ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৬৮ জন


হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৬৮ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু ঘটেছে। চলতি বছরে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০০ জন এবং হামের উপসর্গে ৯২২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে, হামে ও এর উপসর্গে মৃত্যুর মোট সংখ্যা ১ হাজার ২২ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে রবিবার (১৩ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করা হয়।

বুলেটিনে উল্লেখ করা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় হামের উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯০৫ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: পিএসসির দুই সদস্যের পদত্যাগ, সদস্য সংখ্যা ২০ থেকে ১৮

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫০৯ জন, রাজশাহীতে ৩১, সিলেটে ১৬, চট্টগ্রামে ১৬৬, বরিশালে ৭৮, ময়মনসিংহে ৫৭, খুলনায় ৭৪ এবং রংপুরে ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫১ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি অবস্থায় ৫ হাজার ৭৭২ জন রোগী রয়েছেন।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৯ জন।

আরও পড়ুন: দেশে মৃত্যুর প্রধান কারণ উচ্চ রক্তচাপ, টেকসই অর্থায়নের আহ্বান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর জন্য আবেদন আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর জন্য আবেদন আহ্বান

ব্রিটিশ কাউন্সিল মর্যাদাপূর্ণ স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস-এর ত্রয়োদশ সংস্করণের জন্য আবেদন আহ্বান করেছে। এই অ্যাওয়ার্ডের আয়োজনের উদ্দেশ্য হলো, যাঁরা যুক্তরাজ্যে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে নিজেদের সম্প্রদায়, শিল্প খাত ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের সাফল্য উদযাপন করা। ব্রিটিশ কাউন্সিল বিশ্বজুড়ে সাংস্কৃতিক সম্পর্ক ও শিক্ষার সুযোগ নিয়ে কাজ করে।

ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস চারটি ক্যাটাগরিতে দেওয়া হয়, যা বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অর্জনের ও প্রভাবকে স্বীকৃতি দেয়। এই ক্যাটাগরিগুলো হলো—জ্ঞান ও টেকসই উন্নয়ন, সংস্কৃতি–সৃজনশীলতা ও ক্রীড়া, সামাজিক উদ্যোগ এবং ব্যবসা ও উদ্ভাবন। যোগ্য আবেদনকারীরা জাতীয় ও বৈশ্বিক পর্যায় উভয় ক্ষেত্রেই প্রতিযোগিতা করার সুযোগ পাবেন।

ব্রিটিশ কাউন্সিলের বিচারকমণ্ডলী ২৮ জন চূড়ান্ত প্রতিযোগীর মধ্যে থেকে চারজনকে আন্তর্জাতিক বিজয়ী হিসেবে নির্বাচন করবেন। পুরস্কার বিজয়ীরা আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের পরিচিতি বৃদ্ধি করার সুযোগ পাবেন, পাশাপাশি যুক্তরাজ্যে বিশেষ নেটওয়ার্কিং সফরে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার আরও সমৃদ্ধ করার সুযোগও থাকবে।

বাংলাদেশে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগীদের সম্মান জানাতে বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৬। বাংলাদেশে জাতীয় পর্যায়ের বিজয়ীদের নাম আগামী বছরের জানুয়ারিতে ঘোষণা করা হবে। অন্যদিকে, আন্তর্জাতিক পর্যায়ের বিজয়ীদের নাম ২০২৭ সালের আগস্টে ঘোষণা করা হবে। ব্রিটিশ কাউন্সিল বিজয়ীদের গল্প ও সাফল্যের চিত্র ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে সবার সামনে তুলে ধরবে।

গত বছর বিশ্বের প্রায় ১০০টি দেশ থেকে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১,৮০০ জনের বেশি অ্যালামনাই আবেদন করেছিলেন। স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস-এর দ্বাদশ সংস্করণও ব্যাপক সাড়া ফেলে। ২০২৫ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে বিভিন্ন দেশ ও খাতের বিজয়ী ও চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের সম্মাননা দেওয়া হয়।

গত বছরের আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় ব্রিটিশ কাউন্সিল এবারও আবেদন আহ্বান করেছে। যুক্তরাজ্যের সাবেক শিক্ষার্থীদের শিল্প ও ব্যবসার খাত গড়ে তোলা, উদ্ভাবনে ভূমিকা রাখা এবং সমাজে দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি করার জন্য সম্মান জানাতে এ আয়োজন করা হচ্ছে।

অ্যালামনাই অ্যাওয়ার্ড ২০২৭ প্রসঙ্গে ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান বলেন, “যুক্তরাজ্যের সাবেক শিক্ষার্থীরা সেখানে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কীভাবে নিজেদের সমাজ, কর্মক্ষেত্র ও বৃহত্তর সমাজের কাজে লাগাচ্ছেন সেটাকে অনন্য উপায়ে উদযাপন করে স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস। বাংলাদেশের যুক্তরাজ্য অ্যালামনাইদের মধ্যে আমরা তাঁদের বৈচিত্র্যময় কাজের ধরণ ও অনুপ্রেরণার জায়গাগুলো স্পষ্টভাবে দেখতে পাই। কেউ বিজ্ঞান ও উদ্ভাবন নিয়ে কাজ করছেন, কেউ সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছেন, আবার কেউ সৃজনশীল উদ্যোগের মাধ্যমে নতুন কিছু করছেন।”

“আমি সকল যোগ্য যুক্তরাজ্য অ্যালামনাইদেরকে এ সুযোগটি কাজে লাফিয়ে নিজেদের সাফল্য উদযাপন ও তার পেছনের গল্প সবার সামনে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। এর মাধ্যমে তাঁরা বিশ্বের বিভিন্ন দেশের পরিবর্তনকামী মানুষের একটি কমিউনিটির সঙ্গেও যুক্ত হতে পারবেন। এই অ্যাওয়ার্ড শুধু অ্যালামনাইদের অর্জনের স্বীকৃতি নয়, বরং তাঁদের কাজের প্রভাবকে আরও বিস্তৃত করা এবং নতুন সুযোগ ও নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার একটি মাধ্যমও,” যোগ করেন তিনি।

আবেদনের বিস্তারিত, ক্যাটাগরি, আবেদনপ্রক্রিয়া ও যোগ্যতার শর্তাবলি জানতে ভিজিট করুন: https://www.britishcouncil.org.bd/en/study-uk/alumni-awards-2027

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত

বরগুনার বেতাগীতে বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিটের কারণে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়লে, ভবন থেকে দ্রুত নামতে গিয়ে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে প্রথম শ্রেণির শিক্ষার্থী নিগার সুরাইয়া আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ এক দিনের ছুটি ঘোষণা করেছে। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধান এবং বিদ্যালয়ের বৈদ্যুতিক ব্যবস্থাপনার পর্যালোচনার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারণে শর্ট সার্কিটের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে শিক্ষার্থীরা ভবন থেকে নিচে নামতে শুরু করে। এ সময় সিঁড়িতে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

আহত শিক্ষার্থীদের মধ্যে প্রথম শ্রেণির শিক্ষার্থী নিগার সুরাইয়া আক্তার, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা এবং প্রথম শ্রেণির শিক্ষার্থী সিথিসহ অন্তত ১৫ জন রয়েছে। স্থানীয় লোকজন ও বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত আহত শিক্ষার্থীদের উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গুরুতর আহত নিগার সুরাইয়া আক্তার বেতাগী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু বকর সিদ্দিক মন্টুর মেয়ে। তাকে প্রথমে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। বিদ্যালয় কর্তৃপক্ষ এক দিনের ছুটি ঘোষণা করে। পাশাপাশি শর্টসার্কিটের কারণ, বৈদ্যুতিক সংযোগের অবস্থা এবং ভবনের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনার কারণ ও বৈদ্যুতিক ব্যবস্থাপনায় কোনো ত্রুটি উঠে এলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্নাব্যুতে শিস ও ক্ষোভ, মরিনহোর ওপর ভক্তদের বিশ্বাস নেই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


বার্নাব্যুতে শিস ও ক্ষোভ, মরিনহোর ওপর ভক্তদের বিশ্বাস নেই

রেকর্ড ট্রান্সফার ফিতে দলবদলের বাজার কাঁপিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ইয়ান দিওমান্দেকে নিয়ে উন্মাদনার অন্ত ছিল না। তবে, সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পাওয়ার পরও আলো ছড়াতে ব্যর্থ হন এই আইভরিয়ান উইঙ্গার। রায়ো ভায়েকানোর বিপক্ষে হোসে মরিনহোর রিয়াল ৪-১ গোলের বড় জয় পেলেও দর্শকদের ক্ষোভ এবং শিস থেকে রেহাই পাননি ফুটবলাররা।

ঘরের মাঠে এত বড় জয়ের পর উল্লাসের পরিবর্তে গ্যালারিজুড়ে অসন্তোষের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিলিয়ান এমবাপ্পে ও আলভারো কারেরাসের গোলে প্রথমার্ধেই মাদ্রিদ চালকের আসনে বসেছিল। জুড বেলিংহামের উপস্থিতি এবং ২১ মিনিটের মধ্যে ৩-০ গোলের ব্যবধান একপেশে লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু রিয়ালের মাঠের ফুটবল কট্টর বার্নাব্যু সমর্থকদের মন ভরাতে পারেনি।

বিশেষ করে বেতিসের কাছে সাম্প্রতিক হারের ক্ষত এবং ইন্টার মিলান ম্যাচে পারফরম্যান্সের খাঁজ এখনো পুরোপুরি মুছে যায়নি। দ্বিতীয়ার্ধে রায়োর ক্যামেলো গোল শোধ দেওয়ার পর এবং ভিনিসিয়ুস জুনিয়রের ভুলে ম্যাচ যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন গ্যালারি বাঁধ ভাঙা ক্ষোভে ফুঁসে ওঠে। একের পর এক বিদ্রূপাত্মক শিসে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ।

সবচেয়ে বেশি আলোচনায় থাকা দিওমান্দে লা লিগার ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ফুটবলার হিসেবে বার্নার্দো সিলভা ও রুডিগারদের সঙ্গে একাদশে নামলেও পুরো ম্যাচে কার্যত ‘অদৃশ্য’ ছিলেন। তার নিষ্ক্রিয়তা বার্নাব্যুর দর্শকদের হতাশাকে আরও বাড়িয়ে দেয়। শেষ দিকে থিবো কোর্তোয়া কয়েকটি চমৎকার সেভ না করলে এবং এমবাপ্পে রিয়ালের হয়ে চতুর্থ গোল না করলে বিপদের মাত্রা আরো বাড়তে পারত।

কাতালান দৈনিক ‘স্পোর্ত’-এর মতে, কেবল জয় নয়, মরিনহোর রিয়ালের কাছ থেকে ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন ফুটবল দেখতে চায় সমর্থকরা। রায়োর বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ার পরও গ্যালারির অসন্তোষ স্পষ্ট করে দিল, মরিনহো এবং তার আনা নতুন তারকারা বার্নাব্যুর প্রত্যাশার চেয়ে অনেক পিছিয়ে আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাপলা তুলতে গিয়ে মোল্লাহাটে ২ চাচাতো বোন পানিতে ডুবে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


শাপলা তুলতে গিয়ে মোল্লাহাটে ২ চাচাতো বোন পানিতে ডুবে মৃত্যু

মোল্লাহাটের বাগেরহাটে বাড়ির নিকটবর্তী মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে জান্নাতী আক্তার (১১) ও লামিয়া আক্তার (৮) নামের দুই চাচাতো বোনের মৃত্যু ঘটে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত জান্নাতী মুস্তাইন শেখের কন্যা এবং লামিয়া মোস্তাক শেখের কন্যা।

পরিবার এবং সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মোল্লা জসিম উদ্দিন জানান, সকালে দাদী নাছিমা বেগমের সঙ্গে বাড়ির কাছে একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় জান্নাতী ও লামিয়া। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের সদস্য এবং স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি করে উদ্ধার করে।

পরে তাদের চুনখোলা এলাকার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে। পারিবারিকভাবে তাদের দাফনের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%