ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শব্দদূষণের দায়ে কুড়িগ্রামে ৫ চালক-কে জরিমানা, ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ


শব্দদূষণের দায়ে কুড়িগ্রামে ৫ চালক-কে জরিমানা, ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ

কুড়িগ্রাম সদর উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি যানবাহনের চালককে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে সাতটি অবৈধ হাইড্রোলিক হর্ন।

 
সোমবার (২২ জুন) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।
 
অভিযানকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) বিধান লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত শব্দমাত্রার চেয়ে অধিক শব্দ উৎপন্নকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫(২) ধারা অনুযায়ী পাঁচটি পৃথক মামলায় পাঁচজন চালকের বিরুদ্ধে মোট ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
 
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র একটি বড় ঘোষণা দিয়েছে ইরান নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


যুক্তরাষ্ট্র একটি বড় ঘোষণা দিয়েছে ইরান নিয়ে

যুক্তরাষ্ট্র ইরানকে তেল বিক্রির প্রতি সাময়িক ছাড় দিয়েছে। দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট ৬০ দিনের একটি সাধারণ লাইসেন্স জারি করেছে। এই লাইসেন্সের আওতায় আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানি অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রি অনুমোদিত থাকবে।

সোমবার (২২ জুন) মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানান, সুইজারল্যান্ডে চলমান গঠনমূলক আলোচনার অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করতে সম্মত হয়েছে। একইসাথে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে তারা রাজি হয়েছে।

বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে আমরা বিশ্বকে আরও নিরাপদ এবং সমৃদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছি।

তিনি আরও জানান, ওই সমঝোতার অংশ হিসেবে ট্রেজারি বিভাগ ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির জন্য ৬০ দিনের অস্থায়ী সাধারণ লাইসেন্স জারি করছে।

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতা বাস্তবায়ন নিয়ে প্রথম দফার বৈঠক ইতোমধ্যে শেষ হয়েছে। উভয় পক্ষের মধ্যে হওয়া এই সমঝোতাতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌ-চলাচল পুনরুদ্ধার ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক তদারকির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

তবে ৬০ দিনের এই লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে ওয়াশিংটন এখনও বিস্তারিত কোনও তথ্য দেয়নি।

সূত্র : আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


রাজশাহী নগরীতে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী নগরীতে ফাহিম (২০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) রাত সোয়া ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার নারী মাদক কারবারী মোসাঃ বিনা বেগম (৫৪) পালিয়ে গেছে। এ সময় ফাহিমের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে বিনা বেগমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৫৫ হাজার ১০০ টাকা, দুটি স্মার্টফোন ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতার মোঃ ফাহিম (২০), সে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকার মোঃ জাফরের ছেলে ও পলাতক মোসাঃ বিনা বেগম, সে একই এলাকার বেলায়েত শেখের মেয়ে।
সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান।
তিনি জানান, গ্রেফতার ফাহিম ও পলাতক বিনা বেগম দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে পলাতক বিনা বেগমকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান মুখপাত্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের সমুদ্রসীমার জ্বালানি সম্পদ উত্তোলনের লক্ষ্যে সরকার কার্যক্রম শুরু করবে: নৌ পরিবহনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


বাংলাদেশের সমুদ্রসীমার জ্বালানি সম্পদ উত্তোলনের লক্ষ্যে সরকার কার্যক্রম শুরু করবে: নৌ পরিবহনমন্ত্রী

নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের সমুদ্রসীমায় নিশ্চিতভাবে জ্বালানি সম্পদ বিদ্যমান। সরকারের পক্ষ থেকে অফশোর এলাকায় কূপ খনন, খনিজ সম্পদ চিহ্নিতকরণ এবং পরবর্তীতে সেগুলো উত্তোলনের জন্য নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ সোমবার রাজধানীতে অনুষ্ঠিত বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসের একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী জানান, ‘দেশের সমুদ্রসীমায় জ্বালানি সম্পদ পাওয়ার সম্ভাবনা শুধু নয়, বরং এর উপস্থিতি একেবারেই নিশ্চিত। তবে অতীতের নীতিগত সীমাবদ্ধতার কারণে এই সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়নি।’

অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক আদালতের রায়ের আলোকে বাংলাদেশ বিস্তীর্ণ সমুদ্র অঞ্চলের অধিকার লাভ করলেও সে সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। প্রতিবেশী দেশ ভারত এবং মায়ানমার নিজ নিজ সমুদ্রসীমায় অনুসন্ধান চালিয়ে প্রাকৃতিক সম্পদ উত্তোলন করেছে, কিন্তু বাংলাদেশ এ বিষয়ে পিছিয়ে রয়েছে।’

শেখ রবিউল আলম আরো বলেন, ‘বাংলাদেশের প্রায় ৯২ শতাংশ বৈদেশিক বাণিজ্য চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে পরিচালিত। তবে আন্তর্জাতিক মানের সঙ্গে তুলনা করলে নেভিগেশন ও নিরাপদ জাহাজ চলাচলের ক্ষেত্রে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। তবে সক্ষমতা অনুযায়ী এ খাতে উন্নয়নের কাজ চলমান রয়েছে।’

মন্ত্রী আরো উল্লেখ করেন, ‘দেশের প্রায় ১৬ হাজার কিলোমিটার অভ্যন্তরীণ নৌপথ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এসব নৌপথকে সচল, নিরাপদ, সাশ্রয়ী ও আকর্ষণীয় করে তুলতে হাইড্রোগ্রাফি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এর প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পাবে।’

মন্ত্রী আশা প্রকাশ করেন যে, বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস দেশের সামুদ্রিক ও নৌসম্পদ চিহ্নিতকরণ এবং সেগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন যে, দেশে বর্তমানে মোট ১ হাজার ৯৬৯টি নিবন্ধিত গণমাধ্যম বিদ্যমান।

তিনি আজ সংসদে ঢাকা-১৯ আসনের সরকারি দলের সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের টেবিলে উপস্থাপিত একটি প্রশ্নের জবাবে এ তথ্য প্রদান করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশে বর্তমানে উপলব্ধ গণমাধ্যমের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরে জানান যে, দেশে মোট ৫৯টি টিভি চ্যানেল রয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টি এবং অনাপত্তিপ্রাপ্ত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫টি। তবে, বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ মোট ৩৯টি চ্যানেল তাদের সম্প্রচার কার্যক্রম চালানোর কাজে নিয়োজিত রয়েছে।

দৈনিক পত্রিকার বিষয়ে তিনি জানান, সারা দেশ জুড়ে বর্তমানে ১ হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা প্রতিদিন প্রকাশিত হচ্ছে। এর মধ্যে রাজধানী ঢাকা থেকে ৫৯৩টি এবং অন্যান্য জেলা থেকে ৮৪৩টি পত্রিকার প্রকাশনা করা হচ্ছে। এছাড়া, দেশে বর্তমানে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের মোট সংখ্যা ৪৭৪টি। এর মধ্যে সাধারণ অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ১৩১টি এবং আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে রয়েছে ৬১টি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%