ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

মোনাকোতে স্থায়ী হচ্ছেন আনসু ফাতি


মোনাকোতে স্থায়ী হচ্ছেন আনসু ফাতি

বার্সেলোনার সঙ্গে আনসু ফাতির দীর্ঘদিনের সম্পর্ক এখন শেষ হওয়ার পথে। স্প্যানিশ এই ফরোয়ার্ড ফরাসি ক্লাব মোনাকোতে স্থায়ীভাবে যোগ দিতে সম্মত হয়েছেন বলে জানা গেছে।

গত মৌসুমে আনসু ফাতি মোনাকোর হয়ে ধারে খেলেছিলেন। ২২ বছর বয়সি এই ফুটবলার যেভাবে খেলেছেন তাতে ক্লাবটি সন্তুষ্ট হয়ে এবার তাকে স্থায়ী চুক্তিতে দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ফাতির ট্রান্সফারের জন্য মোনাকো বার্সেলোনাকে ১ কোটি ১০ লাখ ইউরো প্রদান করবে। এছাড়া খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে ক্লাবটির আলোচনা এখন শেষ পর্যায়ে রয়েছে। শুধু কিছু আনুষ্ঠানিক বিষয় চূড়ান্ত হওয়া বাকি।

আরও পড়ুন: লাউতারোর বদলে আর্জেন্টিনার একাদশে ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার?

এই চুক্তিটি বার্সেলোনার জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ ট্রান্সফার ফি পাওয়ার পাশাপাশি ক্লাবটির বেতন ব্যয়ও কমবে। ফাতি বছরে প্রায় ৬০ লাখ ইউরো বেতন পেয়ে থাকেন, যা বার্সেলোনার আর্থিক কাঠামোর ওপর চাপ সৃষ্টি করছিল।

একসময় বার্সেলোনার সবচেয়ে প্রতিভাবান তরুণদের মধ্যে একজন ছিলেন আনসু ফাতি। লিওনেল মেসির বিদায়ের পর তাকে বিখ্যাত ১০ নম্বর জার্সি অর্থাৎ স্কটেনারেকা দেওয়া হয়েছিল। তবে, বারবার চোটে পড়ার কারণে তিনি প্রত্যাশা অনুযায়ী নিজেকে তুলে ধরতে পারেননি।

তবে, মোনাকোতে নতুন পরিবেশে ফাতি আবারো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। তাই ফরাসি ক্লাবটি তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে রাখতে চায়। সবকিছু ঠিক থাকলে শিগগিরই আনুষ্ঠানিকভাবে তার স্থায়ী দলবদলের ঘোষণা আসতে পারে।

আরও পড়ুন: হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে ইয়াবা উদ্ধারে মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


জিয়ানগরে ইয়াবা উদ্ধারে মাদক কারবারি আটক

পিরোজপুরের জিয়ানগরে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জিয়ানগর থানা পুলিশ।

সোমবার (১ জুন) দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পশ্চিম বালিপাড়া এলাকার মো. ইউসুফ আলী ঘরামির পুত্র এলাকার চিহ্নিত মাদক কারবারি মো. আজিজুল হক ঘরামি (৩৮) কে ঢেপসাবুনিয়া মোড়ের সেন্টু মেম্বার এর স'মিলের সামনে থেকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জিয়ানগর থানা পুলিশের একটি দল অভিমান চালিয়ে এই মাদক কারবারিকে বিশেষ কৌশলে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী আরও জানান, মাদক ব্যবসায়ী আজিজুল পুলিশের হাতে গ্রেফতার হলেও এমন মাদক ব্যবসায়ী এলাকার আরও রয়েছে। তাদেরকেও গ্রেফতারের দাবি জানাচ্ছেন তারা। মাদক নির্মূলে পুলিশের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

থানা সূত্রে জানা যায়, জিয়ানগর থানা উপ-পরিদর্শক (এস আই) মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই শাহিনুর রহমান, এসআই সঞ্জিব ঢালী, এসআই রবিউল ইসলামসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে আজিজুলকে গ্রেফতার করে।

জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মো. মোহব্বাত খান জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি আজিজুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার ছিলাম আছি এবং থাকবো। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এই থানায় কোন ধরনের কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইরানের কাছে এখনো প্রচুর ড্রোন রয়েছে’, স্বীকারোক্তি দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


‘ইরানের কাছে এখনো প্রচুর ড্রোন রয়েছে’, স্বীকারোক্তি দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ফেব্রুয়ারির শেষভাগে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধের পর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও দাবি করেছেন যে, দেশটির সামরিক প্রতিরক্ষাব্যবস্থা ব্যাপকভাবে ভেঙে পড়েছে। কিন্তু একইসঙ্গে তিনি স্বীকার করেছেন যে, ইরানের কাছে এখনো বিপুলসংখ্যক ড্রোন রয়েছে। সস্তা প্রযুক্তির কারণে, এই ড্রোনগুলোর বিরুদ্ধে হুমকি মোকাবিলা করা বেশ কঠিন এবং এটি এখন বিশ্বজুড়ে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার, মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্যদের সামনে উপস্থিত হয়ে, দেশটির শীর্ষ এই কূটনীতিক ট্রাম্প প্রশাসনের সামরিক সাফল্য তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক এই চ্যালেঞ্জের কথা পুনর্ব্যক্ত করেন। রুবিও বলেন, ড্রোনের অর্থনৈতিক দিকটি এমন একটি বিষয়, যার স্থায়ী সমাধান আমাদের বের করতে হবে। তবে এত কিছুর পরও ইরানের ড্রোন তৈরির সক্ষমতা আগের চেয়ে বহুলাংশে হ্রাস পেয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মতে, ইরান তার পারমাণবিক কর্মসূচিকে সুরক্ষিত রাখার জন্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে যে 'প্রচলিত প্রতিরক্ষাকবচ' তৈরি করেছিল, মার্কিন সামরিক অভিযানে তা এখন অনেকটাই গুঁড়িয়ে গেছে। ইরানের নৌবাহিনীর বর্তমান অবস্থার সম্পর্কে কটাক্ষ করে তিনি বলেন, দেশটির নৌবাহিনীর এখন যা অবশিষ্ট রয়েছে, তা মূলত মেশিনগান বসানো কিছু সাধারণ বোটের সমষ্টি মাত্র।

এছাড়া, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধের অর্থনৈতিক প্রভাব তুলে ধরে রুবিও জানান, এই ব্লকেডের কারণে ইরান প্রতিদিন কোটি কোটি ডলারের রাজস্ব হারাচ্ছে, যা তাদের অর্থনীতিকে চরম বিপর্যয়ের মুখে ফেলেছে।

সামগ্রিকভাবে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা সম্ভব হলেও, তাদের ড্রোনের মজুতকে এখনও মার্কিন প্রশাসন একটি বড় উদ্বেগের কারণ হিসেবে দেখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ : সংসদে জবাব দেওয়ার ঘোষণা জামায়াত আমিরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ : সংসদে জবাব দেওয়ার ঘোষণা জামায়াত আমিরের

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই। সরকার যে সকল কর্মকাণ্ড পরিচালনা করছে, অর্থনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা অবস্থা এবং বিচার ব্যবস্থার নানা পরিপ্রেক্ষিতে তার দলের অবস্থান জনগণের পার্লামেন্টে আসন্ন বাজেট অধিবেশনে তুলে ধরা হবে।

মঙ্গলবার সিলেটের বাদাঘাট এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমা আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ডা. শফিকুর রহমান বলেন, এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না। তবে এটুকু বলা যায়, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই। আগামী ৭ জুন থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনে তার দল সরকারের কর্মকাণ্ড, অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করবে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, এক মাসের ব্যবধানে তেলের মূল্য বৃদ্ধি জনগণের ওপর এক ধরনের জুলুম। সংসদে আলোচনা না করেই রাতের আঁধারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তেলের দাম বাড়ানোর প্রয়োজন হলে তা সংসদে আলোচনা করেই করা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।

ফাহিমা হত্যা মামলার বিচার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার দিকে গেলে মানুষ ধরে নেবে বিচার হবে না। তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র দাখিল এবং বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রশাসনের প্রতি।

তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি সমাজে অপরাধকে উৎসাহিত করে এবং সাধারণ মানুষের নিরাপত্তাবোধকে দুর্বল করে। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনারও আহ্বান জানান তিনি।

ফাহিমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, একটি শিশুর এমন নির্মম মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য বেদনাদায়ক। তিনি স্থানীয় জনগণকে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং জানান, তার দল আইনগত ও মানবিক সহায়তা অব্যাহত রাখবে।

তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের উচিত রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মজলুম ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো, যাতে আর কোনো বাবা-মাকে সন্তানের হত্যার বিচার চেয়ে অসহায়ভাবে অপেক্ষা করতে না হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন দিনের মাথায় লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


তিন দিনের মাথায় লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি পরিবর্তন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি অনুমোদন দেওয়ার মাত্র তিন দিনের মধ্যেই নতুন কমিটি অনুমোদন দেওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা, সমালোচনা এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের কারণে স্থানীয়দের মাঝে একাধিক প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট তীব্র আলোচনা চলমান রয়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত ২১ মে হাবিবুর রহমানকে সভাপতি করে নিয়ম অনুসারে একটি এডহক কমিটি অনুমোদন দেন সিলেট শিক্ষা বোর্ড। তবে মাত্র তিন দিন পরে, ২৪ মে, আগের কমিটিকে বাতিল করে নতুন একটি এডহক কমিটি অনুমোদন করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা একাডেমিক সুপারভাইজারকে।

জানা গেছে, উভয় কমিটি সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলামের স্বাক্ষরে অনুমোদন লাভ করে। অল্প সময়ের মধ্যে কমিটি পরিবর্তনের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, মাত্র তিন দিনের মধ্যে এমন সিদ্ধান্ত পরিবর্তনের প্রয়োজনীয়তা কেন ছিল এবং এর পেছনে প্রকৃত কারণ কী।

চকবাজার এলাকার বাসিন্দা আবু সুফিয়ান মন্তব্য করেন, “রাজনৈতিক অদৃশ্য শক্তির প্রভাবে রাতারাতি কমিটি পরিবর্তন করা হয়েছে। বিষয়টি আমাদের হতাশ করেছে। হাবিবুর রহমান একজন শিক্ষিত ও যোগ্য ব্যক্তি। তাকে বাদ দিয়ে অন্য একজনকে কেন দায়িত্ব দেওয়া হলো, তা আমরা জানি না।”

এদিকে, কয়েকজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে এমন অস্থিরতা শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা বিষয়টির স্বচ্ছ ব্যাখ্যা দাবি করেছেন।

বাতিল হওয়া এডহক কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, “আমি বিষয়টি সম্পর্কে কিছুই জানি না। ফেসবুকের মাধ্যমে নতুন কমিটির কপি দেখে জানতে পারি, সেখানে আমার নামের জায়গায় অন্য একজনের নাম রয়েছে। কীভাবে এবং কেন এটি হলো, সে বিষয়ে আমাকে বোর্ড বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কেউ কিছু জানায়নি। কোন চিঠিও পাইনি। নতুন কমিটির কপি দেখে আমি নিজেই হতবাক হয়েছি।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেন, “আগের কমিটি অনুমোদনের পর জন-অসন্তোষের বিষয়টি আমাদের জানানো হয়। সংসদ সদস্য মহোদয় এ বিষয়ে ডিও লেটার দেন। সেই ডিও লেটারের প্রেক্ষিতে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%