ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

কচুরিপানা থেকে বায়োগ্যাস, সবুজ শক্তি, গ্রিন টেক্সটাইল ও সার তৈরি


কচুরিপানা থেকে বায়োগ্যাস, সবুজ শক্তি, গ্রিন টেক্সটাইল ও সার তৈরি

স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা জলাশয়ে গজিয়ে উঠা বিরক্তিকর আগাছা কচুরিপানাকে টেকসই সম্পদে রূপান্তর করার জন্য নতুন প্রযুক্তি আবির্ভাব করেছেন।

উপজেলা পর্যায়ে স্ট্রেটাপ, সায়েন্স, প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে বিজয়ী ৯টি স্কুল কলেজের দল তাদের উদ্ভাবিত নতুন প্রযুক্তি প্রদর্শণ করেছেন।

রোববার (১৪ জুন) হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক দিনের জেলা পর্যায়ের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুরে সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা, আসামি ৮ জনই অজ্ঞাত

ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রদর্শণীতে জানান, কচুরিপানা এখন আর কোনো বিরক্তিকর আগাছা নয়। কারণ মালটি পারপাস কচুরিপানা রিফাইনারিং বর্জ্য আমাদের উদ্ভাবিত প্রযুক্তিকে কাজে লাগিয়ে টেকসই সম্পদে পরিণত করা সম্ভব।

তারা আরও জানান, কচুরিপানা ব্যবহার করে রিনিউয়েবল এনার্জি উইং’র বায়োগ্যাস ও সবুজ শক্তি, গ্রিন টেক্সটাইল ও ইকোনমি, এনভায়রনমেন্ট সলিউশন উইং-এর পুষ্টি সমৃদ্ধ সার এবং এগ্রো ইনোভেশন উইং প্রস্তুত করা সম্ভব।

তাদের উদ্ভাবিত এই প্রযুক্তিকে আরও শক্তিশালী করে পরিবেশবান্ধব সামাজিক কৃষি ও অর্থনীতি উন্নয়নে ব্যাপক তরান্বিত করা সম্ভব হবে।

এ ছাড়া, নরম কাদা মাটি থেকে জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তিও প্রদর্শন করেন লাখাই কালাউক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন: আশুলিয়ায় ৪ দিন পর ১১ বছরের শিশু ফাহিমকে উদ্ধার করলো পুলিশ

এই প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করেছে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, এবং হবিগঞ্জ জেলা শিক্ষা অফিস, উপজেলা পর্যায়ে বিজয়ী দলকে নিয়ে।

জেলা প্রশাসক ডঃ জি এম সরফরাজ ফিতা কেটে এই প্রদর্শনির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জেলা প্রশাসক ডঃ জি এম সরফরাজ এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) পাপিয়া আকতার, জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজনীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাহের, সরকারি বৃন্দাবন কলেজের সহকারী প্রভাষক মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস বখত, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গির আলম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক এবং হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদুল কাইয়ুম প্রমূখ।

আরও পড়ুন: নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত কলেজ শিক্ষক মোসাদ্দেক হাসানের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদীতে আনন্দ মিছিলের মাধ্যমে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


ঈশ্বরদীতে আনন্দ মিছিলের মাধ্যমে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানানো হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানাতে পাবনার ঈশ্বরদীতে আনন্দ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৪টার সময় ঈশ্বরদী পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি ঈশ্বরদীর খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকা গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আয়োজন করেছেন ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল। তিনি সম্প্রতি দলীয় সিদ্ধান্তে বহিষ্কৃত হয়েছেন বলে জানা যাচ্ছে। সঙ্গে বিগত সময়ে বহিস্কার হয়েছেন আরো অনেক নেতাকর্মীও।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে জাকির হোসেন জুয়েল বলেন, 'আওয়ামী লীগ সরকারের শাসনামলে দীর্ঘ ১৭ বছর আমরা বিএনপির রাজনীতি করেছি। আন্দোলন ও সংগ্রামে অংশ নিতে গিয়ে হামলা, মামলা ও নানা নির্যাতনের শিকার হয়েছি। এমন এক সময় ছিল, যখন ঈশ্বরদীতে বিএনপির নাম প্রকাশ্যে উচ্চারণের মতো পরিবেশ ছিল না। সেই কঠিন সময়ে আমরা রাজপথে থেকে নিজেদের দলের জন্য কাজ করেছি। কিন্তু আজ দলের সুসময়ে এসে আমরা বহিষ্কারের শিকার হয়েছি। একটি কুচক্রী মহল কেন্দ্রীয় নেতাদের ভুল তথ্য দিয়ে আমাদের বিভ্রান্ত করেছে।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির আহমেদ হিরোক সরদার, সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হোসেন আতিয়ার, সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান রাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আওয়াল কবির, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সদস্য মো. মতিউর রহমান, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, যুবদল নেতা রেজাউল করিম মুকুল, মহিবুল ইসলাম মাহি, সোহান পারভেজ বিপু সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি

ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে আড়াই হাজার কোটি টাকা তাيرল্য সহায়তা পেয়েছে। এর ফলে সোমবার থেকে গ্রাহকরা নিরবচ্ছিন্নভাবে টাকা তুলতে পারবেন বলে আশ্বস্ত করেছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসেন।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেছেন।

ভারপ্রাপ্ত এমডি বলেন, ডিজিটাল ব্যাংকিং ও চেক নগদায়নে কোন অসুবিধা হবে না। আমানত জমা ও উত্তোলনের হার প্রায় কাছাকাছি রয়েছে। গ্রাহকরা প্রতিদিন ১২শ কোটি টাকার মত জমা ও সমপরিমাণ আমানত নগদায়ন করছেন।

এছাড়াও, রেমিটেন্স প্রেরণকারীদের কোন ধরনের ভোগান্তি যেন না হয়, সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে বলে জানায় ইসলামী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ৯ দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা আমানত তুলে নিয়েছেন গ্রাহকেরা। টাকা তোলার হিড়িকের কারণে শেষ দু দিনে কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থের চাপ তৈরি হয়েছে। এমন অবস্থায় ১০ হাজার কোটি টাকা তাيرল্য সহায়তার আবেদন করে ব্যাংকটি। পর্যালোচনা শেষে রবিবার দুপুরে বাংলাদেশ ব্যাংক আড়াই হাজার কোটি টাকা ধার হিসেবে তাيرল্য সহায়তা দিয়েছে।

এরপর বিকেলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন গভর্নর মোস্তাকুর রহমান। তিনি সার্বিক সহায়তার আশ্বাস দেন। তিনি আবার জানান, ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত নিরাপদ রয়েছে এবং ভয়ের কোন কারণ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করা হবে : এহছানুল হক মিলন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করা হবে : এহছানুল হক মিলন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ সংসদে বলেছেন, নীতিমালা অনুযায়ী সব মানদণ্ড সঠিকভাবে পূরণ করা হলে ক্রমান্বয়ে দেশের স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে।

তিনি ময়মনসিংহ-৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. কামরুল হাসানের তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে মোট ৮ হাজার ৪৮৬টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসাকে এমপিওভুক্ত করার লক্ষ্যে 'স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫' প্রণয়ন করা হয়েছে।

তিনি জানান, প্রণীত নীতিমালার তৃতীয় অধ্যায়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তকরণের বিস্তারিত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ৩২৭টি মাদ্রাসা এমপিওভুক্তির জন্য আবেদন করেছে।

মন্ত্রী আরও বলেন, নীতিমালার শর্ত ও মানদণ্ড যথাযথভাবে পূরণ করা সাপেক্ষে পর্যায়ক্রমে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেট সহায়তার ফলে বেড়ে গেল দেশের রিজার্ভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


বাজেট সহায়তার ফলে বেড়ে গেল দেশের রিজার্ভ

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ১ বিলিয়ন ডলার বাজেট সহায়তা যুক্ত হওয়ার ফলে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে ৩৫ হাজার ৬২৬ দশমিক ৩৪ মিলিয়ন বা ৩৫ দশমিক ৬২ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ১৪ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৬২৬ দশমিক ৩৪ মিলিয়ন ডলার। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৫ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার পৌঁছেছে।

এছাড়া, গত ১০ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ হাজার ৭৩৪ দশমিক ৮৮ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ৭৭ দশমিক ৯৩ মিলিয়ন ডলার।

নিট রিজার্ভ হিসাব করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করার মাধ্যমে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%