০৮:১২ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রাম সদর উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি যানবাহনের চালককে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে সাতটি অবৈধ হাইড্রোলিক হর্ন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র ইরানকে তেল বিক্রির প্রতি সাময়িক ছাড় দিয়েছে। দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট ৬০ দিনের একটি সাধারণ লাইসেন্স জারি করেছে। এই লাইসেন্সের আওতায় আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানি অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রি অনুমোদিত থাকবে।
সোমবার (২২ জুন) মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানান, সুইজারল্যান্ডে চলমান গঠনমূলক আলোচনার অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করতে সম্মত হয়েছে। একইসাথে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে তারা রাজি হয়েছে।
বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে আমরা বিশ্বকে আরও নিরাপদ এবং সমৃদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছি।
তিনি আরও জানান, ওই সমঝোতার অংশ হিসেবে ট্রেজারি বিভাগ ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির জন্য ৬০ দিনের অস্থায়ী সাধারণ লাইসেন্স জারি করছে।
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতা বাস্তবায়ন নিয়ে প্রথম দফার বৈঠক ইতোমধ্যে শেষ হয়েছে। উভয় পক্ষের মধ্যে হওয়া এই সমঝোতাতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌ-চলাচল পুনরুদ্ধার ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক তদারকির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
তবে ৬০ দিনের এই লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে ওয়াশিংটন এখনও বিস্তারিত কোনও তথ্য দেয়নি।
সূত্র : আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী নগরীতে ফাহিম (২০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) রাত সোয়া ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার নারী মাদক কারবারী মোসাঃ বিনা বেগম (৫৪) পালিয়ে গেছে। এ সময় ফাহিমের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে বিনা বেগমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৫৫ হাজার ১০০ টাকা, দুটি স্মার্টফোন ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতার মোঃ ফাহিম (২০), সে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকার মোঃ জাফরের ছেলে ও পলাতক মোসাঃ বিনা বেগম, সে একই এলাকার বেলায়েত শেখের মেয়ে।
সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান।
তিনি জানান, গ্রেফতার ফাহিম ও পলাতক বিনা বেগম দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে পলাতক বিনা বেগমকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান মুখপাত্র।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের সমুদ্রসীমায় নিশ্চিতভাবে জ্বালানি সম্পদ বিদ্যমান। সরকারের পক্ষ থেকে অফশোর এলাকায় কূপ খনন, খনিজ সম্পদ চিহ্নিতকরণ এবং পরবর্তীতে সেগুলো উত্তোলনের জন্য নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ সোমবার রাজধানীতে অনুষ্ঠিত বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসের একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী জানান, ‘দেশের সমুদ্রসীমায় জ্বালানি সম্পদ পাওয়ার সম্ভাবনা শুধু নয়, বরং এর উপস্থিতি একেবারেই নিশ্চিত। তবে অতীতের নীতিগত সীমাবদ্ধতার কারণে এই সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়নি।’
অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক আদালতের রায়ের আলোকে বাংলাদেশ বিস্তীর্ণ সমুদ্র অঞ্চলের অধিকার লাভ করলেও সে সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। প্রতিবেশী দেশ ভারত এবং মায়ানমার নিজ নিজ সমুদ্রসীমায় অনুসন্ধান চালিয়ে প্রাকৃতিক সম্পদ উত্তোলন করেছে, কিন্তু বাংলাদেশ এ বিষয়ে পিছিয়ে রয়েছে।’
শেখ রবিউল আলম আরো বলেন, ‘বাংলাদেশের প্রায় ৯২ শতাংশ বৈদেশিক বাণিজ্য চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে পরিচালিত। তবে আন্তর্জাতিক মানের সঙ্গে তুলনা করলে নেভিগেশন ও নিরাপদ জাহাজ চলাচলের ক্ষেত্রে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। তবে সক্ষমতা অনুযায়ী এ খাতে উন্নয়নের কাজ চলমান রয়েছে।’
মন্ত্রী আরো উল্লেখ করেন, ‘দেশের প্রায় ১৬ হাজার কিলোমিটার অভ্যন্তরীণ নৌপথ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এসব নৌপথকে সচল, নিরাপদ, সাশ্রয়ী ও আকর্ষণীয় করে তুলতে হাইড্রোগ্রাফি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এর প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পাবে।’
মন্ত্রী আশা প্রকাশ করেন যে, বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস দেশের সামুদ্রিক ও নৌসম্পদ চিহ্নিতকরণ এবং সেগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ