১২:৩৯ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন, যে বাজেটে ট্যাক্স কমানো হয় এবং মদের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের ভালো লাগে না।শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে একটি সংক্ষিপ্ত পথসভায় এ মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, ‘প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাতলী খাল খনন করেছিলেন। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এই পুনঃখনন কাজ শুরু হলো। এর মাধ্যমে ৪০ হাজার মানুষ উপকৃত হবে, ১২০০ হেক্টর জমি চাষাবাদ বাড়বে এবং সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবে।’বাজেটে কৃষকদের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে তা জানিয়ে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে প্রতি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের কাছে ‘কৃষক কার্ড’ পৌঁছে দিতে সরকার সক্ষম হবে।তারেক রহমান আরও বলেন, ‘প্রতিবার বাজেট প্রদান করা হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। কিন্তু এবারের বাজেটে তা বাড়েনি। কারণ সরকার বাজেটে ৬০টি পণ্যের ওপর ট্যাক্স তুলে নিয়েছে।’মানুষের জন্য ক্ষতিকর পণ্যের ওপর সরকার ট্যাক্স বাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যে বাজেটে ট্যাক্স কমানো হয়, মদের দাম বাড়ানো হয়, সেই বাজেট বিরোধী দলের ভালো লাগে না। তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা এবং দেশে অশান্তি সৃষ্টি করা।’দেশ এবং জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়ার অঙ্গীকার করে তারেক রহমান বলেন, ‘যারা বিভ্রান্ত করছে, তারা বিভিন্ন সময় ষড়যন্ত্র করে দেশের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছে। যারা দেশের জন্য কাজ করে, নির্বাচনে জনগণ তাদেরই দায়িত্ব দিয়েছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করে যাব, দেশ এবং জনগণের ভাগ্য পরিবর্তনে অবশ্যই কাজ করে যাব।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন