০৫:২৯ পি.এম
ব্রাহ্মণবাড়িয়া শহরের ফ্লাইওভারের উপরে দুর্ঘটনার ফলে ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। বুধবার বেলা বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, দুপুরের দিকে ফ্লাইওভারের উপর শহর থেকে কাউতলিমুখী একটি প্রাইভেটকার অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল এবং একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় একটি রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনের সঙ্গে ধাক্কা মারে। ফলে ঘটনাস্থলে ছয়জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন- প্রাইভেটকারের যাত্রী মীর জসিম উদ্দিন, তার স্ত্রী সালেহা বেগম, মা কামরুনেছা, মোটরসাইকেল চালক মাইনুল ইসলাম, রিকশা চালক রাসেল এবং অটোরিকশাচালক সুমন মিয়া। ঘটনাস্থলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন