ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অন্যের বাচ্চাকে স্তন্যপান করিয়ে আলোচনায় মন্ত্রী


অন্যের বাচ্চাকে স্তন্যপান করিয়ে আলোচনায় মন্ত্রী

মাতৃত্বের অনুভূতি কোনো পদ বা মর্যাদার ফ্রেমে বাঁধা থাকে না—এই সত্যটিকে নতুন করে মনে করিয়ে দিয়েছেন নেপালের মহিলা, শিশু ও প্রবীণ নাগরিক বিষয়ক মন্ত্রী সীতা বাদি। ১৭ দিন বয়সী এক ক্ষুধার্ত শিশুর কান্না শুনে তিনি একটি শিশু হোমে পরিদর্শনকালে স্থির থাকতে পারেননি।

কোনো দ্বিধা ছাড়াই শিশুটিকে কোলে তুলে নিয়ে স্তন্যপান করান তিনি। এই আবেগঘন মুহূর্তের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন মন্ত্রী সীতা বাদি।

এটি ঘটেছিল নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি শিশু হোমে। সেখানে বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া শিশুদের রাখা হয়। সম্প্রতি ওই হোমের চরম অব্যবস্থাপনা, নোংরা বিছানা ও বৃষ্টির পানির মধ্যে শিশুদের রাখার খবর পেয়ে পরিদর্শনে যান মন্ত্রী সীতা বাদি। হোমের অধিকাংশ শিশু বিভিন্ন রোগে আক্রান্ত ছিল।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

পরিদর্শনের সময় ক্ষুধার জ্বালায় ১৭ দিন বয়সী এক শিশুকন্যা একটানা কাঁদতে থাকে। হোমে বিকল্প কোনো দুধ না থাকায় সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন মন্ত্রী। তিনি নোংরা বিছানাতেই বসে শিশুটিকে কোলে নিয়ে নিজের স্তনপান করান। মায়ের স্পর্শ পেয়ে শিশুটি শান্ত হয় এবং মন্ত্রীর কোলেই ঘুমিয়ে পড়ে। পরে মন্ত্রী আবেগাপ্লুত হয়ে জানান, শিশুটিকে কোলে নেওয়ার পর তার নিজের সন্তান বলেই মনে হয়েছে এবং এখন থেকে তিনিই সেই শিশুর মায়ের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, মন্ত্রী সীতা বাদি নিজেও একসময় এ ধরনের হোমে বড় হয়েছেন। ১২ বছর বয়স পর্যন্ত হোম থেকে লেখাপড়া করে আজ তিনি দেশটির মন্ত্রীর আসনে পৌঁছেছেন।

হোমে থাকা ১৫ দিন থেকে ২ বছর বয়সী অন্তত ২০টি শিশুর সার্বিক যত্ন নেওয়া এবং হোমটি নতুন করে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন তিনি। পদমর্যাদা ভুলে একজন জনপ্রতিনিধির এমন বিরল মাতৃত্ববোধ ও মানবিকতার নজির বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে।

আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৩ এম


সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।

বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অধিকার করেছেন।

এই অর্জনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম তেমনভাবে উজ্জ্বল হয়েছে।

হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।

সবগুলো ধাপ সফলভাবে অতিক্রম করে সেরা হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশের এই কোরআনের হাফেজ।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। পাঁচটি পৃথক শাখায় আয়োজিত এ প্রতিযোগিতায় সৌদি আরবের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বিচারকরা প্রতিযোগীদের কোরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা মূল্যায়ন করেন।

বিভিন্ন শাখায় মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে।

প্রতিযোগিতা চলাকালে এক সাক্ষাৎকারে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, কোরআনই তাকে একটি ছোট গ্রাম থেকে পবিত্র মক্কা নগরীতে নিয়ে এসেছে।

মসজিদুল হারামে এসে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে আন্তর্জাতিক এই কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সৌভাগ্য তিনি তার কোরআনিক জীবনের অন্যতম বড় সম্মান ও স্মরণীয় অর্জন হিসেবে উল্লেখ করেন।

মক্কার পবিত্র ভূমিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের কোরআনপ্রেমী তরুণদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য প্রথম স্থান অর্জন নিঃসন্দেহে গর্বের বিষয়।

একজন তরুণ হাফেজের এই সাফল্য দেশের কোরআন শিক্ষা ও হিফজের অঙ্গনেও নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে আশা করা যায়।

সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মোট পুরস্কার-মূল্য ছিল ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।

বিশ্বের বিভিন্ন দেশের কোরআন হিফজ ও তিলাওয়াতের প্রতিভাবানদের মিলনমেলায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাকারিয়ার এই শ্রেষ্ঠত্ব অর্জন দেশের জন্য এক অনন্য সম্মান।

পবিত্র কোরআনকে বুকে ধারণ করে মক্কার পবিত্র ভূমিতে বাংলাদেশের পতাকাকে মর্যাদার সঙ্গে তুলে ধরেছেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।

তার এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং এটি বাংলাদেশের কোরআনপ্রেমী মানুষ ও মাদরাসা শিক্ষাব্যবস্থার জন্যও এক আনন্দ ও গৌরবের সংবাদ।

সূত্র : সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শৈশবে ফিরলেন বিজয়, কৃতিত্ব চাইলেন রাশমিকা!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৮ এম


শৈশবে ফিরলেন বিজয়, কৃতিত্ব চাইলেন রাশমিকা!

শুটিং বাতিল হয়েছে বৃষ্টির কারণে। সেই অবসরের সময় বাবা-মায়ের কাছে গিয়েই যেন আবার ফিরে পেলেন নিজের শৈশব। ভারতীয় দক্ষিণী তামিল অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাগ করেছেন যেখানে তিনি বাবা গোবর্ধন রাও দেবেরাকোন্ডা ও মা মাধবী দেবেরাকোন্ডার মাঝে নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন।

ছবিটিতে দেখা যাচ্ছে, বিজয় শান্তিতে ঘুমিয়ে আছেন। ছবিটি প্রকাশ করে বিজয় লিখেছেন, বৃষ্টির ফলে শুটিং বাতিল হওয়ায় শৈশবের সবচেয়ে প্রিয় জায়গায় দুপুরের ঘুম দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। এর ফলে তার ক্লান্তি সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে।

এছাড়াও, ছবিটির পেছনে রয়েছে বিশেষ একটি চমক। বিজয়ের এই সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী এবং তার স্ত্রী রাশমিকা মান্দানা।

Screenshot_2026-08-20_090354

জানিয়ে রাখি, ছবিতে নিজের নাম দেখার পর বিজয়কে মজার ছলে খোঁচা দিয়েছেন রাশমিকা। তিনি মন্তব্য করে লেখেন, "শুধু এই ছবির জন্যই কি তাকে কৃতিত্ব দেওয়া হলো? এত বছর ধরে তোলা তার অন্যান্য ছবিরও কৃতিত্ব দেওয়া উচিত।" এসময় তিনি তার ছবি তোলার দক্ষতা সকলের সামনে দেখানোর কথাও বলেন।

বিজয় ও রাশমিকার এই নিরীহ খুনসুটিতে ভক্তরাও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই ছবিটির জন্য রাশমিকার প্রশংসা করেছেন।

কাজের ক্ষেত্রেও বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে আবার একসাথে দেখা যাবে। আসন্ন ঐতিহাসিক নাট্যধর্মী ছবি রণবালিতে তারা জুটি বেঁধে অভিনয় করছেন। ছবিটি আগামী ১১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এর আগে জনপ্রিয় এই জুটিকে ডিয়ার কমরেড ছবিতে একসাথে পর্দায় দেখা গিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৯ এম


ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩ জন

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এটি একটি ভয়াবহ দুর্ঘটনা, যা বুধবার ভোরে ঘটে। এতে আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ এবং স্থানীয় উদ্ধারকারী দলের সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে মহাসড়কে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, একটি দ্রুত গতির ট্রাক হঠাৎ করে বিপরীত লেনে প্রবেশ করায়, সেটি বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে সংঘর্ষ বাধে।

সংঘর্ষের ফলে বাসটি পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। এতে যাত্রীদের মধ্যে অধিকাংশই নিহত হন। দুর্ঘটনার এ জঘন্য ঘটনায় প্রাণ হারান ট্রাকচালকও।

দুর্ঘটনার শিকার বাসটি ইম্বিতুভা পৌর স্বাস্থ্য বিভাগের মালিকানাধীন। এটি সাধারণ রোগীদের নিয়ে পারানা অঙ্গরাজ্যের রাজধানী কুরিতিবার বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছিল, যখন বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

এ ঘটনার পর দুর্ঘটনাস্থলসংলগ্ন মহাসড়কে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শোক প্রকাশ করতে গিয়ে ইম্বিতুভা পৌর প্রশাসন শহরটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সূত্র : আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুগ্ধসহ ১১ হত্যা : ২৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবে কি না, আদেশ আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৫ এম


মুগ্ধসহ ১১ হত্যা : ২৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবে কি না, আদেশ আজ

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানী ঢাকার উত্তরায় মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে কি না, সেই বিষয়টি জানা যাবে আজ।

বৃহস্পতিবার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছে।

প্যানেলের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় মোট আটজন গ্রেফতার রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মো. মজিবুর রহমান, আজমপুর পুলিশ ফাঁড়ির সাবেক কনস্টেবল মো. হোসেন আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, যুবলীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন রুবেল, আওয়ামী লীগের নেতা মো. সোহেল রানা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. শাহ আলম এবং তুরাগ থানা এলাকার আওয়ামী লীগ কর্মী মো. ইরফানুল হক গাজী।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তোহিদুল ইসলাম, উত্তরা বিভাগের সাবেক সহকারী পুলিশ কমিশনার সুমন কর, উত্তরা পশ্চিম থানার সাবেক ওসি বিএম ফরমান আলী, উত্তরা পূর্ব থানার সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশনস) মাহমুদুল হাসান, উত্তরা পূর্ব থানার সাবেক কনস্টেবল মো. আবু ছায়েম, আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন আল সোহেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, সাবেক কাউন্সিলর ডিএম. শামীম, সাবেক কাউন্সিলর মো. ফরিদ আহমেদ, সাবেক কাউন্সিলর মো. আনিছুর রহমান নাঈম, সাবেক কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান, উত্তরা পূর্ব থানার সাবেক এসআই খালেদ আনোয়ার, উত্তরা পূর্ব থানার সাবেক এএসআই মো. রোকনুজ্জামান, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সহসভাপতি মুরতাফা বিন ওমর এবং তুরাগ থানার আওয়ামী লীগের যুবলীগ নেতা জাকির হোসেন।

এ ক্ষেত্রে, ৩ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষ হয়ে যায়। প্রসিকিউশন ২৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানালেও আসামিদের আইনজীবীরা ডিসচার্জ বা অব্যাহতি চেয়েছিলেন। পরে ট্রাইব্যুনাল আজকের দিনটি আদেশের জন্য নির্ধারণ করে।

২১ জুলাই প্রসিকিউশনের শুনানিতে এ মামলায় অন্তর্ভুক্ত দুটি অভিযোগ পড়ে শোনানো হয়েছিল। একইসঙ্গে ঘটনার ভয়াবহতা ও মুগ্ধসহ অন্যদের হত্যা সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।

প্রসিকিউশনের প্রথম অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকা মহানগরের উত্তরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এমবিএ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ সাতজনকে হত্যা করা হয়। উবারচালক মোখলেছুর রহমান ওরফে দুর্জয়কে পুলিশের এপিসির চাকায় পিষ্ট করে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে তুরাগ নদীতে ফেলে দেওয়ার ঘটনারও উল্লেখ রয়েছে। একই ঘটনায় মেহেদী হাসানসহ পাঁচজনকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুলি করে গুরুতর জখম করার অভিযোগও রয়েছে।

দ্বিতীয় অভিযোগ অনুযায়ী, ১৯ জুলাই একই এলাকায় আন্দোলনকারীদের ওপর পুনরায় নির্বিচারে গুলি চালিয়ে রিদোয়ান শরীফ রিয়াদ জয়সহ চারজনকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় রাইসুল রহমান রাতুলকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুলি করে গুরুতর আহত করার কথাও বলা হয়। দুইটি অভিযোগেই এসব ঘটনাকে পরিকল্পিত, ব্যাপক এবং পদ্ধতিগতভাবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে প্রসিকিউশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%