০৫:২৫ পি.এম
পবিত্র কারবালায় আরবাইন তীর্থযাত্রার ফাঁকে ইরাকের ঊর্ধ্বতন রাজনৈতিক ও প্রাদেশিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে তীর্থযাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) কারবালায় আরবাইন শোকানুষ্ঠান চলাকালীন ইরাকের বদর অর্গানাইজেশনের মহাসচিব হাদি আল-আমিরির সঙ্গে সাক্ষাৎ করেন আরাগচি।
এ ছাড়া কারবালার গভর্নর নাসিফ জসিম আল-খাত্তাবি এবং বসরার গভর্নর আসাদ আল-ঈদানির সঙ্গেও পৃথক বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
বৈঠকগুলোতে বার্ষিক আরবাইন তীর্থযাত্রায় ইরাকে যাতায়াতকারী লাখো তীর্থযাত্রীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার জন্য আন্তঃপ্রাদেশিক ও আন্তঃসীমান্ত সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।
তীর্থযাত্রীদের সুশৃঙ্খল যাতায়াত এবং বিশ্বের অন্যতম বৃহৎ এই বার্ষিক ধর্মীয় সমাবেশের সফল আয়োজন নিশ্চিত করতে ইরান ও ইরাকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে ধারাবাহিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন