০৫:৪৫ এম
বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি নাটকীয় টাইব্রেকারে হেরে যাওয়ার পরে। প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে ৪–৩ গোলে হারতে হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এর আগে দুই দলের ১২০ মিনিটের খেলা শেষ হয়েছিল ১–১ সমতায়।
দুই দলেরই পেনাল্টি শুটআউটে শতভাগ সফলতা ছিল। চারটি শুটআউটেই জার্মানি বিশ্বকাপে জয় পেয়েছে, আর প্যারাগুয়ে একবার টাইব্রেকার পরীক্ষা দিয়ে একবারই সফল হয়েছিল।
কিন্তু কাই হ্যাভার্জের বুলেটগতির শট প্যারাগুয়ে গোলকিপার গিল বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন। এরপর মাউরিসিও প্যারাগুয়েকে এগিয়ে দেন ন্যয়ারকে কোনো সুযোগ না দিয়েই। জার্মানির জোশুয়া কিমিখ কোনোমতে জালে বল জড়ান। এরপর গুস্তাভো গোমেজ প্যারাগুয়েকে ২-১ গোলে এগিয়ে দেন।
আরও পড়ুন: ভিনিসিয়াস ছাড়া সেভিয়াকে ৪-১ গোলে হারালো রিয়াল মাদ্রিদ
জামাল মুসিয়ালা তৃতীয় শটে সফল হন এবং মাতিয়াস গালারজা লক্ষ্যভেদ করেন। তবে জার্মানিকে আবার রুখে দেন গিল। নিকো ওল্টারমেডের নিচু শট ঠেকান প্যারাগুয়ান কিপার। কিন্তু প্যারাগুয়ে জয়সূচক পরের শট মিস করলে ম্যাচে উত্তেজনা বাড়ে। অ্যান্তনিও সানাবরিয়া দূরের পোস্টের বাইরে দিয়ে বল মারেন।
নাদিয়েম আমিরি গোল করে জার্মানদের টিকিয়ে রাখেন। তবে নয়ার গুরুত্বপূর্ণ সেভে প্যারাগুয়েকে হতাশ করেছেন। বাঁদিকে ঝাঁপিয়ে ফ্যাবিয়ান বালবুয়েনাকে রুখে দেন জার্মান কিপার। তবে সেই উত্তেজনার মূহুর্তে ক্রসবারের ওপর দিয়ে বল মারেন। পরপর দুইবার সুযোগ হারানো প্যারাগুয়ে পরের শটে জাল কাঁপাতে সক্ষম হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন