প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শুটিং বাতিল হয়েছে বৃষ্টির কারণে। সেই অবসরের সময় বাবা-মায়ের কাছে গিয়েই যেন আবার ফিরে পেলেন নিজের শৈশব। ভারতীয় দক্ষিণী তামিল অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাগ করেছেন যেখানে তিনি বাবা গোবর্ধন রাও দেবেরাকোন্ডা ও মা মাধবী দেবেরাকোন্ডার মাঝে নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন।
ছবিটিতে দেখা যাচ্ছে, বিজয় শান্তিতে ঘুমিয়ে আছেন। ছবিটি প্রকাশ করে বিজয় লিখেছেন, বৃষ্টির ফলে শুটিং বাতিল হওয়ায় শৈশবের সবচেয়ে প্রিয় জায়গায় দুপুরের ঘুম দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। এর ফলে তার ক্লান্তি সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে।
এছাড়াও, ছবিটির পেছনে রয়েছে বিশেষ একটি চমক। বিজয়ের এই সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী এবং তার স্ত্রী রাশমিকা মান্দানা।

জানিয়ে রাখি, ছবিতে নিজের নাম দেখার পর বিজয়কে মজার ছলে খোঁচা দিয়েছেন রাশমিকা। তিনি মন্তব্য করে লেখেন, "শুধু এই ছবির জন্যই কি তাকে কৃতিত্ব দেওয়া হলো? এত বছর ধরে তোলা তার অন্যান্য ছবিরও কৃতিত্ব দেওয়া উচিত।" এসময় তিনি তার ছবি তোলার দক্ষতা সকলের সামনে দেখানোর কথাও বলেন।
বিজয় ও রাশমিকার এই নিরীহ খুনসুটিতে ভক্তরাও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই ছবিটির জন্য রাশমিকার প্রশংসা করেছেন।
কাজের ক্ষেত্রেও বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে আবার একসাথে দেখা যাবে। আসন্ন ঐতিহাসিক নাট্যধর্মী ছবি রণবালিতে তারা জুটি বেঁধে অভিনয় করছেন। ছবিটি আগামী ১১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এর আগে জনপ্রিয় এই জুটিকে ডিয়ার কমরেড ছবিতে একসাথে পর্দায় দেখা গিয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন