ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কাদাভর্তি সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী


কাদাভর্তি সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী

ফেনীর একটি গ্রামীণ সড়ক সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি গভীর কর্দমাক্ত মরণফাঁদে পরিণত হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বারবার আবেদন করেও কোনো প্রতিকার না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী কাদাভর্তি এই সড়কের মাঝেই ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ কাউতলী গ্রামের একমাত্র কাঁচা সড়কটিতে এই অভিনব প্রতিবাদের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী এলাকার এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যাতায়াত করেন। দীর্ঘ সময় ধরে সংস্কার না করায়, সামান্য বৃষ্টি হলেই পুরো সড়ক হাঁটু সমান কাদায় পরিণত হয়ে যায়। বর্তমানে এই সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষেরও হাঁটতে সমস্যা হচ্ছে। কোনো জরুরি রোগী কিংবা গর্ভবতী মায়েদের হাসপাতালে নেয়ার মতো পরিস্থিতি আর নেই।

আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

প্রতিবাদে অংশ নেয়া স্থানীয় ভুক্তভোগী চালক আবদুল গোফরান তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাচল করি। গাড়ি চালানো তো দূরের বিষয়, সাধারণ মানুষের হাঁটাহাঁটির কোনো উপায় নেই। বৃষ্টি হলেই রাস্তাটি পুরো কাদার নদীতে পরিণত হয়। আমরা পাঁচ-ছয় দিন ধরে চরম ভোগান্তিতে আছি। প্রশাসনকে জানিয়েও কোনো সমাধান পাচ্ছি না।’

এলাকার যুবক মহসিন মজুমদার ও মো. ইব্রাহিম জানান, এলাকাবাসী একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের কাছে রাস্তা পাকাকরণ এবং জরুরি সংস্করণের জন্য লিখিত ও মৌখিক আবেদন জানিয়েছেন। কিন্তু প্রতিবারই শুধু আশ্বাস পাওয়া যায়, কাজের কাজ কিছুই হয়নি। কোন সরকারি অর্থ বরাদ্দ না আসায় এলাকাবাসী বাধ্য হয়ে এই অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন। তারা চান, প্রশাসন দ্রুত ঘুম থেকে জেগে উঠুক এবং জনগণের এই দুর্ভোগ নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক।

সড়কের ওপর ধানের চারা লাগানোর দৃশ্য দেখতে আশপাশের এলাকার মানুষ ভিড় জমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিবাদের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, এটি শুধু একটি প্রতিবাদ নয়, বরং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের চরম উদাসীনতার একটি জীবন্ত উদাহরণ। ভুক্তভোগী এলাকাবাসী জরুরিভিত্তিতে সড়কটি টেকসই সংস্কার করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মির্জানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ইমরান হোসেন বলেন, ‘সড়কটি সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ আসলে এ সড়কের উন্নয়ন কাজ দ্রুত শুরু করা হবে।’

আরও পড়ুন: ‎রাঙামাটিতে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি করলেন বাবা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি দলে চমক দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি দলে চমক দিল ভারত

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিয়েছে আইপিএলে দুর্দান্ত খেলা বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে তিনি রয়েছেন।

তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাননি বৈভব। কিন্তু দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ পান। অভিষেকে নিজেকে সেভাবে রাঙাতে না পারলেও ভারত দলের নির্বাচকরা তার প্রতি ভরসা রাখছেন। জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত হতে চলা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে বৈভব সূর্যবংশীকে।

আগামী ২৩, ২৫ ও ২৬ জুলাই হারারেতে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। স্কোয়াডে বড় চমক হিসেবে দেখা যাচ্ছে সঞ্জু স্যামসনকে বাদ দেওয়া হয়েছে। তবে বিসিসিআই জানিয়েছে, স্যামসনকে বাদ দেওয়া হয়নি, বরং তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে ব্যাকআপ উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন প্রভসিমরন সিং। ২০২৩ সালের এশিয়ান গেমসে ভারতীয় দলের অংশ হয়ে থাকলেও এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি তার। এছাড়াও, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে না থাকা রিঙ্কু সিং আবার জাতীয় দলে ফিরেছেন।

ব্যাটিং বিভাগে বড় পরিবর্তন না এলেও ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে স্কোয়াডে রাখা হয়েছে। অন্যদিকে, বোলিং ইউনিটে এসেছে বেশ কিছু বড় রদবদল।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আশোক শর্মা, যশ ঠাকুর এবং হর্ষ দুবে। দীর্ঘ সময়ে ইনজুরিতে থাকার পর দলে ফিরেছেন পেসার মায়াঙ্ক যাদব।

তবে, এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণ এবং আর্শদীপ সিংকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে পাহাড় ধসে ঘুমন্ত স্ত্রীর মৃত্যু, স্বামী গুরুতর আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


কক্সবাজারে পাহাড় ধসে ঘুমন্ত স্ত্রীর মৃত্যু, স্বামী গুরুতর আহত

কক্সবাজারে পাহাড় ধসে মাটিচাপা পড়ে এক নারীর মৃত্যু ঘটেছে। এই নারীর নাম লিমা আক্তার (৩০)। এই ঘটনায় নিহতের স্বামী মোহাম্মদ জসিম (৩৬) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিয়ানগর বড় ছড়া এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। লিমা ও জসিম ওই এলাকার স্থানীয় বাসিন্দা এবং তারা পেশায় সমুদ্রসৈকতের ফিশ ফ্রাই বিক্রেতা।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, টানা ভারী বর্ষণ চলছে। এই পরিস্থিতিতে, পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছিল এই দম্পতি ও তাদের দুই সন্তান। ঘটনার সময় সন্তানরা ঘরের বাইরে থাকলেও স্বামী এবং স্ত্রী দুজনেই ঘরের ভিতরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ বিকেল ৩টার দিকে চারটি বড় আকৃতির গাছসহ পাহাড়ের একাংশ তাঁদের ঘরের ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলে মাটির নিচে চাপা পড়ে তারা দুজনেই।

এর পর স্থানীয়রা দ্রুত মাটি সরিয়ে তাঁদের উদ্ধার করেন। তবে, এর আগেই লিমা আক্তারের মৃত্যু হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জসিমকে তড়িঘড়ি কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে, পাহাড় ধসের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও পুলিশের টিম। পরবর্তী দুর্ঘটনা এড়াতে আশপাশের এলাকায় মাইকিং করা হয়েছে এবং পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী মানুষদের সরিয়ে নেয়া হয়েছে।

এর আগে, সোমাবর (৬ জুলাই) টানা বৃষ্টির ফলে পাহাড় ধসে কক্সবাজারে ১০ জনের মৃত্যু ঘটে। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে আটজন মারা যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম বদলেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম বদলেছে

বাংলাদেশ পুলিশের সন্ত্রাসবিরোধী বিশেষায়িত সংস্থা অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ) রাখা হয়েছে।

এদিকে, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নাম পরিবর্তন করে স্পেশাল সিকিউরিটি ইউনিট ডিএমপি (এসসিইউ-ডিএমপি) করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এটা আগে জানা যায় যে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত সন্ত্রাসবিরোধী সংস্থা অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নাম পরিবর্তনের সঙ্গে সাথে তাদের দায়িত্বের পরিধিও বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

পুলিশ সদর দফতার (পিএইচকিউ) গত ৭ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে এটিইউর নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)’ করার অনুমোদনের জন্য অনুরোধ করা হয়। তাঁদের যুক্তিতে বলা হয়, দেশে এবং বিশ্বে নিরাপত্তা হুমকির ধরন দ্রুত বদলাতে চলেছে। সহিংস উগ্রবাদের পাশাপাশি নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আরও একটা বিস্তৃত কাঠামো প্রয়োজন।

৮ জুন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে পাঠানো আরেকটি চিঠিতে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি (এসএসইউ-ডিএমপি)’ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া, পুলিশ সদর দফতরের (মিডিয়া) সূত্র জানায়, ইউনিটগুলোর কার্যকারিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সাংগঠনিক পুনর্গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের মূল নিরাপত্তাসংক্রান্ত দায়িত্বও একই রকম থাকবে।

নতুন নামের অধীনে পরিচালিত হলে, অতীতে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ অভিযানের সঙ্গে যুক্ত অভিযোগ থেকে সংস্থাগুলো বেরিয়ে এসে জনআস্থা পুনর্গঠনে সক্ষম হবে বলেও পুলিশ সদর দফতরের অভিমত।

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকে অতিরিক্ত উপমহাপরিদর্শক স্বাক্ষরিত প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেটের ব্যাপক বিস্তার ও তথ্যের দ্রুত প্রবাহের কারণে নিরাপত্তা ঝুঁকির ধরন পরিবর্তিত হয়েছে। ফলে প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন করা জরুরি হয়ে পড়েছে।

২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার (যেখানে ১৭ জন বিদেশি নাগরিকসহ ২২ জন নিহত হন) প্রেক্ষাপটে এটিইউ গঠনের পরিকল্পনা নেওয়া হয়। ২০১৭ সালের ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই ইউনিটে অনুমোদিত জনবল রয়েছে ৬২০ জন। এরপর থেকে এটিইউ সারা দেশে বিশেষায়িত সন্ত্রাসবিরোধী বাহিনী হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

প্রস্তাবে এও বলা হয়েছে, উগ্রবাদী ও জঙ্গি সংগঠনগুলো বর্তমানে আরও আধুনিক কৌশলে হামলার পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়ন করছে। তাদের লক্ষ্য রাষ্ট্রের নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করা। এছাড়া বলা হয়েছে, এসব গোষ্ঠী ধর্মের বিকৃত ব্যাখ্যা ব্যবহার করে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষকে নিজেদের দলে টানে। অনলাইন প্ল্যাটফর্মে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সহিংসতা এবং সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা করে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ডিজিটাল মাধ্যমে তরুণদের উগ্রপন্থায় উদ্বুদ্ধ করে গোপন ‘স্লিপার সেল’-এ যুক্ত করছে।

এসব পরিবর্তিত হুমকি মোকাবেলায় এটিইউকে স্পেশাল সিকিউরিটি ইউনিটে (এসএসইউ) রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন কাঠামোতে ইউনিটটি শুধু জঙ্গিবাদ দমনই নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, জাতীয় স্থিতিশীলতা এবং জননিরাপত্তা রক্ষায়ও বিস্তৃত ভূমিকা পালন করবে।

প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ নামটি আন্তর্জাতিকভাবে পরিচিত। এটি বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহযোগিতা আরও সহজ করবে এবং দেশের অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয়ও বাড়াবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনলাইনে পরিচয়, চার বছর পর বিয়ের পিঁড়িতে দুইজন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


অনলাইনে পরিচয়, চার বছর পর বিয়ের পিঁড়িতে দুইজন

চার বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বলিউড প্রযোজক অংশুলা কাপুর এবং তাঁর দীর্ঘদিনের সঙ্গী রোহন ঠাক্কর। গতকাল সোমবার, মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ড-এ ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তাঁদের বিয়ে, হিন্দু রীতিতে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বিয়ের প্রথম ভিডিও। সেখানে দেখা যায়, পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে নবদম্পতি সাত পাকে বাঁধা পড়ছেন। হাসি, আনন্দ এবং একে অপরের দিকে ভালোবাসাভরা দৃষ্টিতে তাকিয়ে তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরু করেন।

আরেকটি ভিডিওতে দেখা যায় যে, বিয়ের আনুষ্ঠানিক নিবন্ধনও সম্পন্ন করছেন অংশুলা ও রোহন। এদিন অংশুলার পরনে ছিল হালকা গোলাপি ও আড়ু রঙের লেহেঙ্গা, এবং রোহন পরেছিলেন আইভরি-সোনালি রঙের শেরওয়ানি। বিয়ের নথিতে স্বাক্ষর করার পর পরিবারের এক প্রবীণ সদস্যের আশীর্বাদও নেন নবদম্পতি।

এই আয়োজনে কাপুর পরিবারের প্রায় সবাই উপস্থিত ছিল। অতিথিদের মধ্যে অনিল কাপুর, অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, মহীপ কাপুর, শানায়া কাপুর, সোনম কাপুর, রিয়া কাপুর, হর্ষবর্ধন কাপুর, শাবানা আজমী এবং কারিশমা কাপুর ছিলেন।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অর্জুন কাপুর ব্যক্তিগতভাবে সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের অনুরোধ করেছিলেন, যেন তাঁরা অনুষ্ঠানস্থলে ভিড় না করেন। কারণ, বিয়েটি একান্তই পারিবারিক পরিসরে রাখতে চেয়েছিলেন তাঁরা। মঙ্গলবার একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে। সেখানে চলচ্চিত্র অঙ্গনের আরও অনেক তারকার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

বিয়ের উৎসব শুরু হয়েছিল কয়েক সপ্তাহ আগেই। গত ২১ জুন রোহনের পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মাতা কি চৌকি’। এরপর ছিল মেহেদি অনুষ্ঠান, যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে জাহ্নবী ও খুশি কাপুরের পরিকল্পনায় আয়োজন করা হয় অংশুলার চুড়া ও কালিরা পরানোর অনুষ্ঠানও।

মেহেদি অনুষ্ঠানের পর ইনস্টাগ্রামে দুই বোনকে ধন্যবাদ জানিয়ে অংশুলা লিখেছিলেন, জাহ্নবী ও খুশি তাঁর কল্পনারও বাইরে একটি সুন্দর আয়োজন করেছেন। প্রতিটি ছোট্ট বিষয়েও তাঁদের ভালোবাসা এবং যত্নের ছাপ ছিল। ফলে তিনি কোনো দুশ্চিন্তা ছাড়াই পুরো আয়োজন উপভোগ করতে পেরেছেন।

অংশুলা এবং রোহনের সম্পর্কের শুরু ২০২২ সালে, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। ২০২৫ সালের জুলাইয়ে সেন্ট্রাল পার্কে অংশুলাকে বিয়ের প্রস্তাব দেন রোহন। সেই মুহূর্তকে ‘জাদুর মতো’ বলে বর্ণনা করেছিলেন অংশুলা। প্রস্তাবের ছবি প্রকাশ করে তিনি জানিয়েছেন, তাঁদের প্রথম কথা হয়েছিল রাত ১টা ১৫ মিনিটে। টানা কয়েক ঘণ্টা কথা বলার পর শুরু হয়েছিল সম্পর্ক। তিন বছর পর একই সময়ের স্মৃতি মনে রেখেই নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে তাঁকে বিয়ের প্রস্তাব দেন রোহন।

অংশুলার ভাষায়, তিনি রূপকথার গল্পে কখনো খুব একটা বিশ্বাস করতেন না। কিন্তু রোহনের পরিকল্পনা এতটাই আন্তরিক এবং ব্যক্তিগত ছিল যে, তিনি চোখের জল, হাসি এবং আবেগের মধ্যেই ‘হ্যাঁ’ বলে দেন। প্রযোজক বনি কাপুর এবং তাঁর প্রথম স্ত্রী মোনা শৌরি কাপুরের মেয়ে অংশুলা কাপুরকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য ট্রেইটর্স’–এ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%