ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা


বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

দেশে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। শনিবার (৫ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য তুলে ধরা হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রদেশ ও তার সংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে একত্রিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষটি রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও পড়ুন: ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি

রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

আরও পড়ুন: চট্টগ্রামে মার্কিন যুদ্ধজাহাজের আগমন, কারাট মহড়ায় অংশগ্রহণ করবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে কারাভোগ শেষে শিশুসহ দেশে ফিরলেন ৯ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


ভারতে কারাভোগ শেষে শিশুসহ দেশে ফিরলেন ৯ বাংলাদেশি

 

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে পাচার হওয়া শিশুসহ ৯ বাংলাদেশি নারী ও পুরুষ দেশে ফিরে এসেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভারত সরকারের প্রদত্ত বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।এই ফিরতি ৯ জনের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু রয়েছে।এদের মধ্যে নড়াইলের শহীদ মল্লিকের মেয়ে মুক্তা খানম (৩৪), একই জেলার ইমরান শিকদারের মেয়ে খাদিজা বেগম (৩৬) ও তার মেয়ে আয়েশা খাতুন (৮), শহিদ মল্লিকের মেয়ে জাহানারা বেগম (৩৯) ও তার মেয়ে রুকসানা খাতুন (৫), বরিশাল জেলার খগেন্দ্রনাথ মণ্ডলের ছেলে তপন মণ্ডল (২৯), রাজবাড়ী জেলার নিজাম মোল্লার ছেলে আশিক মোল্লা (২৮), খুলনা জেলার সন্তোষ সরকারের ছেলে তন্ময় সরকার (২৩) এবং একই জেলার বিধান চন্দ্র বাচ্চুর ছেলে রামকৃষ্ণ বাচ্চু (২০) অন্তর্ভুক্ত রয়েছেন।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানিয়েছেন, ভালো কাজের আশায় দালাল চক্রের খপ্পরে পড়ে শিশুসহ ৯ বাংলাদেশি নারী ও পুরুষ তিন বছর আগে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারতে প্রবেশ করে। সেখানে তারা বিভিন্ন বাসাবাড়িতে এবং ক্ষেত খামারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন।পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে। শনিবার সন্ধ্যায় ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সেখান থেকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম জানিয়েছেন, ফেরত আসাদের তাদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরে ‍‍সিরাহ এক্সিবিশন ২০২৬‍‍

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরে ‍‍সিরাহ এক্সিবিশন ২০২৬‍‍

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম, আদর্শ এবং তাঁর সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতে রাজধানীর মিরপুরে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী প্রদর্শনী। শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও ইতিহাস চর্চাকে উৎসাহিত করতে আয়োজিত এ প্রদর্শনীতে কোমলমতি শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি বিভিন্ন মডেল ও প্রতিকৃতির মাধ্যমে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ নানা অধ্যায় তুলে ধরা হয়েছে।

যে ইতিহাস আমরা শুধু বইয়ের পাতায় পড়েছি কিংবা হৃদয়ে ধারণ করেছি, সেই ইতিহাস আজ যেন জীবন্ত ভেসে উঠলো এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের কোমলমতি শিক্ষার্থীদের নিপুণ হাতে। হযরত মুহাম্মদ (সাঃ) এর সময়কার ব্যবহৃত জিনিসপত্র কিংবা কাবার সেই প্রাচীন রূপ, ঠিক এমনই এক অলৌকিক অনুভূতি তৈরি করেছে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের এই খুদে শিক্ষার্থীরা!

প্রদর্শনীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত সামগ্রীর প্রতিরূপ হিসেবে বিভিন্ন মডেল স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে জুতা, লাঠি, পাগড়ি এবং সে সময়ের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীর প্রতিকৃতি। এসব নিদর্শনের মাধ্যমে নবীজির সময়কার জীবনধারা ও ঐতিহাসিক বাস্তবতা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুধু মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনকাল নয়, প্রদর্শনীতে ইসলামের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় ও ঘটনাও তুলে ধরা হয়েছে। হিজরতের আগের আরব সমাজ, তৎকালীন মানুষের জীবনযাপন, নবুয়তের পর ইসলামের বিস্তার এবং হিজরতের পরবর্তী সময়ের বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট শিক্ষার্থীদের তৈরি মডেলে ফুটে উঠেছে।

বিশেষভাবে গুরুত্ব পেয়েছে পবিত্র মক্কার ঐতিহাসিক পরিবেশ। কাবা শরিফের বিভিন্ন সময়ের স্থাপত্য ও পরিবর্তনের ধারণা দিতে শিক্ষার্থীরা তৈরি করেছে একাধিক মডেল। এর মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীরা ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোর অতীত ও বর্তমান সম্পর্কে একটি দৃশ্যমান ধারণা পাওয়ার সুযোগ পেয়েছেন।

প্রদর্শনীর আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, এখানে ইতিহাসকে শুধু মুখস্থ করার বিষয় হিসেবে উপস্থাপন করা হয়নি। বরং শিক্ষার্থীদের নিজেদের হাতে বিভিন্ন মডেল তৈরির মাধ্যমে ইতিহাসকে জানার, বোঝার এবং উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। ফলে পাঠ্যবইয়ে পড়া বিষয়গুলো বাস্তবধর্মী উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

প্রদর্শনী দেখতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাস। অভিভাবকদের মতে, এ ধরনের আয়োজন শিশুদের ইতিহাসের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সৃজনশীল চিন্তা ও অনুসন্ধানী মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ সম্পর্কে জানার ক্ষেত্রে এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে গভীর আগ্রহ তৈরি করতে পারে।

শিক্ষকদের প্রত্যাশা, শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি বাস্তবধর্মী ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাসের বিভিন্ন বিষয় আরও সহজে আয়ত্ত করতে পারবে। একই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে তাদের জানার পরিধিও বিস্তৃত হবে।

আয়োজকদের এই উদ্যোগে ইতিহাস চর্চার সঙ্গে সৃজনশীলতার একটি সুন্দর সমন্বয় ঘটেছে। শিক্ষার্থীদের তৈরি প্রতিটি মডেল যেন বইয়ের পাতায় থাকা একটি ঐতিহাসিক অধ্যায়কে চোখের সামনে তুলে ধরেছে। এমন আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে করার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইতিহাসকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে হাতে-কলমে শেখার এই উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশেও ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিবন্ধীদের অধিকারবিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


প্রতিবন্ধীদের অধিকারবিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিতকে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এটি শনিবার ঢাকায় সাইটসেভার্স, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) এবং ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার বিষয়ক সংসদীয় ককাস গঠন’ শীর্ষক উচ্চ-পর্যায়ের পরামর্শ সভায় ঘোষণা করা হয়।

সেলিমা রহমান এমপি, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এবং জামায়াতে ইসলামীর মহিলা শাখার সম্পাদক নুরুন্নিসা সিদ্দিকী এমপি, সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এমপি; মোহাম্মদ আক্তারুজ্জামান, অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম, নাজমুন নাহার, নুরুন্নিসা সিদ্দিকী, নুসরাত তাবাসসুম জ্যোতি, নীলুফার চৌধুরী মনি, সানসিলা জেবরিন, এবং তাসমিয়া প্রধান এমপি।

এছাড়া ওপিডি, প্রতিবন্ধী ব্যক্তি, উন্নয়ন সহযোগী, জাতিসংঘ সংস্থা, এনজিও, আন্তর্জাতিক এনজিও, শিক্ষাঙ্গন এবং গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাইটসেভার্স-এর কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর চিফ অব পার্টি আমিনুল এহসান এবং বারডো -এর নির্বাহী পরিচালক মো. সাইদুল হক সংলাপে বক্তব্য রাখেন। তারা বাংলাদেশে সংসদীয় ককাস প্রতিষ্ঠা এবং সকল অংশীজনের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পরবর্তী পদক্ষেপগুলো সমর্থন দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে প্রাণ-আরএফএলের কারখানা পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


রাজশাহীতে প্রাণ-আরএফএলের কারখানা পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ : রাজশাহীর বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিল পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শনিবার বিকেলে তিনি রাজশাহীর নওদাপাড়ায় অবস্থিত কারখানাটির পরিদর্শনে যান।

কারখানায় পৌঁছানোর পর, প্রতিমন্ত্রীকে স্বাগত জানান প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা (ফুটওয়্যার ও লাগেজ) রিফাত হোসেন রনি এবং কারখানার হেড অব অ্যাডমিন শরিফ উদ্দিন আহমেদ।

এ সময় প্রতিমন্ত্রী কারখানার ব্যাগ ও লাগেজ উৎপাদন ইউনিট পরিদর্শন করেন।

পরিদর্শনের শেষে, প্রতিমন্ত্রী মন্তব্য করেন যে, দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত মিলটিকে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরিত করার ফলে স্বল্প সময়ে উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা প্রাণ-আরএফএল গ্রুপের প্রশংসার দাবিদার।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। এসব কারখানায় পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে প্রাণ-আরএফএল গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

অনুষ্ঠানে, প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা রিফাত হোসেন রনি জানান, বন্ধ কারখানাটি ২০২৪ সালের ডিসেম্বরে বুঝে পাওয়ার পর মাত্র তিন মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে উৎপাদন শুরু করতে সক্ষম হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।

তিনি আরও বলেন, বর্তমানে কারখানাটিতে লাগেজ ও ব্যাগ উৎপাদনে আড়াই হাজারের বেশি মানুষ কর্মরত আছেন। পর্যায়ক্রমে আরও উৎপাদন লাইন চালু করা হবে, যা প্রায় ১২ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

রিফাত হোসেন রনি জানান, কারখানাটিতে উৎপাদিত ব্যাগ ও লাগেজ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। কারখানাটিকে শতভাগ রপ্তানিমুখী সবুজ শিল্পপার্কে রূপান্তরের কাজও চলমান রয়েছে।

তিনি উল্লেখ করেন, এর অংশ হিসেবে জলাধার সংরক্ষণ, বৃক্ষরোপণ ও সৌরবিদ্যুৎ স্থাপনের মতো বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

কারখানা পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ এবং প্রাণ-আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%