ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য


সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী শাহরুয়ার আহমেদ ইমনের (২২) মরদেহ ৯ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২২ বছর বয়সী এক বিদেশি যুবককে সাইপ্রাস পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের ধারণা অনুযায়ী, ইমনকে ১২ জুন রাতে নিখোঁজ হওয়ার সময়েই হত্যা করা হয়েছিল।

নিহত শাহরুয়ার আহমেদ ইমন নরসিংদীর রায়পুরা থানার বাখর নগর এলাকার নাসির মিয়ার ছেলে। তিনি সাইপ্রাসের লারনাকা জেলার ওরোক্লিনি এলাকায় বসবাস করতেন।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

পুলিশের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন গ্রেফতারকৃত যুবক জিজ্ঞাসাবাদের সময় একটি স্থানীয় কসাইখানার কাছে ইমনের মরদেহের অবস্থান জানান। এরপর তদন্তের জন্য মরদেহ উদ্ধারের অভিযানে পুলিশ নেমেছে।

তদন্ত সূত্রে এমনটিও জানা গেছে যে, ১২ জুন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইমন তার বাসা থেকে বের হন। তিনি তার বন্ধুদের জানান, কোফিনোর একটি কারখানায় কর্মদিবসে যোগ দিতে যাচ্ছেন।

ওই রাতে, মোবাইল অ্যাপের মাধ্যমে তিনি এক বন্ধুকে নিজের অবস্থান পাঠান এবং গ্রিসে তার বাবার কাছ থেকে সাহায্য চেয়ে একটি বার্তা প্রেরণ করেন। এরপর থেকেই ইমনের ফোন বন্ধ হয়ে যায় এবং তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

গ্রেফতারের দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিপণের একটি বার্তা ছড়িয়ে পড়ে, যেখানে ১০ হাজার ইউরো এবং পরে আরও ২৫ হাজার ইউরো দাবি করা হয়। একই সাথে হুমকি ছিল যে, পুলিশকে জানালে পরিবারের সদস্যরা আর কখনও ইমনের মুখ দেখতে পাবেন না।

আরও পড়ুন: কলকাতায় পূজামণ্ডপ ভেঙে প্রাণহানি, শোক জানালেন মোদি ও মমতা

ইমন নিখোঁজ হওয়ার পর তার বাবা সাইপ্রাস ও গ্রিস কর্তৃপক্ষের কাছে সাহায্য চান। নিখোঁজ হওয়ার পরদিন থেকেই অজ্ঞাত ব্যক্তিরা ইমানের ফোন ব্যবহার করে তার বাবার সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে।

তদন্তকারী কর্মকর্তাদের মতে, হত্যাকারী আসলে অপহরণের নাটক সাজিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন। ইমনের মোবাইল ফোনের সর্বশেষ সিগন্যাল কোফিনু এলাকায় শনাক্ত করার পরে স্থানীয় পুলিশ, সিআইডি ও গোয়েন্দা দল সিসিটিভি ফুটেজ এবং বাস রুট অনুসারে তদন্ত শুরু করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ২২ বছর বয়সী যুবক হত্যার কথা স্বীকার করেছে। তার দেয়া তথ্যানুসারে, হত্যায় ব্যবহৃত অস্ত্র এবং ইমনের ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়েছে।

তদন্তে জানা গেছে, কিছুদিন আগে একটি বাসের যাত্রার সময় ইমনের সঙ্গে অভিযুক্ত যুবকের পরিচয় হয়। অভিযুক্তের দাবি, “ওই সময়ে ইমন তাকে অপমান করেছিলেন এবং সে প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড।”

আরও পড়ুন: শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়, জাতীয় গ্রিডে ত্রুটি

তবে পুলিশ ধারণা করছে, হত্যার মূল উদ্দেশ্য ছিল পূর্বপরিকল্পিতভাবে অর্থ আদায় করা। ঘটনার দিন চাকরির প্রলোভন দেখিয়ে ইমনকে কোফিনু এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে হত্যা করা হয় এবং একটি অগভীর গর্ত খুঁড়ে মরদেহ মাটি চাপা দেওয়া হয়।

বর্তমানে মরদেহ উদ্ধারের স্থানটি ঘিরে রেখেছে সাইপ্রাস পুলিশের ফরেনসিক বিভাগ, এবং তদন্তের জন্য আলামত সংগ্রহ করা হচ্ছে। ঘটনার পেছনে অন্য কোনো চক্র বা উদ্দেশ্য রয়েছে কি না, তা উদঘাটনে স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা পুলিশের তদন্ত চলছিল।

তথ্যসূত্র: ফিলি নিউজ

আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

'নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬' এর প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে ফাইনাল বিতর্ক এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দে সোমবার, শিল্প কলা একাডেমী নারায়ণগঞ্জে অনুষ্ঠিত ডিজাইন তন্ন উৎসব অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক বৃক্ষ ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ রায়হান কবির।

'নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬' এর বিজয়ী ও বিজিত উভয়দলকে অভিনন্দন জানানো হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৫; পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন; অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়; উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর উপজেলা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ; এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদস্য সচিব, নারায়ণগঞ্জ মহানগর, বিতর্ক অনুরাগী শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দসহ অনুষ্ঠানস্থলে আগত দর্শনার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ দিনেও আত্রাই নদীতে নিখোঁজ মাজেদুলের সন্ধান মেলেনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


৫ দিনেও আত্রাই নদীতে নিখোঁজ মাজেদুলের সন্ধান মেলেনি

দিনাজপুরের খানসামায় আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিখোঁজ হওয়া মাজেদুল ইসলাম নামে যুবকের সন্ধান মেলেনি পাঁচ দিনেও।

সোমবার (২২ জুন) দুপুর পর্যন্ত আত্রাই নদীতে অভিযান চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।

এর আগে গত ১৮ জুন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাবকি ইউনিয়নের আগ্রা গ্রামের মাধবের ঘাট এলাকার আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সে নিখোঁজ হন।

নিখোঁজ যুবক মাজেদুল ইসলাম উপজেলার আগ্রা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

নিখোঁজের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৮ জুন বেলা সাড়ে ১১টার দিকে আত্রাই নদীর মাধবের ঘাট এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে মাজেদুল নদীর পানিতে তলিয়ে যান। ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এনে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও সোমবার সকাল পর্যন্ত তার মরদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের বাবা আব্দুল মজিদ বলেন, ‘আমাদের একটাই আকুতি, দ্রুত সময়ের মধ্যে আমার ছেলেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হোক। মৃত্যু হলেও আমরা যেন তাকে শেষ বারের মতো বিদায় জানাতে পারি।’

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আবু সায়েম বলেন, ‘প্রথম দিন থেকেই উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। নদীতে পানির গভীরতা ও তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। রংপুর থেকে আসা অভিজ্ঞ ডুবুরি দলও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার না হওয়ায় শোকাহত পরিবারটির কষ্ট আরও বেড়েছে। উদ্ধার কার্যক্রমের গতি বাড়াতে নিখোঁজের দ্বিতীয় দিনেই ডুবুরি দল আনা হয়েছে। নদীতে বর্তমানে প্রচুর স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল ৮ বছরের শিশু সেঁজুতির লাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল ৮ বছরের শিশু সেঁজুতির লাশ

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পরে সেঁজুতি (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, শিশুটিকে অপহরণের পর তিন লাখ টাকা মুক্তিপণ না পেয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে সাড়ে ৮টায় সখীপুর উপজেলা পরিষদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সেঁজুতি সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র মালুর মেয়ে। তিনি সখীপুর আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ জুন বিকেল ৪টার পর থেকে সেঁজুতি নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির চেষ্টা করলেও শিশুর কোনো সন্ধান পাননি। নিখোঁজের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনার প্রেক্ষিতে শনিবার রাতেই শিশুটির বাবা ফালু চন্দ্র সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

পরিবারের একাধিক সদস্য জানিয়েছেন, রবিবার রাতে তাদের কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোনকল আসে।

ফোনে সেঁজুতিকে জীবিত ফেরত দেওয়া হবে বলে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

কান্নাজড়িত কণ্ঠে মৃত সেঁজুতির মা শোভা চন্দ্র বলেন, ‘আমার অনেক শত্রু আছে। মুক্তিপণের টাকা না পাওয়ায় আমার ছোট মেয়েটিকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। আমি আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।’

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানিয়েছেন, খবর Pপেয়ে সোমবার সকালে পুলিশ উপজেলা পরিষদের পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন আসলে নিশ্চিত হওয়া যাবে। মুক্তিপণ দাবির বিষয়টিসহ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


যাত্রাবাড়ীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ একটি অভিযান পরিচালনা করেছে, যেখানে ১৩ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়। যাত্রাবাড়ী থানার পুলিশ গতকাল এই ১৩ জনকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ সোমবার এই তথ্য প্রকাশ করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. আব্দুল্লাহ আল মাসুদ, মো. ফয়সাল, রনি, রিদয়, মো. স্বপন, মো. হাসান, মো. মহিন, মো. রাব্বি, মো. মনির হোসেন, মো. আল আমিন, মো. রাকিব হাসান, মো. শফিকুল ইসলাম এবং আব্দুল মালেক। উল্লেখযোগ্য যে গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানা মামলা থাকার তথ্য রয়েছে এবং অনেকেই বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%