০৯:২৪ পি.এম
মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে আড়িয়াল খাঁ নদীর তীব্র ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, নদীভাঙন প্রতিরোধে আপাতত জরুরি ব্যবস্থা হিসেবে জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। যদিও এটি সাময়িক সমাধান, তবে ভবিষ্যতে ভাঙনপ্রবণ এলাকায় স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, জাতীয় সংসদেও এ বিষয়ে তিনি আলোচনা করেছেন।
আরও পড়ুন: মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন বিএমপি কমিশনার
তিনি আরও বলেন, সদর উপজেলার পুরাতন ফেরিঘাটসহ বাহেরচর, জাজিরা এবং অন্যান্য ১৭টি ভাঙনপ্রবণ পয়েন্টে প্রাথমিকভাবে প্রতিটি স্থানে ৮ হাজার করে জিওব্যাগ ফেলা হবে।
প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে এই কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে এবং ভাঙনকবলিত মানুষের পাশে থেকে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে তিনি উল্লেখ করেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সানাউল কাদের খান বলেছেন, ‘জেলায় ১৭টি ভাঙনপ্রবণ স্থানে প্রাথমিকভাবে প্রতিটি পয়েন্টে প্রায় ৮ হাজার জিওব্যাগ ফেলা হবে। এর ফলে নদীভাঙনের ঝুঁকি অনেকাংশে কমবে এবং ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত হবেন।
পাশাপাশি, দীর্ঘ মেয়াদে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।'
আরও পড়ুন: সুনামগঞ্জের মধ্যনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এম পি কামরুজ্জামান কামরুল
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুর্তজা আলম ঢালী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার এবং রফিকুল ইসলাম মাতুব্বরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন