প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উরুগুয়ের ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। সাবেক প্রতিভাবান ফুটবলার মারিও ব্রুনো বেন্তানকোর, যিনি মাত্র ২২ বছর বয়সে মারা গেছেন। আর্জেন্টিনায় একটি ক্লাবে ট্রায়াল দিতে গিয়ে চুরির অভিযোগের শিকার হওয়ার কয়েকদিন পর তার মরদেহ উরুগুয়েতে উদ্ধার করা হয়েছে।
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট জানাচ্ছে, বেন্তানকোর সম্প্রতি আর্জেন্টিনার প্রথম বিভাগের ক্লাব দেপোর্তিভো রিয়েস্ত্রার হয়ে ট্রায়াল দিতে বুয়েনস আইরেসে গিয়েছিলেন। তবে ট্রায়াল শেষে ক্লাবটি তার সাথে চুক্তি না করার সিদ্ধান্ত নেয়।
সংবাদমাধ্যমগুলোর দাবি অনুসারে, ট্রায়াল শেষে বেন্তানকোর অভিযোগ করেছিলেন যে, তার সাথে থাকা কয়েকজন ট্রায়ালিস্ট তার পোশাক ও ব্যক্তিগত জিনিসপত্র চুরি করেছে। এরপর তিনি কোনো চুক্তি না করেই দেশে উরুগুয়ে ফিরে যান।
এর কিছুদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট (হৃদ্যন্ত্র ও শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া) তার মৃত্যুর কারণ। প্রাথমিক তদন্তে মৃত্যুর সাথে ট্রায়ালের সময় ঘটে যাওয়া চুরির ঘটনার সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
বেন্তানকোরের ক্যারিয়ার শুরু হয়েছিল উরুগুয়ের ঐতিহ্যবাহী ক্লাব পেনিয়ারোলের একাডেমিতে। বয়সভিত্তিক দলের একজন সম্ভাবনাময় ফুটবলার হিসেবে তিনি সেখানে পরিচিত ছিলেন। পরে তিনি উরুগুয়ের অপেশাদার লিগের ক্লাব দেপোর্তিভো ইতালিয়ানোতে যোগ দেন।
বেন্তানকোরের মৃত্যুতে দেপোর্তিভো ইতালিয়ানো গভীর শোক প্রকাশ করেছে। ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় লিখেছে, “প্রতিটি গোল উদযাপনে, প্রতিটি আলিঙ্গনে এবং এই ক্লাবের সবার হৃদয়ে তুমি বেঁচে থাকবে।”
মাত্র ২২ বছর বয়সে একজন সম্ভাবনাময় ফুটবলারের আকস্মিক মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে উরুগুয়ের ফুটবল অঙ্গনে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন