ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

খাগড়াছড়ি বন্যার্তদের স্বস্তি, তিন মাস ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশ


খাগড়াছড়ি বন্যার্তদের স্বস্তি, তিন মাস ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগামী তিন মাস বন্যাদুর্গত ঋণগ্রহীতাদের কাছ থেকে কোনো ধরনের ক্ষুদ্রঋণের কিস্তি আদায় করা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

বুধবার (২২ জুলাই) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি জেলা এনজিও বিষয়ক সমন্বয় সভা ও সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং ক্ষুদ্রঋণ পরিচালনাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

সভায় জানানো হয়, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) গত ১৩ জুলাই জারি করা নির্দেশনার আলোকে বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য তিন মাসের কিস্তি আদায় সম্পূর্ণ স্থগিত রাখতে হবে। এ সময় কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ঋণগ্রহীতাদের ওপর কিস্তি পরিশোধের জন্য চাপ সৃষ্টি করতে পারবে না।

আরও পড়ুন: দুর্ঘটনা কেড়ে নিয়েছে রুহুল আমিনের পা, জীবিকার তাগিদে এখন রিকশার হ্যান্ডেলে তার হাত

সভায় আরও বলা হয়, কোনো প্রতিষ্ঠান এ নির্দেশনা লঙ্ঘন করে কিস্তি আদায় বা ঋণগ্রহীতাদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ, ওষুধ প্রদান এবং পুনর্বাসন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

সভা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ওপর কোনো ধরনের আর্থিক চাপ সৃষ্টি করা যাবে না। এমআরএর নির্দেশনা শতভাগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা মনে করছেন, বন্যার কারণে আয়-রোজগার হারানো অনেক পরিবারের জন্য তিন মাসের কিস্তি স্থগিতের এই সিদ্ধান্ত বড় ধরনের স্বস্তি এনে দেবে। একই সঙ্গে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানোর আহ্বানও সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: শেরপুর ও জামাল পুর সড়কের ব্রহ্মপুত্র সেতুতে ২০০৭ সাল থেকে চলমান টোল আদায় বন্ধের দাবি এলাকাবাসী.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়ন, জাহাজ মেরামত এবং যন্ত্রপাতি সংগ্রহে বিভিন্ন ধরনের অনিয়ম ও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত চিত্র সামনে আসবে।

অভিযোগ অনুযায়ী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে পড়াশোনা শেষে ২০১০ সালে বিআইডব্লিউটিএতে যোগ দেন মামুন আল ফয়সাল। পরবর্তীতে উদ্ধার ইউনিটের বিভিন্ন জলযানে প্রকৌশলী হিসেবে কর্মরত থাকাকালে বিদেশ সফর এবং বিদেশি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ওঠে।

অভিযোগে আরও বলা হয়েছে, ফ্যাসিস্ট ছাত্রলীগের নেতা ছিলেন তিনি। এই সুযোগে চাকরীজীবনে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতি করেছেন বলে অভিযোগ উঠেছে। উদ্ধার কার্যক্রমে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি ও সরঞ্জাম গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত মান ও তালিকা অনুসরণ করা হয়নি। মূল্যবান সরঞ্জামের পরিবর্তে নিম্নমানের সামগ্রী গ্রহণ এবং সংশ্লিষ্ট স্টোরে যথাযথভাবে মালামাল হস্তান্তর না করার অভিযোগও রয়েছে।

এছাড়া বরিশাল নৌবহর এবং পরে নৌ মেরামত কেন্দ্র, নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে জাহাজ মেরামতের ব্যয় অতিরিক্ত দেখিয়ে সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগও উত্থাপিত হয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, কিছু ক্ষেত্রে জাহাজে নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করা হলেও কাগজে-কলমে উন্নতমানের সরঞ্জামের ব্যয় দেখানো হয়েছে। এর ফলে একই ধরনের মেরামতের কাজ বারবার করতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।

আরও অভিযোগ করা হয়েছে, নির্দিষ্ট কিছু ঠিকাদারের মাধ্যমে বড় অঙ্কের কাজ বরাদ্দ দিয়ে আর্থিক সুবিধা নিয়েছেন তিনি ।

এ বিষয়ে বক্তব্য জানতে, বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মামুন আল ফয়সাল এর একাধিক বার যোগাযোগ করেও তার মতামত নেয়া সম্ভব হয়নি।

অভিযোগগুলোর বিষয়ে সত্যতা নির্ধারণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিরপেক্ষ তদন্তই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালিয়ায় দক্ষিণ চেঁচরীর ৫ নং ওয়ার্ডে নির্বাচন ঘিরে প্রচারণায় মেম্বার প্রার্থী মোঃ মামুন মোল্লার

আন্তর্জাতিক ডেস্ক

রব্বানী হাওলাদার

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


কাঁঠালিয়ায় দক্ষিণ চেঁচরীর ৫ নং ওয়ার্ডে নির্বাচন ঘিরে প্রচারণায় মেম্বার প্রার্থী মোঃ মামুন মোল্লার

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১ নং চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী ৫ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেম্বার পদপ্রার্থী মোঃ মামুন মোল্লা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করছেন এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাদের মতামত ও নির্বাচনি প্রচারণা করেন তিনি।

প্রচারণাকালে মোঃ মামুন মোল্লা বলেন, নির্বাচিত হলে দক্ষিণ চেঁচরী ৫ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। বিশেষ করে রাস্তা-ঘাট, সামাজিক নিরাপত্তা এবং যুবসমাজের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, “আমি জনপ্রতিনিধি হতে চাই মানুষের সেবা করার জন্য। জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করব। ওয়ার্ডের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

এ সময় তিনি দক্ষিণ চেঁচরী ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নির্বাচনে সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

প্রচারণায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ ভোটার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী

 

বিনোদনজগতে ক্যারিয়ারের শুরুর দিকে কাজের বিনিময়ে অস্বস্তিকর ও অনৈতিক প্রস্তাব পাওয়ার ঘটনা কোনো নতুন বিষয় নয়। সম্প্রতি জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’ এবং ‘শারারাত’-খ্যাত অভিনেত্রী সিম্পল কৌল প্রকাশ্যে নিজের ক্যারিয়ারের গোড়ার দিকের এমন একটি অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছেন।

তিনি বর্ণনা করেছেন, কীভাবে এক পরিচালক তাকে রাতের বেলা হোটেলে একা দেখা করার প্রস্তাব দিয়েছিলেন এবং সে পরিস্থিতি তিনি কীভাবে নিজের শর্তে সামলিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সিম্পল জানান, ওই পরিচালক তাকে রাত ৮টা ৩০ মিনিট বা ৯টার দিকে একটি হোটেলে দেখা করার জন্য আহ্বান জানান। সিম্পল যখন জানান যে তিনি বন্ধুদের সাথে আসবেন, তখন পরিচালক প্রস্তাব দেন যেন তার বন্ধুরা নিচে বসে থাকে এবং তিনি একা ওপরে তার ঘরে আসেন। তবে অভিনেত্রী সাফ জানিয়ে দেন, দেখা করতে হলে তিনি হোটেলের লবিতেই দেখা করবেন এবং ওপরে যেতে হলে তার টিমের সঙ্গেই যাবেন। অভিনেত্রী উল্লেখ করেন যে, কোনো ভূমিকায় তার মরিয়া হয়ে যাওয়ার অনুভূতি ছিল না, তাই তিনি নিজের নীতি এবং স্পষ্ট সীমানা বজায় রেখে সব সময় কাজ করে আসছেন।

অভিনয়জগতে প্রবেশ করা নতুনদের উদ্দেশে সিম্পল পরামর্শ দেন, যে যেকোনো পরিস্থিতিতে নিজের অন্তর্দৃষ্টি বা ভেতরের অনুভূতিকে বিশ্বাস করা খুবই জরুরি। কাজ করার সময় সামান্যতম অস্বস্তি অনুভব করলেই সে পথ থেকে সরে আসা উচিত। কঠোর পরিশ্রম, অডিশন দেওয়া এবং নিজের দক্ষতার ওপর ভরসা রাখার কথা বলেও তিনি নিশ্চিত করেন, সফল হওয়ার জন্য নিজের নৈতিকতার সাথে আপস করার কোনো প্রয়োজন নেই।

উল্লেখ্য, ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করার পর সিম্পল বর্তমানে মুম্বাই এবং বেঙ্গালুরুতে সফলভাবে রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবের বিরুদ্ধে হুথি নৌ-অবরোধের নিন্দা বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


সৌদি আরবের বিরুদ্ধে হুথি নৌ-অবরোধের নিন্দা বাংলাদেশের

 বাংলাদেশ আজ সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাতে। বাংলাদেশ বলেছে, এ ধরনের পদক্ষেপ শুধু আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করতে পারে না, বরং শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করে এবং আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্যে বিঘ্ন সৃষ্টির ঝুঁকি তৈরি করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ‘বাংলাদেশ সরকার হুথিদের পক্ষ থেকে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার তীব্র নিন্দা জানাচ্ছে।’

বাংলাদেশ আরও বলেছে, এ ধরনের পদক্ষেপের কারণে অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্যের স্বাভাবিক প্রবাহের জন্য হুমকি তৈরি হচ্ছে।

বাংলাদেশ নৌ চলাচলের স্বাধীনতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আগেই বলেছে, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন (আনক্লস) অনুযায়ী লোহিত সাগরসহ আন্তর্জাতিক সমুদ্রপথে বৈধ ও বাধাহীন নৌ-চলাচল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পররাষ্ট্র মন্ত্রণালয় বৈশ্বিক অর্থনীতির জন্য লোহিত সাগরের গুরুত্ব তুলে ধরে একে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে উল্লেখ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ করিডোর লোহিত সাগরে যেকোনো ধরনের বিঘ্ন বিশ্বের মানুষের জন্য গুরুতর অর্থনৈতিক পরিণতি ডেকে আনবে।’

এ প্রেক্ষাপটে বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্রপথে চলাচলকারী সব নাবিক ও পণ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

ঢাকা সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

এছাড়া পরিস্থিতির আরও অবনতি রোধে সংশ্লিষ্ট পক্ষগুলোকে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের জন্যও আহ্বান জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ সম্পৃক্ততার মাধ্যমে সংঘাতের টেকসই সমাধান সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%