ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মিশরে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব বাহরে শরীয়ত শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ)-এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


মিশরে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব বাহরে শরীয়ত শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ)-এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৮ জুন বৃহস্পতিবার বাদ মাগরিব ছারছীনা দারুসসুন্নাত সোসাইটি (কায়রো, মিশর) শাখার উদ্যোগে মিশরের রাজধানী কায়রোর গ্র্যান্ড কনফারেন্স হল বুর্জ আল-তাতবিকিয়্যিনে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব বাহরে শরীয়ত শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ)-এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাক-ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক মারকাঝ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)।

ছারছীনা দারুসসুন্নাত সোসাইটি মিশরের আহ্বায়ক জনাব সাইমুম আল-মাহদী আল-আযহারীর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মিশরের ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব ফাদিলাতুশ শাইখ ক্বারী মোহাম্মাদ সাইদ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব সাইফুর রহমান আল-আযহারী। এ সময় আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেশের ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিবৃন্দ হযরত পীর সাহেব কেবলাকে ফুল ও ক্রেস্ট দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেন।

আরও পড়ুন: চন্দ্রপাড়া দরবারে অসচ্ছলদের সহায়তা ও ওরসের তারিখ ঘোষণা

অনুষ্ঠানে বক্তারা বাংলা, আরবী ও ইংরেজী ভাষায় ছারছীনা শরীফের খেদমত, শাহ মোহাম্মাদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর জীবনাদর্শ, তাজদিদি মিশনের কার্যক্রম, আধ্যাত্মিক অবদান এবং বাংলাদেশের ইসলামী শিক্ষা ব্যবস্থায় তাঁর বিপ্লবী ভূমিকা তুলে ধরেন।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০টি দেশের ছাত্র প্রতিনিধি, রুয়াসাউল ইত্তেহাদ, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ফিলিস্তিনি দাতা সংস্থা One Ummah Foundation, আল-আযহার স্টুডেন্ট ফোরাম, ছারছীনা দারুসসুন্নাত সোসাইটি, আল-আযহার বিশ্ববিদ্যালয় শাখাসহ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। বাংলা ও আন্তর্জাতিক বিভিন্ন ছাত্রসংসদের প্রতিনিধি ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বাংলাদেশ ইত্তেহাদ ফাউন্ডেশন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, এবং বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

হযরত পীর ছাহেবকে উক্ত সংগঠনগুলোর পক্ষ থেকে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। বিশেষ করে মিশরের সমস্ত বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রদের সংগঠন, ইত্তেহাদের পক্ষ থেকে উপদেষ্টা প্রধান শিহাবউদ্দিন আল-আযহারী সম্মাননা স্মারক প্রদান করেন। ভারতের ফুরফুরা দরবার শরীফের শাহ সাহেবগণও অনুষ্ঠানে উপস্থিত থেকে হুজুরকে সংবর্ধনা প্রদান করেছেন।

সকল সংগঠনের প্রধানগণ আলোচনায় অংশগ্রহণ করে, শতাব্দী জুড়ে ছারছীনা শরীফের অবদানসমূহ তুলে ধরেন। ইত্তেহাদুল আরবের প্রেসিডেন্ট ড. মোহাম্মাদ মাখঝুমি, তাসাউফ চর্চা ও দ্বীন ইসলামের খেদমতে ছারছীনা দরবার শরীফের অবদানকে মুসলিম উম্মাহর জন্য অনুসরণীয় আদর্শ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন: মসজিদুল হারামে এক ইমামের পেছনে জামাতের ১০০ বছর পূর্ণ

অনুষ্ঠানের এক পর্যায়ে ছারছীনা দরবার শরীফের বিশ্বব্যাপী ত্রাণ সংস্থা হেমায়েতে ইসলাম বাংলাদেশ এর পক্ষ থেকে মিশরে অবস্থানরত উদ্বাস্তু ও নিপীড়িত ফিলিস্তিনি মজলুম জনগোষ্ঠীর ২০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সমাপনী বক্তব্যে পীর ছাহেব হুজুর কেবলা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রসমাজের উদ্দেশ্যে দ্বীনি শিক্ষা, আমল-আখলাক, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সুন্নতে নববীর আদর্শে নিজেকে উম্মাহর জন্য গড়ে তোলার আহ্বান জানান। সর্বোপরি মুসলিম উম্মাহর ঐক্য ও সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরিশেষে ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে পরিশেষে দেশ-জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে হযরত পীর ছাহেব কেবলা মুনাজাত পরিচালনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী

রাজশাহী মহানগরীর রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলে চোর সন্দেহে এক বহিরাগত যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৮ জুন রাত সাড়ে ৮টার দিকে এক অজ্ঞাত যুবককে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি রাজপাড়া থানায় জানালে পুলিশ তদন্ত শুরু করে। পিবিআইয়ের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত যুবকের নাম রাকিবুল হাসান রকি (৩১)।
নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় তার বোন বাদী হয়ে রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, গোয়েন্দা তথ্য এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, ঘটনার দিন সন্ধ্যায় রকি রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলে প্রবেশ করলে তাকে চুরি করার সন্দেহে কয়েকজন শিক্ষার্থী আটক করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে তাকে কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনের মাঠে নিয়ে গিয়ে ক্রিকেট খেলার স্টাম্পসহ বিভিন্ন বস্তু দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে নিস্তেজ হয়ে পড়লে অভিযুক্তরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে গ্রেফতার করা হয়েছে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে।
তারা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার তালা গ্রামের মোঃ সাজ্জাদ হোসেনের ছেলে মোঃ সোয়েব আক্তার শিমু (২৫), নড়াইল সদর উপজেলার ভাওখালী গ্রামের মোঃ ফারুক মোল্লার ছেলে মোঃ ফাহিম রেজা ববি (২৪) এবং রাজশাহীর মোহনপুর উপজেলার চাঁদপুর গ্রামের মোঃ আফসার আলীর ছেলে মোঃ আতিকুর রহমান (২৫)।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃতরা রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থী। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত রকি চুরির উদ্দেশ্যে হোস্টেলে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।
গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


মেসি ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বর্তমানে বিশ্বকাপের অফিশিয়াল পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে রয়েছেন। ফিফা এই তথ্যটি প্রকাশ করে উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের দুর্দান্ত জয়ের প্রথম রাউন্ডের পর।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মেসির দুর্দান্ত পারফরম্যান্সই তাঁর তালিকার শীর্ষে পৌঁছানোর কারণ। পাওয়ার র‍্যাংকিংয়ের ডাটা-চালিত পারফরম্যান্স ইনডেক্সিং মডেল অনুযায়ী, খেলোয়াড়দের ডাটাকে আক্রমণ, সৃজনশীলতা ও রক্ষণভাগে ভাগ করেছে ফিফা।

মেসি আক্রমণভাগে ১০ এর মধ্যে টুর্নামেন্ট সেরা ৮.১৩ রেটিং পেয়ে শীর্ষে অবস্থান করছেন। নিউজিল্যান্ডের ফরোয়ার্ড ইলাইজাহ জাস্ট দ্বিতীয় স্থানে আছেন ৭.৭৪ রেটিং নিয়ে এবং আইভরি কোস্টের আমাদ দিয়ালো ৭.৪৭ রেটিং সহ তৃতীয় স্থানে রয়েছেন।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে গোলগুলো ১৭, ৬০ এবং ৭৬ মিনিটে মেসি করেছেন। মেসি এই ম্যাচে তাঁর ক্যারিয়ারের ১১তম আন্তর্জাতিক হ্যাটট্রিক পূর্ণ করলেও, বিশ্বকাপে এটি তাঁর প্রথম হ্যাটট্রিক।

এই ৩ গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। ফলে, তিনি জার্মানির মিরোস্লাভ ক্লোসারের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে ইরান

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ জানাবেন ইরান। ম্যাচ শুরুর দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চেয়ে দ্বিতীয় দফায় প্রত্যাখ্যাত হওয়ার পর ইরানের ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ইরানের ফুটবল ফেডারেশন অভিযোগের ব্যাপারে একটি বিবৃতিতে জানিয়েছে। সব কটি ম্যাচ যুক্তরাষ্ট্রে হলেও সাম্প্রতিক যুদ্ধের কারণে তাদের থাকতে হচ্ছে মেক্সিকোতে। ২১ জুন বেলজিয়াম ম্যাচের দুই দিন আগে তারা ক্যালিফোর্নিয়ায় যেতে চেয়েছিল।

এক বিবৃতিতে ইরানের ফুটবল ফেডারেশন জানায়, ‘আমাদের ওপর আরোপিত ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং এটি দলগুলোর প্রস্তুতি প্রক্রিয়াকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। ফলে ফেডারেশন আনুষ্ঠানিকভাবে অসন্তোষ প্রকাশ করবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল সংস্থার কাছে অভিযোগ দায়ের করবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ইরান ২-২ গোলে ড্র করার পর দেশটির কোচ আমির গালেনোয়ি বলেছিলেন, ‘আমরাই এই বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল।’ ওই ম্যাচের আগেও ইরান দুই দিন আগে ভেন্যুতে পৌঁছতে চেয়েছিল।

হোয়াইট হাউসের বিশ্বকাপ কর্মদলের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, বিশ্বকাপে অংশ নেওয়ার আগে থেকেই ইরান এই শর্তগুলো সম্পর্কে অবগত ছিল। তিনি বলেন, ‘দলটি ম্যাচের এক দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। ম্যাচ শেষ হওয়ার দিন সন্ধ্যাতেই তাদের চলে যেতে হবে। লস অ্যাঞ্জেলেসেও একই নিয়ম কার্যকর থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭১-এর বিরোধিতাকারীরা কখনোই বাংলাদেশের মঙ্গল চায় না: ডিএসসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


৭১-এর বিরোধিতাকারীরা কখনোই বাংলাদেশের মঙ্গল চায় না: ডিএসসিসি প্রশাসক

যারা বিভিন্ন আন্দোলন করে বিএনপিকে পতনের ভয় দেখানোর চেষ্টা করছে, তাদেরকে আগে বিএনপির আন্দোলন-সংগ্রামের ইতিহাস জানার পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, কার কত ভোট বা জনপ্রিয়তা রয়েছে, তা আগামী স্থানীয় সরকার নির্বাচনেই পরিষ্কার হয়ে যাবে।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর রায়েরবাজারে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম আরও বলেন, দেশের প্রতিটি দুঃসময়ে এবং সংকটে জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। বিএনপি দেশের মানুষের পক্ষে কথা বলেছে বলেই জনগণ বারবার ভোট দিয়ে তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে।

বক্তৃতায় জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে ডিএসসিসি প্রশাসক বলেন, জামায়াত বিভিন্ন কারচুপি ও টাকার বিনিময়ে ভোট কিনেছে। আর্থিক দিক থেকে তারা বাংলাদেশের সবচেয়ে ধনী দল। অথচ ১৯৭১ সালে যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধিতা করেছিল, তারা কখনোই বাংলাদেশের ভালো চায় না।

বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে তিনি বলেন, মাত্র তিন মাসের মধ্যে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অনেক গুরুত্বপূর্ণ কাজ করে ফেলেছে। এই সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে। ভবিষ্যতে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনেই প্রমাণ হবে জনগণের প্রকৃত সমর্থন কোন দলের প্রতি রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%