ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশের ফুটবলপ্রেমে মুগ্ধ আর্জেন্টিনার রাষ্ট্রদূত


বাংলাদেশের ফুটবলপ্রেমে মুগ্ধ আর্জেন্টিনার রাষ্ট্রদূত

বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও উচ্ছ্বাসের প্রতি বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা গভীর মুগ্ধতা প্রকাশ করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশও ফুটবল বিশ্বকাপের আসরে অংশ নেবে।

শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মাপাড় সংলগ্ন শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডে শিমুলিয়া ঘাট ইজারাদারদের উদ্যোগে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার রাষ্ট্রদূত অংশগ্রহণ করেন। স্থানীয় ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজনটি পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

৮ জন করে খেলোয়াড় নিয়ে গঠিত দুই দলের একটির নেতৃত্ব পাল্টা দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন এবং অপর দলের নেতৃত্বে ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। ২০ মিনিটের এই প্রীতি ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় মোট ৩-৩ টাইব্রেকারের মাধ্যমে খেলার সমাপ্তি ঘটে।

আরও পড়ুন: শীর্ষ মাদক ডিলার গ্রেফতার: ২ বোতল ভারতীয় সিরাপ দিয়ে আদালতে সোপর্দ করলো দামকুড়া থানা পুলিশ

রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত আর্জেন্টিনা সমর্থক শিমুলিয়া ঘাটে ভিড় জমায়। তারা প্রিয় দলের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার এবং তাঁর সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।

খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, "এখানে সবার সঙ্গে একসাথে সময় কাটাতে পেরে আমি সত্যিই আনন্দিত। বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।"

প্রীতি ম্যাচ পরবর্তী সময়ে তিনি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে পদ্মা নদীর মনোরম পরিবেশ এবং পদ্মা সেতুর আশপাশ পরিদর্শন করেন। পরে, উপস্থিত ফুটবলপ্রেমী ও সমর্থকদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং দীর্ঘ সময় ধরে তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন পুস্তি, লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নুর আলী এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মো. লুৎফর রহমান পাভেল মোল্লা। কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাউছার তালুকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী পদার্থ করেন।

আরও পড়ুন: রায়পুরায় বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসা গুলিসহ নারী আটক

ব্যতিক্রমী এই প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে শিমুলিয়া ঘাট এলাকায় দিনভর উৎসবের আমেজ বিরাজ করে। স্থানীয়রা আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে একই মাঠে খেলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তারা আশা করেন যে, এ ধরনের আয়োজন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর

ভারতের রাজধানী দিল্লি ও জম্মু ও কাশ্মীর সহ উত্তর দিকে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬.২ পরিমাপ করা হয়।

এ কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের উৎস আফগানিস্তান। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টায় আফগানিস্তানের হিন্দুকুশ পর্বত অঞ্চলে একটি জোরালো ভূমিকম্প ঘটে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২।

এছাড়া, জাতীয় ভূকম্পনকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল উত্তর-পূর্ব আফগানিস্তানের কালাফগান থেকে প্রায় ৮১ কিমি দূরে অবস্থিত। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ২১৫ কিলোমিটার।

দিল্লি, জম্মু-কাশ্মীর সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর আতঙ্কিত জনগণ রাস্তায় বেরিয়ে আসেন। অফিসের কর্মীরাও বাইরে বেরিয়ে আসেন।

শনিবার ভারতের পাশাপাশি পাকিস্তান, চিন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তানেও কম্পন অনুভূত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে কালিমার পতাকা নিয়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


রংপুরে কালিমার পতাকা নিয়ে বিক্ষোভ

কালিমার পতাকা অপসারণ এবং অবমাননার প্রতিবাদে রংপুরে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে তৌহিদী ছাত্র জনতার উদ্যোগে নগরীর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি জীবন বীমার মোড়, বিএনপি অফিস অতিক্রম করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ সময় বক্তব্য প্রদান করেন মাদ্রাসার শিক্ষার্থী আজিজুর রহমান, জুম্মাপাড়া মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থী। তারা বক্তব্যে বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশের ৯২% মুসলিম দেশে বিভিন্ন স্থানে ইহুদি-খ্রিষ্টানসহ বিভিন্ন দেশের পতাকা উত্তোলন করা হচ্ছে। আর্জেন্টিনা ও ব্রাজিল সম্পূর্ণ অর্থ ও অস্ত্র দিয়ে ইসরাইলকে সমর্থন করছে। ফিলিস্তিনে আমাদের মা-বাবা ভাই-বোনদের উপর নির্যাতনের চিত্র পুরো পৃথিবী দেখছে। তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা একটি মুসলিম দেশ। আমরা মুসলিমদের কালেমা পতাকা উড়াবো।

বক্তারা আরো বলেন, গত বৃহস্পতিবার আমরা শহরের বিভিন্ন স্থানে কালিমার পতাকা টাঙ্গিয়ে দিয়েছিলাম কিন্তু কে বা কাহারা আমাদের কালিমার পতাকা সরিয়ে ফেলেছে। তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, তারা যদি আমাদের একটি পতাকা সরিয়ে ফেলে তাহলে আমরা ১০০টি পতাকা টাঙ্গিয়ে দিবো ইনশাআল্লাহ।

এ বিষয়ে সাধারণ মুসলমানদের সচেতন করার জন্য এবং কালিমার পতাকার গুরুত্ব তুলে ধরতেও এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসময় শতাধিক মানুষ কালিমা লেখা সাদা পতাকা হাতে নিয়ে প্রতিবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত থেকে চুক্তির শেষ চালানের চাল নিয়ে মোংলা বন্দরে ‘এমভি পু থান-৩৬’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


ভারত থেকে চুক্তির শেষ চালানের চাল নিয়ে মোংলা বন্দরে ‘এমভি পু থান-৩৬’

মোংলা বন্দরে ভারত থেকে সরকারি চুক্তির তৃতীয় প্যাকেজের চালের সর্বশেষ চালান এসে পৌঁছেছে। শুক্রবার (২৬ জুন) রাতে ৫ হাজার ৭৩৬ দশমিক ৫০০ মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরের বহির্নোঙরে এসে নোঙর করে ভিয়েতনামের পতাকাবাহী জাহাজ 'এমভি পু থান-৩৬'।

শনিবার (২৭ জুন) মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবদুস সোবাহান জানান, এটি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে মোংলা বন্দর দিয়ে আমদানি করা তৃতীয় প্যাকেজের চালের শেষ চালান। এই প্যাকেজের আওতায় সরকারের সঙ্গে মোট ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছিল।

তিনি আরও জানান, শেষ চালানে আসা এই চালের গুণগত মান নিশ্চিত করতে আজ শনিবার (২৭ জুন) সকালে ভৌত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কাজ চলমান রয়েছে। ল্যাব টেস্ট ও ভৌত পরীক্ষা সম্পন্ন হওয়ার পর আগামীকাল রোববার (২৮ জুন) বিকেল থেকে মোংলা বন্দরে আনুষ্ঠানিকভাবে এই চাল খালাস প্রক্রিয়া শুরু করা হবে।

খাদ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক খোলা দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের চাল আমদানির যে চুক্তি হয়েছিল, তার অংশ হিসেবে চালের চালানগুলো পর্যায়ক্রমে মোংলা বন্দরে আসে। এখন পর্যন্ত মোট ১০টি জাহাজে করে চুক্তির সব চাল মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এগুলো খালাস করার পর নদীপথে অভ্যন্তরীণ নৌযান ও কার্গোর মাধ্যমে দেশের বিভিন্ন সরকারি খাদ্যগুদামে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চলতি বছরের ১৫ জানুয়ারি ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের এই চাল আমদানির আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। এরপর গত ২০ জানুয়ারি ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান বাংলাদেশে এসেছিল। চুক্তি অনুযায়ী মোট চালের ৪০ শতাংশ খালাস করা হচ্ছে মোংলা বন্দরে এবং বাকি ৬০ শতাংশ চাল খালাস করা হচ্ছে চট্টগ্রাম বন্দরে। শেষ চালানের মাধ্যমে এই চুক্তির শতভাগ চাল আমদানি সফলভাবে সম্পন্ন হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে’

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২৭ জুন) বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে, আয়োজিত গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের সঙ্গে মিলে নির্বাচন প্রকৌশলের মাধ্যমে আমাদের হারিয়েছে। তা না হলে আমরা ১৮০টি আসন নিয়ে সংসদে যেতাম। তারপরেও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সংঘাত, দুর্নীতি ও বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে আমরা নির্বাচনের ফল মেনে নিয়েছি। আজ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন চলবে।

তিনি আরো বলেন, মানুষ সরাসরি ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়ার কারণেই মানুষ বিএনপি, জামায়াত এবং ১১ দলীয় ঐক্যকে ভোট দিয়েছে। তবে, ক্ষমতায় এসে যদি জুলাই সনদের বিরোধিতা করা হয়, তবেই জনগণ সে জন্য ভোট দেয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%