০৭:২০ পি.এম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুই সদস্য কমিশন থেকে পদত্যাগ করেছেন। আজ রোববার রাষ্ট্রপতির কাছে তাদের পদত্যাগপত্র জমা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে এটি গৃহীত হয়েছে। পদত্যাগপত্রে উভয় সদস্যই এটিকে তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন।
রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে, পিএসসির সদস্য ও সাবেক সচিব মো. মহিউদ্দিন ১৫ অক্টোবর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এম সোহেল রহমান ১৭ অক্টোবর রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন।
দুই সদস্যের বিদায়ের পর ২০ সদস্যের পিএসসিতে বর্তমানে সদস্য সংখ্যা ১৮ জনে নেমে এসেছে।
আরও পড়ুন: হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৬
এর আগে গত আগস্ট মাসে সংস্থাটির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়েছিলেন।
নতুন করে দুই সদস্যের পদত্যাগের পর আরও কয়েকজন সদস্য পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
এদিকে অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পর গত ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। তিনি ৬ সেপ্টেম্বর ২০২৬ শপথ গ্রহণ করেছেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর টাকা ও স্বর্ণালংকার ছিনতাই, ককটেল বিস্ফোরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন