল আবেদীন (ঢাকা-৪) এবং মোহাম্মদ আবুল হাসনাত (কুমিল্লা-৪)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমরা ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই : হাসান হাফিজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


আমরা ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই : হাসান হাফিজ

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেছেন, ‘আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। রবিবার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে 'গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে হাসান হাফিজ বলেন, ‘প্রেসিডেন্ট জিয়া ছিলেন সাধারণ মানুষের, মাটির সন্তান। এখন বিএনপি সরকার ক্ষমতায়। নতুন এই সরকার চ্যালেঞ্জের মধ্যে আছে, এখানে ফ্যাসিবাদের ষড়যন্ত্র আছে।

সীমান্তে রক্ত ঝড়ছে। 'ভারতের ১২০ কোটি আর বাংলাদেশের ২০ কোটি মিলে বিশ্ব শক্তি হতে পারে', আমরা এই বয়ান গ্রহণ করতে রাজি না।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমানের ওপর অনেক গবেষণার অবকাশ আছে। তাঁকে নিয়ে গবেষণা করতে হবে, আবিস্কার করতে হবে, পুনরাবিষ্কার ও র্পুনমূল্যায়ন করতে হবে।

একই সঙ্গে তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আমাদের গণতন্ত্রের জন্য প্রেসিডেন্ট জিয়ার আদর্শ ও কাজের কাছে দ্বারস্ত হতে হবে।’

সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম এবং যুগান্তর পত্রিকার সম্পাদক কবি আবদুল হাই শিকদার, সময়ের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ও শিক্ষাবান্ধব আবাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ও শিক্ষাবান্ধব আবাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও শিক্ষাবান্ধব আবাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর।

আজ তিনি সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের গণরুমে অবস্থান এবং সিট দখল সংক্রান্ত সমস্যার অন্যতম প্রধান কারণ আবাসন সংকট। এই সমস্যা সমাধানে ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন আবাসিক হল নির্মাণ, আসন সংখ্যা বৃদ্ধি এবং আবাসন ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

তিনি জানান, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে যদি কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন আবাসিক হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করে, তবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের ব্যবস্থা করা হবে।

ড. মিলন বলেন, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট আইন অনুযায়ী প্রতিষ্ঠিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সংশ্লিষ্ট আইনের আওতায় পরিচালিত হয়। ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টিও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে রয়েছে।

তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক পরিবেশ জোরদার এবং শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের স্বার্থে ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রী আরও জানান, অবশিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসনের কারণে আগামী এক বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাধ্যতামূলক নির্দেশনা দেওয়ার সুযোগ নেই।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে কাজ করছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক চর্চা ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতেও প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিগত সময়ের অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল অবস্থা: জুবাইদা রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


বিগত সময়ের অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল অবস্থা: জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান বলেছেন, বিগত বছরগুলোতে অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল অবস্থা, এবং বহু স্কুলের বিধ্বস্ত অবস্থা রয়েছে। তবে শিক্ষার্থীরা তাদের শিক্ষা নেওয়া থামায়নি।

শিক্ষক-শিক্ষিকাবৃন্দ কষ্টের মাঝে দৃঢ় প্রতিজ্ঞ। তারা নিজেদেরকে আরো আত্মবিশ্বাসী ও মনোযোগী করে তুলেছে।

আজ রবিবার বিকেলে রাজধানীর বিএএফ শাহীন কলেজে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রোজেক্ট অ্যান্ড ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রদর্শনীতে শিক্ষার্থীদের বিভিন্ন সায়েন্স প্রজেক্ট ঘুরে দেখেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, আমার আজ মনে পড়ছে, পিরোজপুরের ইন্দুরকানী ৫৪ নং সাউথ বিদ্যালয়ের জীর্ণ সাদা দেয়ালের লাল রঙে লেখা একটি জীবনের অতি গুরুত্বপূর্ণ বিষয়। যা আমাদের সকলকে চিহ্নিত করে এবং চিন্তিত করে। হয়তো এটি জীবন সম্পর্কে আরো ভাবতে শেখাবে। দেয়ালে লেখা আছে ‘মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে না হলে সে শিখবে’ বলে।

জীর্ণ দেয়ালের এই লিখন কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ ধরনের লেখা দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে, যা জীবনের অনেক গুরুত্বপূর্ণ বাণী ব্যক্ত করে।

তিনি আরো বলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি আইকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাথার উপরের ছাদ কখনো-কখনো ভেঙে পড়ে এবং এরকম বিধ্বস্ত অবকাঠামোতে লেখাপড়া চালিয়ে যাচ্ছে মেধাবী শিক্ষার্থীরা। তাদের প্রচেষ্টা সফল হবেই।

এছাড়া, বৃষ্টির পানিতে ডুবে যাওয়া ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সকল প্রান্তের দেয়ালের প্লাস্টার উঠে যাওয়া চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার ৪৭ নং গড়চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা তিনি তুলে ধরেন।

এসময় তিনি বেহাল অবস্থায় থাকা কয়েকটি স্কুলের নাম উল্লেখ করে বলেন, শিক্ষার্থীরা শিক্ষা নেওয়া থামায়নি। শিক্ষক-শিক্ষিকা বৃন্দ কষ্টের মাঝেও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আরো আত্মবিশ্বাসী এবং আরো মনোযোগী। হয়তো তাদের মধ্যেই কেউ হবে বাংলাদেশের নাম বিশ্বশক্তির বুকে উজ্জ্বল করা ভবিষ্যৎ বিজ্ঞানী। দরিদ্র ও ধনীত্ব নির্বিশেষে সকলের শিক্ষার অধিকার রয়েছে। শিক্ষার সুযোগ দেওয়া হলে অনগ্রসর এলাকার জনসাধারণের প্রতিভা অন্বেষণ এবং নতুন সুযোগ তৈরি করার মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশের পথ সুগম হতে পারে, ইনশাআল্লাহ।

এর আগে, শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞান উদ্ভাবন পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কচুরিপানা থেকে বায়োগ্যাস, সবুজ শক্তি, গ্রিন টেক্সটাইল ও সার তৈরি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রহমত আলী হবিগঞ্জ থেকে

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


কচুরিপানা থেকে বায়োগ্যাস, সবুজ শক্তি, গ্রিন টেক্সটাইল ও সার তৈরি

স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা জলাশয়ে গজিয়ে উঠা বিরক্তিকর আগাছা কচুরিপানাকে টেকসই সম্পদে রূপান্তর করার জন্য নতুন প্রযুক্তি আবির্ভাব করেছেন।

উপজেলা পর্যায়ে স্ট্রেটাপ, সায়েন্স, প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে বিজয়ী ৯টি স্কুল কলেজের দল তাদের উদ্ভাবিত নতুন প্রযুক্তি প্রদর্শণ করেছেন।

রোববার (১৪ জুন) হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক দিনের জেলা পর্যায়ের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রদর্শণীতে জানান, কচুরিপানা এখন আর কোনো বিরক্তিকর আগাছা নয়। কারণ মালটি পারপাস কচুরিপানা রিফাইনারিং বর্জ্য আমাদের উদ্ভাবিত প্রযুক্তিকে কাজে লাগিয়ে টেকসই সম্পদে পরিণত করা সম্ভব।

তারা আরও জানান, কচুরিপানা ব্যবহার করে রিনিউয়েবল এনার্জি উইং’র বায়োগ্যাস ও সবুজ শক্তি, গ্রিন টেক্সটাইল ও ইকোনমি, এনভায়রনমেন্ট সলিউশন উইং-এর পুষ্টি সমৃদ্ধ সার এবং এগ্রো ইনোভেশন উইং প্রস্তুত করা সম্ভব।

তাদের উদ্ভাবিত এই প্রযুক্তিকে আরও শক্তিশালী করে পরিবেশবান্ধব সামাজিক কৃষি ও অর্থনীতি উন্নয়নে ব্যাপক তরান্বিত করা সম্ভব হবে।

এ ছাড়া, নরম কাদা মাটি থেকে জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তিও প্রদর্শন করেন লাখাই কালাউক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

এই প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করেছে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, এবং হবিগঞ্জ জেলা শিক্ষা অফিস, উপজেলা পর্যায়ে বিজয়ী দলকে নিয়ে।

জেলা প্রশাসক ডঃ জি এম সরফরাজ ফিতা কেটে এই প্রদর্শনির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জেলা প্রশাসক ডঃ জি এম সরফরাজ এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) পাপিয়া আকতার, জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজনীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাহের, সরকারি বৃন্দাবন কলেজের সহকারী প্রভাষক মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস বখত, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গির আলম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক এবং হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদুল কাইয়ুম প্রমূখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%