ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য ধ্বংস


দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য ধ্বংস

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে, দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকার মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ধ্বংস কার্যক্রমটি বৃহস্পতিবার (২৫ জুন) সকালে দিনাজপুর সেক্টর সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সম্পন্ন হয়।

বিজিবি জানিয়েছে যে, দিনাজপুর সেক্টরের আওতাধীন জয়পুরহাট, ফুলবাড়ী ও দিনাজপুর ব্যাটালিয়নের সদস্যদের অভিযানে এগুলো উদ্ধার করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, মাদক একটি নীরব ঘাতক। এটি সমাজের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলের এগিয়ে আসা প্রয়োজন।

আরও পড়ুন: সকাল ৯টায়ও তালাবদ্ধ চিকিৎসকের কক্ষ, রোগীরা চরম ভোগান্তিতে

বিজিবির রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের উল্লেখ করেন, মাদক একটি ভয়াবহ অভিশাপ যা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। তিনি বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের জীবন নয়, তার পরিবার ও সমাজকেও ক্ষতিগ্রস্ত করে। এছাড়া, তিনি মাদক চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট ব্যাটালিয়নসমূহের সদস্যদের আন্তরিকতা, দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পচেত্তিনোর জাদুতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


পচেত্তিনোর জাদুতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে যুক্তরাষ্ট্র

মার্চ মাসে, যখন মাউরিসিও পচেত্তিনো বলেছিলেন যে, এই গ্রীষ্মের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র শিরোপা জেতার অন্যতম দাবিদার হতে পারে, তখন খুব কম মানুষই তার কথায় গুরুত্ব দিয়েছিলেন। কারণ, গত দশটি বিশ্বকাপের মধ্যে নয়টিতে অংশ নিলেও, ২০০২ সালের কোয়ার্টার ফাইনাল ছাড়া, শেষ ষোলোর বাধা পেরোনোই যুক্তরাষ্ট্রের জন্য ছিল বড় চ্যালেঞ্জ।

তবে এবারে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আর্জেন্টিনার সাবেক এই কোচ দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র দল কেবল নকআউট পর্বই নিশ্চিত করেনি, বরং তাদের আক্রমণাত্মক ফুটবলশৈলী ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন মার্কিন সমর্থকরা কেবল মাঠের লড়াই দেখছেন না, তাদের মনে এখন একটাই প্রশ্ন, কেন আমরা নই?

পচেত্তিনোর অধীনে যুক্তরাষ্ট্র দলের এই রূপান্তর যেন রূপকথার মতো। গত সপ্তাহে সিয়াটলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় এবং এর আগে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানের দুর্দান্ত জয় প্রমাণ করে যে, দলটি এখন বিশ্বমঞ্চে নিজেদের আন্ডারডগ মনে করে না। দলের অন্দরমহলের চিত্রটা পাল্টে দিয়েছেন পচেত্তিনো। তার ড্রেসিংরুমের দেয়ালে লেখা ‘কেন আমরা নই’, ‘বিশ্বাস করো, কাজ করো, লড়াই করো’ এবং ‘এখনই আমাদের সময়’; এই কথাগুলোই খেলোয়াড়দের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস ও আগ্রাসী মানসিকতা তৈরি করেছে। দলের ফরোয়ার্ড টিম উইয়াহর ভাষায়, পচেত্তিনো দলের মধ্যে সেই দক্ষিণ আমেরিকান স্পিরিট বা জেদ ঢুকিয়ে দিয়েছেন, যা এতদিন তাদের মধ্যে ছিল না।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি পচেত্তিনোর সঙ্গে ভক্তদের রসায়নও এখন চোখে পড়ার মতো। সিয়াটল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর খেলোয়াড় ও সমর্থকদের একাত্মতা ছিল দেখার মতো। স্টেডিয়াম জুড়ে তখন জন ডেনভারের বিখ্যাত গান ‘টেক মি হোম, কান্ট্রি রোডস’-এর সুর। সমর্থকদের কাছে পচেত্তিনো এখন এক ‘ব্রেভহার্ট’ বা সাহসী নেতার প্রতীক। টটেনহ্যামের সাবেক এই কোচকে নিয়ে মার্কিন ফুটবল সমর্থকদের উন্মাদনা এতটাই যে, যারা এতদিন ফুটবল নিয়ে সেভাবে ভাবতেন না, তারাও এখন দলের সাফল্যে মেতে উঠেছেন। তাদের মতে, পচেত্তিনো কোনো রাজনৈতিক চাপ বা জটিলতা ছাড়া কেবল জয়ের নেশায় দলকে খেলাচ্ছেন, যা মার্কিন ফুটবলে নতুন যুগের সূচনা করেছে।

পচেত্তিনোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান চুক্তির মেয়াদ এই বিশ্বকাপ পর্যন্তই। তিনি ইউরোপের বড় কোনো ক্লাবে ফিরে যাবেন বলে শোনা যাচ্ছিল। তবে সাম্প্রতিক পারফরম্যান্স এবং সমর্থকদের ভালোবাসা হয়তো তার সেই সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারে। পচেত্তিনো নিজেও ইদানীং তার উত্তরসূরি হওয়ার চেয়ে এই দলের সাথে দীর্ঘমেয়াদী উত্তরাধিকার গড়ে তোলার কথা বলছেন। তিনি মনে করেন, জয় গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে জরুরি হলো জাতীয় দলের সাথে সমর্থকদের এই শক্তিশালী সংযোগ রক্ষা করা। এখন দেখার বিষয়, এই বিশ্বকাপ শেষে পচেত্তিনো যুক্তরাষ্ট্রে থেকে যান কি না, তবে আপাতত মার্কিন ফুটবল প্রেমীদের চোখে একটাই স্বপ্ন, বিশ্বকাপ ট্রফি জয়ের পথে তাদের দল এখন সত্যিই অপ্রতিরোধ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ অতিরিক্ত ও এক সহকারী পুলিশ সুপারকে বদলি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


৫ অতিরিক্ত ও এক সহকারী পুলিশ সুপারকে বদলি

বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজিবুল হাসানকে সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে এপিবিএনে, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকারকে সিআইডিতে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ সদর দফতরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাওয়াত হোসেনকে পাবনায়, ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার মো. হামায়ুন কবিরকে সুনামগঞ্জের দিরাই সার্কেলে এবং পুলিশ সদর দফতর ঢাকায় সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. কামরুল হাসানকে র‌্যাবে বদলি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইথা’র টিজারে চমক, প্রশংসায় ভাসছেন শ্রদ্ধা কাপুর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


‘ইথা’র টিজারে চমক, প্রশংসায় ভাসছেন শ্রদ্ধা কাপুর

দীর্ঘ দুই বছরের বিরতির পর বলিউডে রাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নতুন সিনেমা ‘ইথা’র টিজারে তাঁর দুর্দান্ত অভিনয় ও নতুন লুক নিয়ে আলোচনা চলছে। নেটদুনিয়ায় টিজার মুক্তির পর শ্রদ্ধার জাদুতে দর্শকরা মুগ্ধ হয়ে পড়েছেন।

ভারতের কিংবদন্তি ‘তামাশা’ ও 'লাবণী' শিল্পী বিথাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের জীবন নিয়ে তৈরি বায়োপিক ‘ইথা’। এই সিনেমায় ১৯৪০ থেকে ১৯৯০ সালের দশক পর্যন্ত বিথার অসাধারণ জীবনযাত্রা তুলে ধরা হয়েছে। তার খ্যাতির শীর্ষে ওঠার পাশাপাশি জীবনের নানান প্রতিকূলতার কথা পর্দায় স্থান পেয়েছে। ২০২৪ সালের ব্লকবাস্টার সিনেমা ‘স্ত্রী ২’ এর পর এ সিনেমা দিয়েই প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি নিচ্ছেন নায়িকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ‘ইথা’ সিনেমার টিজার। টিজারে দেখা যাচ্ছে, নৃত্যশিল্পী বিথাবাই চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা। মঞ্চের পেছনে তিনি সন্তান জন্ম দেন এবং এরপর তিনি নৃত্য প্রদর্শনের জন্য ভরা মঞ্চে ওঠেন।

টিজারে আরও দেখা যায়, নাচের কারণে মৃত্যু ঝুঁকি থাকা সত্ত্বেও সদ্য মা হওয়া বিথা অবিচল থাকেন। এমন পরিস্থিতিতেই মঞ্চে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, "বারবার পড়ে গিয়ে মারা গেলে লোকে আমাকে অসহায় নারী হিসেবে মনে রাখবে ৷ কিন্তু নাচতে নাচতে মারা গেলে আমি এক কিংবদন্তি হয়ে উঠবো।"

ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতের প্রতিবেদন অনুযায়ী, নেটদুনিয়ায় টিজার প্রকাশের পর পরই সিনেমাটি সিনেপ্রেমীদের মাঝে কৌতূহল তৈরি করেছে। সিনেমায় শ্রদ্ধার নতুন লুক দর্শকদের মধ্যে আগ্রহ বাড়াচ্ছে। ভক্ত ও সমালোচক মহলেও তিনি প্রশংসা কুড়াচ্ছেন।

এক্স হ্যান্ডেলে শ্রদ্ধাকে উদ্দেশ্য করে এক ভক্ত লেখেন, "এটি শ্রদ্ধার জন্য জাতীয় পুরস্কার পাওয়ার মতো একটি কাজ। কী অসাধারণ স্ক্রিন প্রেজেন্স, আভা এবং অভিনয়! তিনি সত্যিই বাজিমাত করেছেন।" আরেকজন লেখেন, "শ্রদ্ধা দুর্দান্তভাবে ফিরে এসেছেন। গা শিউরে ওঠার মতো অনুভূতি! এই চরিত্র ফুটিয়ে তোলার জন্যই যেন আপনার জন্ম!"

‘ইথা’য় প্রধান চরিত্রে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। ম্যাডক ফিল্মসের ব্যানারে ও দীনেশ ভিজানের প্রযোজনায় নির্মাণ করা হয়েছে এ সিনেমা। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রণদীপ হুডা ও মোহাম্মদ জিশান আইয়ুব। সিনেমাটি চলতি বছরের আগামী ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদ-নদী থেকে ২৮ হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে : নৌপরিবহন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


নদ-নদী থেকে ২৮ হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে : নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সরকার দেশের নদ-নদীর অবৈধ দখল ও দূষণরোধে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

মন্ত্রী জানান, ২০১০ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মোট ২৮ হাজার ৩২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফেলেছে। এসব অভিযানের মাধ্যমে ১ হাজার ২৪৪ দশমিক ২২ একর তীরভূমি উদ্ধার করা হয়েছে। তিনি জানান, উচ্ছেদ কার্যক্রম এখনও চলমান রয়েছে।

আজ সংসদে গাজীপুর-৫ আসনের সরকারি দলের সদস্য এ কে এম ফজলুল হক মিলন-এর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সহায়তায় নদীবন্দরগুলোর ফোরশোর জরিপ করে সীমানা নির্ধারণ করা হচ্ছে এবং চিহ্নিত ফোরশোর এলাকায় সীমানা পিলার স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে নদীবন্দরের সীমানাভুক্ত এলাকায় অবৈধ স্থাপনা শনাক্ত ও উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ দখল ও দূষণরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে অবৈধ দখলদার ও দূষণকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জেল-জরিমানা করা হচ্ছে এবং ফোরশোর এলাকায় পাওয়া অবৈধ মালামাল জব্দ বা নিলামে বিক্রি করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, নদীর তীরবর্তী এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভরাট অপসারণের পর পুনরায় দখল ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে উচ্ছেদকৃত স্থানে নান্দনিক ওয়াকওয়ে, ইকোপার্ক, আরসিসি জেটি ও স্টেপস নির্মাণের পাশাপাশি বনায়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা নদীর পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখছে।

তিনি বলেন, জাতীয় নদী রক্ষা কমিশন জেলা ও উপজেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতায় সারা দেশে নদ-নদীর অবৈধ দখল ও দূষণরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মন্ত্রী জানান, জাতীয় নদী রক্ষা কমিশন দেশের নদ-নদীর অবৈধ দখলদারদের তালিকা হালনাগাদ করেছে।

২০২৫ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে নদ-নদীর মোট ২১ হাজার ৯৮৮ জন অবৈধ দখলদার শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ দখলদারদের তালিকা যাচাই-বাছাই শেষে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কমিশনের উদ্যোগে বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের আওতায় অবৈধ দখল উচ্ছেদের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের যাচাই-বাছাই শেষে নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%