ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

তালতলীতে শিক্ষা উপকরণ বিতরণ করল কিশোর কলি উন্নয়ন পরিষদ


তালতলীতে শিক্ষা উপকরণ বিতরণ করল কিশোর কলি উন্নয়ন পরিষদ

বরগুনা জেলার তালতলী উপজেলার কিশোর কলি উন্নয়ন পরিষদের উদ্যোগে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ১২ টি প্রাথমিক বিদ্যালয় এবং তিনটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শিক্ষা উপকরণের মধ্যে ছিল লেখার খাতা, প্রয়োজনীয় বই, ক্যালকুলেটর, স্কেল, জ্যামিতি বক্স, কলম, ইরেজার। উল্লিখিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার, পঁচাকোরলিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব মোঃ আনিসুজ্জামান, তালতলী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জনাব এডভোকেট গোলাম সরোয়ার এবং সাংবাদিক বেলাল হোসেন মিলন।

আরও পড়ুন: মদনে শিশু ধর্ষণ ও গর্ভধারণ মামলা, রায় ১১ নভেম্বর

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন কিশোর কলির প্রতিষ্ঠাতা এইচ এম মহিববুল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোর কলির সভাপতি মিসেস হামিদা এনি।

উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে কিশোর কলি উন্নয়ন পরিষদ মানবিক কাজে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। যার মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, ছাত্র ছাত্রীদের পোশাক বিতরণ, ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান, গরিব মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি, থ্রি পিস বিতরণ, রমজানে খাদ্য সামগ্রী বিতরণসহ ইমাম মোয়াজ্জিনদের সম্মানিত উপহার বিতরণ ও বিভিন্ন মানবিক কাজে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহাদাত বার্ষিকীতে আগৈলঝাড়ায় জিয়াউর রহমানের জন্য দোয়া অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


শাহাদাত বার্ষিকীতে আগৈলঝাড়ায় জিয়াউর রহমানের জন্য দোয়া অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে আগৈলঝাড়া এসএম বালিকা বিদ্যালয় হরুমে উপজেলা বিএনপি উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য বাহাদুর সাজেদা আক্তার, খন্দকার মোহাম্মদ আলী, এনায়েত হোসেন খান মনু, আবুল মোল্লা, শামসুল হক খোকন ও মন্নান আকনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোনাকোতে স্থায়ী হচ্ছেন আনসু ফাতি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


মোনাকোতে স্থায়ী হচ্ছেন আনসু ফাতি

বার্সেলোনার সঙ্গে আনসু ফাতির দীর্ঘদিনের সম্পর্ক এখন শেষ হওয়ার পথে। স্প্যানিশ এই ফরোয়ার্ড ফরাসি ক্লাব মোনাকোতে স্থায়ীভাবে যোগ দিতে সম্মত হয়েছেন বলে জানা গেছে।

গত মৌসুমে আনসু ফাতি মোনাকোর হয়ে ধারে খেলেছিলেন। ২২ বছর বয়সি এই ফুটবলার যেভাবে খেলেছেন তাতে ক্লাবটি সন্তুষ্ট হয়ে এবার তাকে স্থায়ী চুক্তিতে দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ফাতির ট্রান্সফারের জন্য মোনাকো বার্সেলোনাকে ১ কোটি ১০ লাখ ইউরো প্রদান করবে। এছাড়া খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে ক্লাবটির আলোচনা এখন শেষ পর্যায়ে রয়েছে। শুধু কিছু আনুষ্ঠানিক বিষয় চূড়ান্ত হওয়া বাকি।

এই চুক্তিটি বার্সেলোনার জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ ট্রান্সফার ফি পাওয়ার পাশাপাশি ক্লাবটির বেতন ব্যয়ও কমবে। ফাতি বছরে প্রায় ৬০ লাখ ইউরো বেতন পেয়ে থাকেন, যা বার্সেলোনার আর্থিক কাঠামোর ওপর চাপ সৃষ্টি করছিল।

একসময় বার্সেলোনার সবচেয়ে প্রতিভাবান তরুণদের মধ্যে একজন ছিলেন আনসু ফাতি। লিওনেল মেসির বিদায়ের পর তাকে বিখ্যাত ১০ নম্বর জার্সি অর্থাৎ স্কটেনারেকা দেওয়া হয়েছিল। তবে, বারবার চোটে পড়ার কারণে তিনি প্রত্যাশা অনুযায়ী নিজেকে তুলে ধরতে পারেননি।

তবে, মোনাকোতে নতুন পরিবেশে ফাতি আবারো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। তাই ফরাসি ক্লাবটি তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে রাখতে চায়। সবকিছু ঠিক থাকলে শিগগিরই আনুষ্ঠানিকভাবে তার স্থায়ী দলবদলের ঘোষণা আসতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে ইয়াবা উদ্ধারে মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


জিয়ানগরে ইয়াবা উদ্ধারে মাদক কারবারি আটক

পিরোজপুরের জিয়ানগরে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জিয়ানগর থানা পুলিশ।

সোমবার (১ জুন) দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পশ্চিম বালিপাড়া এলাকার মো. ইউসুফ আলী ঘরামির পুত্র এলাকার চিহ্নিত মাদক কারবারি মো. আজিজুল হক ঘরামি (৩৮) কে ঢেপসাবুনিয়া মোড়ের সেন্টু মেম্বার এর স'মিলের সামনে থেকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জিয়ানগর থানা পুলিশের একটি দল অভিমান চালিয়ে এই মাদক কারবারিকে বিশেষ কৌশলে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী আরও জানান, মাদক ব্যবসায়ী আজিজুল পুলিশের হাতে গ্রেফতার হলেও এমন মাদক ব্যবসায়ী এলাকার আরও রয়েছে। তাদেরকেও গ্রেফতারের দাবি জানাচ্ছেন তারা। মাদক নির্মূলে পুলিশের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

থানা সূত্রে জানা যায়, জিয়ানগর থানা উপ-পরিদর্শক (এস আই) মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই শাহিনুর রহমান, এসআই সঞ্জিব ঢালী, এসআই রবিউল ইসলামসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে আজিজুলকে গ্রেফতার করে।

জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মো. মোহব্বাত খান জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি আজিজুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার ছিলাম আছি এবং থাকবো। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এই থানায় কোন ধরনের কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইরানের কাছে এখনো প্রচুর ড্রোন রয়েছে’, স্বীকারোক্তি দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


‘ইরানের কাছে এখনো প্রচুর ড্রোন রয়েছে’, স্বীকারোক্তি দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ফেব্রুয়ারির শেষভাগে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধের পর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও দাবি করেছেন যে, দেশটির সামরিক প্রতিরক্ষাব্যবস্থা ব্যাপকভাবে ভেঙে পড়েছে। কিন্তু একইসঙ্গে তিনি স্বীকার করেছেন যে, ইরানের কাছে এখনো বিপুলসংখ্যক ড্রোন রয়েছে। সস্তা প্রযুক্তির কারণে, এই ড্রোনগুলোর বিরুদ্ধে হুমকি মোকাবিলা করা বেশ কঠিন এবং এটি এখন বিশ্বজুড়ে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার, মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্যদের সামনে উপস্থিত হয়ে, দেশটির শীর্ষ এই কূটনীতিক ট্রাম্প প্রশাসনের সামরিক সাফল্য তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক এই চ্যালেঞ্জের কথা পুনর্ব্যক্ত করেন। রুবিও বলেন, ড্রোনের অর্থনৈতিক দিকটি এমন একটি বিষয়, যার স্থায়ী সমাধান আমাদের বের করতে হবে। তবে এত কিছুর পরও ইরানের ড্রোন তৈরির সক্ষমতা আগের চেয়ে বহুলাংশে হ্রাস পেয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মতে, ইরান তার পারমাণবিক কর্মসূচিকে সুরক্ষিত রাখার জন্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে যে 'প্রচলিত প্রতিরক্ষাকবচ' তৈরি করেছিল, মার্কিন সামরিক অভিযানে তা এখন অনেকটাই গুঁড়িয়ে গেছে। ইরানের নৌবাহিনীর বর্তমান অবস্থার সম্পর্কে কটাক্ষ করে তিনি বলেন, দেশটির নৌবাহিনীর এখন যা অবশিষ্ট রয়েছে, তা মূলত মেশিনগান বসানো কিছু সাধারণ বোটের সমষ্টি মাত্র।

এছাড়া, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধের অর্থনৈতিক প্রভাব তুলে ধরে রুবিও জানান, এই ব্লকেডের কারণে ইরান প্রতিদিন কোটি কোটি ডলারের রাজস্ব হারাচ্ছে, যা তাদের অর্থনীতিকে চরম বিপর্যয়ের মুখে ফেলেছে।

সামগ্রিকভাবে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা সম্ভব হলেও, তাদের ড্রোনের মজুতকে এখনও মার্কিন প্রশাসন একটি বড় উদ্বেগের কারণ হিসেবে দেখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%