প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কালিমার পতাকা অপসারণ এবং অবমাননার প্রতিবাদে রংপুরে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে তৌহিদী ছাত্র জনতার উদ্যোগে নগরীর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি জীবন বীমার মোড়, বিএনপি অফিস অতিক্রম করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় বক্তব্য প্রদান করেন মাদ্রাসার শিক্ষার্থী আজিজুর রহমান, জুম্মাপাড়া মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থী। তারা বক্তব্যে বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশের ৯২% মুসলিম দেশে বিভিন্ন স্থানে ইহুদি-খ্রিষ্টানসহ বিভিন্ন দেশের পতাকা উত্তোলন করা হচ্ছে। আর্জেন্টিনা ও ব্রাজিল সম্পূর্ণ অর্থ ও অস্ত্র দিয়ে ইসরাইলকে সমর্থন করছে। ফিলিস্তিনে আমাদের মা-বাবা ভাই-বোনদের উপর নির্যাতনের চিত্র পুরো পৃথিবী দেখছে। তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা একটি মুসলিম দেশ। আমরা মুসলিমদের কালেমা পতাকা উড়াবো।
বক্তারা আরো বলেন, গত বৃহস্পতিবার আমরা শহরের বিভিন্ন স্থানে কালিমার পতাকা টাঙ্গিয়ে দিয়েছিলাম কিন্তু কে বা কাহারা আমাদের কালিমার পতাকা সরিয়ে ফেলেছে। তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, তারা যদি আমাদের একটি পতাকা সরিয়ে ফেলে তাহলে আমরা ১০০টি পতাকা টাঙ্গিয়ে দিবো ইনশাআল্লাহ।
এ বিষয়ে সাধারণ মুসলমানদের সচেতন করার জন্য এবং কালিমার পতাকার গুরুত্ব তুলে ধরতেও এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসময় শতাধিক মানুষ কালিমা লেখা সাদা পতাকা হাতে নিয়ে প্রতিবাদ জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন