ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে মহিলা পরিষদের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির সূচনা


কাউখালীতে মহিলা পরিষদের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির সূচনা

বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি"—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচির সূচনা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার নিজস্ব কার্যালয়ে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের সদস্যপদ নবায়ন সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই সাংগঠনিক মাস উদযাপিত হবে।
সংগঠনের সহ-সভাপতি জাহানুর হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা নারী অধিকার রক্ষা ও সংগঠনকে শক্তিশালী করার ওপর জোর দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের
সাধারণ সম্পাদক: সাহিদা হক
সহ-সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, শিক্ষিকা পদ্ম দত্ত,
সাংগঠনিক সম্পাদক ছায়া সমাদ্দার
নারী নেত্রী মাহাফুজা খানম, মৌমিতা সাহা, রিপা আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নারী সমাজকে সংগঠিত ও সচেতন করার মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধ ও সমান অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও জোরদার করতে তৃণমূল পর্যায়ে সদস্য সংখ্যা বৃদ্ধি করা জরুরি। মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি পুরাতন সদস্যদের সদস্যপদ নবায়ন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমেরিকা ও ইসরায়ালের ২০০টির বেশি বিমান ভূপাতিত করেছে ইরান’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


‘আমেরিকা ও ইসরায়ালের ২০০টির বেশি বিমান ভূপাতিত করেছে ইরান’

ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি উল্লেখ করেছেন যে, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ২০০টির বেশি শত্রু বিমান ভূপাতিত করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় আকাশ প্রতিরক্ষা দিবস উপলক্ষে তিনি এই তথ্য প্রকাশ করেন।

প্রতিবেদনে তিনি আরও জানান, ইরান তাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি ও মোতায়েন করছে। কিছু ক্ষেত্রে যুদ্ধের সময় শত্রু বাহিনীও জানত না, ইরানের কোন প্রতিরক্ষা ব্যবস্থা তাদের বিমানগুলোকে লক্ষ্যবস্তু করেছে। সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে আত্মনির্ভরতার গুরুত্ব তুলে ধরেছে।

এদিকে, ইরানজুড়ে ৩ হাজার ৮০০টির বেশি স্থানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে বলে একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন বিমান প্রতিরক্ষা বাহিনীর উপসমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদেকিয়ান। তিনি আরও উল্লেখ করেন, মোতায়েনকৃত প্রতিরক্ষা ব্যবস্থার অনেকগুলোই দুর্গম এলাকায় অবস্থিত।

মোহাম্মদ সাদেকিয়ান বলেন, দেশজুড়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চারটি প্রধান মিশন পরিচালনা করে। এগুলো হলো- শনাক্তকরণ, নজরদারি, প্রতিহতকরণ এবং আকাশপথের লক্ষ্যবস্তুতে আঘাত হানা। বিমান প্রতিরক্ষার প্রধান দায়িত্ব হলো ইসলামি প্রজাতন্ত্র ইরানের আকাশসীমায়, এমনকি দেশের আকাশসীমার বাইরেও যেকোনো উড়ন্ত বস্তু শনাক্ত করা।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বড় ধরনের হামলা চালায়। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা প্রাণ হারান। এরপরই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরাইলকে লক্ষ্য করে পাল্টা ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় অনুমোদনহীন ভবন ভাঙল প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


নেত্রকোণায় অনুমোদনহীন ভবন ভাঙল প্রশাসন

নেত্রকোণা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার কলমাকান্দা উপজেলা সদরের বাজার এলাকায় সরকারি জায়গা ও পুকুরের ওপর অবৈধভাবে নির্মিত একটি দুইতলা ভবন অপসারণের কাজ শুরু করেছে জেলা পরিষদ।

আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে জেলা পরিষদের নির্দেশে স্থাপনাটির অবৈধ অংশ অপসারণে এ অভিযান চালানো হয়।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সরকারি জমিতে নির্মিত এ ভবনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা জেলা প্রশাসনের প্রয়োজনীয় কোনো অনুমোদন নেয়া হয়নি। পুকুরের পানিতে পিলারের মাধ্যমে ভবনের নিচের অংশ নির্মাণ করায় এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং বাজারের সৌন্দর্য ব্যাহত করছিল।

ঘটনাস্থল পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক অ্যাড. নুরুজ্জামান নুরু বাসসকে বলেন, ‘জেলা পরিষদের জায়গায় স্থাপনা তুলতে হলে অবশ্যই অনুমতির প্রয়োজন। এ ভবনটি কোনো অনুমোদন না নিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে জলাশয়ের ওপর তৈরি করা হয়েছিল। ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে আইন অনুযায়ী এটি ভেঙে ফেলা হচ্ছে।’

অভিযানকালে দেখা গেছে, শ্রমিকরা ভবনের ওপরের দুইতলার অংশ ভাঙার কাজ করছেন। প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে অবৈধ ওপরের অংশ অপসারণ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে আইনি প্রক্রিয়া মেনে পুরো স্থাপনার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফসহ জেলা পরিষদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। 

সরকারি জলাশয় ও সম্পত্তি রক্ষায় প্রশাসনের এ কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাক পৌঁছে দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


ডাক পৌঁছে দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে ডাক পৌঁছে দেওয়ার পর ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল শামীম আহমেদ (কং/৮৮১) জিএমপি হেডকোয়ার্টারের বার্তাবাহক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি কিশোরগঞ্জের ভৈরব থানার মানিকদী দক্ষিণপাড়া এলাকার আঙ্গুর মিয়ার পুত্র।

জিএমপি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে গাজীপুর পুলিশ কমিশনার কার্যালয় থেকে ডাক নিয়ে ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্দেশ্যে রওনা হন শামীম আহমেদ। ডাক পৌঁছে দেওয়ার পর ফেরার পথে দুপুর ২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জিএমপির টঙ্গী পূর্ব থানার পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল শামীম আহমেদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জিএমপি পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী চট্টগ্রাম

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে পরিচালিত অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে হাটহাজারী থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ধারাবাহিক অভিযানে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত একটি চক্রের বিষয়ে তথ্য পাওয়ার পর হাটহাজারী থানা পুলিশ নজরদারি ও তথ্য যাচাই শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৩১ আগস্ট ২০২৬ খ্রি. দিবাগত রাত আনুমানিক ২টায় জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজের নেতৃত্বে এসআই ফখরুল ইসলাম, এসআই আশিকুর রহমান ও এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মোঃ জামাল হোসেন প্রকাশ জামাল মিস্ত্রি (৪৪) ও মোঃ কবির (৪৭)-কে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১টি অত্যাধুনিক পেনগান, ৪টি দেশীয় পিস্তল, ১৮টি পেনগানের গুলি ও ২টি পিস্তলের বুলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হাটহাজারীর সরকারহাট বাজারে ওসমানের সিএনজি অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো। পরবর্তীতে এসব অস্ত্র বিভিন্ন স্থানে বিক্রির জন্য সরবরাহ করা হতো।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত সরকারহাট বাজারে অবস্থিত ওই ওয়ার্কশপে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে অস্ত্র তৈরির কার্যক্রমের বিভিন্ন আলামত পাওয়া যায় এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়।

অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র তৈরির একটি গুরুত্বপূর্ণ উৎসের সন্ধান পাওয়ার পাশাপাশি অস্ত্র সরবরাহকারী চক্রের সদস্যদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় পলাতক ওসমানসহ সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্রের উৎস নির্মূলে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%