০৯:০৯ পি.এম
যুক্তরাষ্ট্রে চিকিৎসা গ্রহণের ইচ্ছা পোষণকারী বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাস নতুন নির্দেশনা জারি করেছে।
শনিবার (২৫ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
দূতাবাসের তথ্যমতে, চিকিৎসার উদ্দেশ্যে বি-২ (B-2) ভিসা আবেদনের জন্য আবেদনকারীদের চিকিৎসা, সংশ্লিষ্ট ব্যয় এবং যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার সম্পূর্ণ খরচ বহনের জন্য আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে।
আরও পড়ুন: গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
নির্দেশনায় মার্কিন দূতাবাস উল্লেখ করে যে, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করবেন, যাতে নিশ্চিত হওয়া যায় আবেদনকারীর পরিকল্পিত চিকিৎসা বা অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর কোনো আর্থিক বোঝা সৃষ্টি হবে না।
চিকিৎসা ভিসার আবেদনের প্রক্রিয়ায় আবেদনকারীদের নিজ দেশের চিকিৎসকের নির্মিত ব্যবস্থাপত্র জমা দিতে হবে। পাশাপাশি কেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন, সেটি স্পষ্টভাবে উল্লেখ করা অত্যাবশ্যক। এছাড়া যুক্তরাষ্ট্রের কোনো চিকিৎসক বা হাসপাতালের সম্মতিপত্রও প্রয়োজন হবে। সেখানে চিকিৎসার সম্ভাব্য সময়কাল এবং আনুমানিক ব্যয়ের বিস্তারিত উল্লেখ থাকতে হবে।
মার্কিন দূতাবাস আরও জানায় যে, আবেদনকারীদের চিকিৎসা ব্যয়, যাতায়াত ব্যয় এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বসবাসের খরচ বহনের জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণ দাখিল করতে হবে।
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন