১০:২৮ পি.এম
ঢাকা শহরের আগারগাঁও এলাকায় একটি অভিযান চালিয়ে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্তৃক মো. শাহাদাত হোসেন নামে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছেন।
আরও পড়ুন: কপ৩১ সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের আহ্বান জানালেন শামা
সিটিটিসি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শাহাদাত বিমানবন্দর থানার মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশে রুজুকৃত মামলার এজাহারভুক্ত আসামি। প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানানো হয়েছে, সে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের অন্যতম মূল হোতা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন