ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

মানুষের কল্যাণে বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী


মানুষের কল্যাণে বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

বিএনপির রাজনীতি মানুষের জন্য বললেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সকাল ১০ টা ৫০ মিনিটে কক্সবাজারে পাতালী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য খালখনন কর্মসূচি শুরু করেছি। তিনি বলেন, নির্বাচনের আগে আমরা বলেছিলাম কৃষক ভাইদের বীজ ও কীটনাশক ওষুধ কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকার একটি সুবিধা দিতে চাই এবং সেটি দেব কৃষক কার্ডের মাধ্যমে, ইনশাআল্লাহ।

আরও পড়ুন: এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

তিনি আরও জানান, গ্রামে-গঞ্জে মিলিয়ে বাংলাদেশে ৭০ থেকে ৮০ ভাগ খেটে খাওয়া মানুষ রয়েছে। নারীরা বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক। এই নারীদের দেশনেত্রী খালেদা জিয়া বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়ে গেছেন। প্রধানমন্ত্রী বলেন, এই নারীরা যদি স্বাবলম্ভী না হয়, তাহলে পুরুষের পাশে দাঁড়াতে পারবে না এবং বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। এজন্য এই নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বর্তমান সরকার ফ্রি করার ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, যারা ভালো করবে তাদেরকে উপবৃত্তি দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে।

এর আগে শনিবার সকালে তিনি কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে খালটির পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ সরকারের এবং প্রশাসনের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।

১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্থানে দাঁড়িয়ে কোদাল হাতে পাতলী খাল খনন কাজের সূচনা করেছিলেন, ঠিক সেই স্থান থেকেই পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তার পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

আরও পড়ুন: জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সরকার সহযোগিতা করবে — মাহ্দী আমিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমবাপ্পের বিরুদ্ধে অতিরিক্ত সমালোচনার অভিযোগ তুললেন দেম্বেলে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


এমবাপ্পের বিরুদ্ধে অতিরিক্ত সমালোচনার অভিযোগ তুললেন দেম্বেলে

লা লিগার পরাশক্তি রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক অফ-ফর্মের পুরো দায় যেন কিলিয়ান এমবাপ্পের কাঁধে এসে পড়েছে। ফরাসি এই তারকাকে নিয়ে চারদিকে যে সমালোচনা চলছে, তা ‘অন্যায্য’ এবং ‘সীমা ছাড়ানো’ বলে মন্তব্য করেছেন তার জাতীয় দলের সতীর্থ উসমান দেম্বেলে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’কে দেওয়া এক সাক্ষাৎকারে পিএসজি ফরোয়ার্ড দেম্বেলে এমবাপ্পের সাবেক ক্লাব সতীর্থ হিসেবে তার পাশে দাঁড়িয়ে বলেছেন।

২০২৪ সালে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে এমবাপ্পে কঠিন সময়ের মধ্যে রয়েছেন। সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিতে সমর্থকরা ঘরের মাঠেও তাকে সমর্থন করতে দ্বিধা করছেন না। এমনকি ক্লাবের জন্য তার বিদায়ের দাবিতে একটি অনলাইন পিটিশনে অবিশ্বাস্যভাবে লাখ লাখ মানুষ স্বাক্ষর করেছেন। অথচ এমবাপ্পের সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) দুইবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে, অন্যদিকে রিয়াল মাদ্রিদকে তাদের পরিচিত ধারায় ফিরতে সংগ্রাম করতে হচ্ছে।

এমবাপ্পের ওপর চলমান মানসিক চাপ নিয়ে দেম্বেলে মন্তব্য করেন, ‘তাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা অত্যন্ত অন্যায্য। কিলিয়ানকে নিয়ে কিছু মানুষ একটু বেশিই বাড়াবাড়ি করছে। ও একজন অসাধারণ খেলোয়াড় এবং মাঠের বাইরে ভীষণ ভালো একজন মানুষ। কেবল কিলিয়ান এমবাপ্পে বলেই তাকে নিয়ে এত মাতামাতি। মানুষের উচিত তাকে এভাবে তাড়া করা বন্ধ করা।’

দেম্বেলের ক্ষোভ অব্যাহত থাকে যখন বলেন, ‘সে জুতার ফিতা বাঁধল কি বাঁধল না, মোজা টেনে তুলল কি তুলল না—সেটা নিয়েও কথা হয়। এটা আসলেই بড্ড বেশি। দিনশেষে সে তো একটা মানুষ। ফ্রান্স দলের হয়ে সে আমাদের সাথে অসাধারণ খেলছে, ও আমাদের একজন নেতা।’

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে ফরাসি কোচ দিদিয়ের দেশমের বিদায়ের পর ফ্রান্সের ডাগআউটে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ এবং ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের আসার গুঞ্জন শোনা যাচ্ছে।

এই বিষয়ে দেম্বেলে জানান, ‘দেশম একজন অনন্যসাধারণ কোচ। ফরাসি জাতীয় দলের কোচদের ইতিহাসে তিনি চিরকাল কিংবদন্তি হয়ে থাকবেন। তবে আমরা আশাবাদী, একদিন জিদানকে ফ্রান্সের বেঞ্চে স্বাগত জানাতে পারব। আমি নিশ্চিত, তিনি দায়িত্ব নিলে দারুণ কিছু করবেন।’

উল্লেখ্য, ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের হয়ে ফাইনালে গোল করেছিলেন দেম্বেলে। অন্যদিকে ২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হ্যাটট্রিক করেও শিরোপা ছোঁয়া হয়নি এমবাপ্পের। এবার যুক্তরাষ্ট্রে সেই আক্ষেপ মুছে ফেলবার লক্ষ্যেই মাঠে নামছে ফরাসিরা। আগামী মঙ্গলবার সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ফায়ার ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


গাজীপুরের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ফায়ার ইউনিট

গাজীপুরের মালেকবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫ মিনিটের দিকে, এই কারখানাটিতে আগুনের সূত্রপাত ঘটে। নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কার্যরত আছে।

গাজীপুর ভোগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হিরন মিয়ার নেতৃত্বে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই কারখানার ষষ্ঠ তলা থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে যখন আগুনের তীব্রতা বাড়তে থাকে তখন ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ, কিংবা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাঈমকে শারীরিক নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছে কোয়াব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


নাঈমকে শারীরিক নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছে কোয়াব

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগে ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব নিন্দা জানিয়েছে এবং জাতীয় দলের ক্রিকেটাররা ক্ষোভ প্রকাশ করেছেন।

কোয়াব এক বিবৃতিতে জানায়, নাঈম হাসানের ওপর শারীরিক নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। ঘটনা অনুযায়ী, গত ১২ জুন রাতে সাভারে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার এলাকায় তাকে থামানো হয়।

অভিযোগে বলা হচ্ছে, নাঈমের সঙ্গে প্রথম থেকেই বৈরী আচরণ করা হয়। যখন তিনি কথা বলার চেষ্টা করেন, তখন তার গলা জোর করে চেপে ধরেন এবং পরে পাইপ দিয়ে মারধর করা হয়। পরে তাকে খুলশী থানায় নেওয়ার পর সেখানেও দুর্ব্যবহার করা হয়।

কোয়াবের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের যেকোনো নাগরিকের জন্য এমন ঘটনা অগ্রহণযোগ্য। সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, তিনি নাঈমের সঙ্গে কথা বলার পর তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেটের মদ্যের দাম বৃদ্ধিতেও বিরোধী দলের সমালোচনা : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


বাজেটের মদ্যের দাম বৃদ্ধিতেও বিরোধী দলের সমালোচনা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন, যে বাজেটে ট্যাক্স কমানো হয় এবং মদের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের ভালো লাগে না।শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে একটি সংক্ষিপ্ত পথসভায় এ মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, ‘প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাতলী খাল খনন করেছিলেন। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এই পুনঃখনন কাজ শুরু হলো। এর মাধ্যমে ৪০ হাজার মানুষ উপকৃত হবে, ১২০০ হেক্টর জমি চাষাবাদ বাড়বে এবং সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবে।’বাজেটে কৃষকদের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে তা জানিয়ে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে প্রতি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের কাছে ‘কৃষক কার্ড’ পৌঁছে দিতে সরকার সক্ষম হবে।তারেক রহমান আরও বলেন, ‘প্রতিবার বাজেট প্রদান করা হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। কিন্তু এবারের বাজেটে তা বাড়েনি। কারণ সরকার বাজেটে ৬০টি পণ্যের ওপর ট্যাক্স তুলে নিয়েছে।’মানুষের জন্য ক্ষতিকর পণ্যের ওপর সরকার ট্যাক্স বাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যে বাজেটে ট্যাক্স কমানো হয়, মদের দাম বাড়ানো হয়, সেই বাজেট বিরোধী দলের ভালো লাগে না। তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা এবং দেশে অশান্তি সৃষ্টি করা।’দেশ এবং জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়ার অঙ্গীকার করে তারেক রহমান বলেন, ‘যারা বিভ্রান্ত করছে, তারা বিভিন্ন সময় ষড়যন্ত্র করে দেশের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছে। যারা দেশের জন্য কাজ করে, নির্বাচনে জনগণ তাদেরই দায়িত্ব দিয়েছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করে যাব, দেশ এবং জনগণের ভাগ্য পরিবর্তনে অবশ্যই কাজ করে যাব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%