০৪:৪৭ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ‘অর্থনৈতিক যুদ্ধের’ হুমকির জবাব দিয়েছে চীন।
ইরানের ওপর ট্রাম্পের এই হুমকির প্রেক্ষিতে বেইজিং জানিয়েছে, এ ধরনের নিষেধাজ্ঞা বা চাপ প্রয়োগ কারো জন্যই মঙ্গলজনক নয়।
শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, চীন বিশ্বাস করে যে, নিষেধাজ্ঞা কোনো সমস্যার সমাধান হতে পারে না। বেইজিং আলোচনা ও সংলাপের মাধ্যমে একটি রাজনৈতিক সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে সম্ভাব্য ৪ পরিস্থিতি ২৭ অক্টোবর
এর আগে বুধবার ট্রাম্প হুঁশিয়ারি দেন, যারা তেহরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাবে, তাদের বড় ধরনের অর্থনৈতিক মাশুল গুনতে হবে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সরাসরি বেইজিংকে যুক্তরাষ্ট্রের এই নীতি মেনে চলার আহ্বান জানান। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের এই দ্বন্দ্বে চীন বেশ সতর্ক কূটনীতি বজায় রেখে চলেছে। চীন উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে। অর্থনৈতিকভাবে তেহরানের বড় ভরসা হলেও, চীনের ওপর নতুন করে চাপ প্রয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হাতে খুব বেশি বিকল্প নেই।
এদিকে চীনের পাশাপাশি ট্রাম্পের এই হুমকির নিন্দা জানিয়ে ইরানও তাদের উদ্বেগ প্রকাশ করেছে। ইরান এটাকে ‘বেআইনি’ হিসেবে অভিহিত করেছে। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ জানিয়েছেন, দেশের সম্মান ও মর্যাদা রক্ষায় তেহরান নিজেদের সম্পদ বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, অন্যায্য এই নিষেধাজ্ঞা যেন সফলভাবে মোকাবিলা করা যায়, সে জন্য এখন থেকেই প্রয়োজনীয় পরিকল্পনা সাজানোর তাগিদ দিয়েছেন।
আরও পড়ুন: গাড়িচাপায় দুই পা হারালেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন