প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিনোদনজগতে ক্যারিয়ারের শুরুর দিকে কাজের বিনিময়ে অস্বস্তিকর ও অনৈতিক প্রস্তাব পাওয়ার ঘটনা কোনো নতুন বিষয় নয়। সম্প্রতি জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’ এবং ‘শারারাত’-খ্যাত অভিনেত্রী সিম্পল কৌল প্রকাশ্যে নিজের ক্যারিয়ারের গোড়ার দিকের এমন একটি অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছেন।
তিনি বর্ণনা করেছেন, কীভাবে এক পরিচালক তাকে রাতের বেলা হোটেলে একা দেখা করার প্রস্তাব দিয়েছিলেন এবং সে পরিস্থিতি তিনি কীভাবে নিজের শর্তে সামলিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সিম্পল জানান, ওই পরিচালক তাকে রাত ৮টা ৩০ মিনিট বা ৯টার দিকে একটি হোটেলে দেখা করার জন্য আহ্বান জানান। সিম্পল যখন জানান যে তিনি বন্ধুদের সাথে আসবেন, তখন পরিচালক প্রস্তাব দেন যেন তার বন্ধুরা নিচে বসে থাকে এবং তিনি একা ওপরে তার ঘরে আসেন। তবে অভিনেত্রী সাফ জানিয়ে দেন, দেখা করতে হলে তিনি হোটেলের লবিতেই দেখা করবেন এবং ওপরে যেতে হলে তার টিমের সঙ্গেই যাবেন। অভিনেত্রী উল্লেখ করেন যে, কোনো ভূমিকায় তার মরিয়া হয়ে যাওয়ার অনুভূতি ছিল না, তাই তিনি নিজের নীতি এবং স্পষ্ট সীমানা বজায় রেখে সব সময় কাজ করে আসছেন।
অভিনয়জগতে প্রবেশ করা নতুনদের উদ্দেশে সিম্পল পরামর্শ দেন, যে যেকোনো পরিস্থিতিতে নিজের অন্তর্দৃষ্টি বা ভেতরের অনুভূতিকে বিশ্বাস করা খুবই জরুরি। কাজ করার সময় সামান্যতম অস্বস্তি অনুভব করলেই সে পথ থেকে সরে আসা উচিত। কঠোর পরিশ্রম, অডিশন দেওয়া এবং নিজের দক্ষতার ওপর ভরসা রাখার কথা বলেও তিনি নিশ্চিত করেন, সফল হওয়ার জন্য নিজের নৈতিকতার সাথে আপস করার কোনো প্রয়োজন নেই।
উল্লেখ্য, ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করার পর সিম্পল বর্তমানে মুম্বাই এবং বেঙ্গালুরুতে সফলভাবে রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন