প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ : রাজশাহীর বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিল পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শনিবার বিকেলে তিনি রাজশাহীর নওদাপাড়ায় অবস্থিত কারখানাটির পরিদর্শনে যান।
কারখানায় পৌঁছানোর পর, প্রতিমন্ত্রীকে স্বাগত জানান প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা (ফুটওয়্যার ও লাগেজ) রিফাত হোসেন রনি এবং কারখানার হেড অব অ্যাডমিন শরিফ উদ্দিন আহমেদ।
এ সময় প্রতিমন্ত্রী কারখানার ব্যাগ ও লাগেজ উৎপাদন ইউনিট পরিদর্শন করেন।
পরিদর্শনের শেষে, প্রতিমন্ত্রী মন্তব্য করেন যে, দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত মিলটিকে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরিত করার ফলে স্বল্প সময়ে উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা প্রাণ-আরএফএল গ্রুপের প্রশংসার দাবিদার।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। এসব কারখানায় পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে প্রাণ-আরএফএল গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
অনুষ্ঠানে, প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা রিফাত হোসেন রনি জানান, বন্ধ কারখানাটি ২০২৪ সালের ডিসেম্বরে বুঝে পাওয়ার পর মাত্র তিন মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে উৎপাদন শুরু করতে সক্ষম হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।
তিনি আরও বলেন, বর্তমানে কারখানাটিতে লাগেজ ও ব্যাগ উৎপাদনে আড়াই হাজারের বেশি মানুষ কর্মরত আছেন। পর্যায়ক্রমে আরও উৎপাদন লাইন চালু করা হবে, যা প্রায় ১২ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
রিফাত হোসেন রনি জানান, কারখানাটিতে উৎপাদিত ব্যাগ ও লাগেজ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। কারখানাটিকে শতভাগ রপ্তানিমুখী সবুজ শিল্পপার্কে রূপান্তরের কাজও চলমান রয়েছে।
তিনি উল্লেখ করেন, এর অংশ হিসেবে জলাধার সংরক্ষণ, বৃক্ষরোপণ ও সৌরবিদ্যুৎ স্থাপনের মতো বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
কারখানা পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ এবং প্রাণ-আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন