ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর কোম্পানির শেয়ারগুলোর বড় পতন


যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর কোম্পানির শেয়ারগুলোর বড় পতন

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ : চীনের কম্পিউটার চিপ শিল্পে বড় ধরনের অগ্রগতির খবরের পর যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর শেয়ারগুলোর দর কমে গেছে এবং এর প্রভাব এশিয়ার বাজারেও পড়তে দেখা যাচ্ছে।

মঙ্গলবার, দিনের শুরুতে দেখা গেছে, জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে বড় পতন।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: সৌরবিদ্যুতের যন্ত্রাংশ চুরি করলে ৩ বছরের কারাদণ্ড

জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই-২২৫ সূচক ৩ দশমিক ৯৭ শতাংশ কমে ৬২ হাজার ৩৫১ দশমিক ৭৩ পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কসপি সূচকটি ৭ দশমিক ৫৪ শতাংশ কমে দাঁড়াচ্ছে ৬ হাজার ২৪৬ দশমিক ৫৩ পয়েন্টে।

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের শেয়ারের দাম ৭ শতাংশের বেশি কমে যাচ্ছে। একইভাবে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্সের শেয়ারও প্রায় ৭ দশমিক ৫ শতাংশ কমেছে।

ওয়েবসাইট দ্য ইনফরমেশন-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, চীনের প্রতিষ্ঠান সাংহাই ইউলিয়াংশেং ইমারশন ডিপ আল্ট্রাভায়োলেট (ডিইউভি) লিথোগ্রাফি মেশিন তৈরি করছে।

এই প্রযুক্তি উন্নত সেমিকন্ডাক্টর বা কম্পিউটার চিপ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীন থেকে চিপ উৎপাদন সক্ষমতা বাড়ানোর সম্ভাবনার খবরেই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন।

আরও পড়ুন: নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি: ট্রাম্পের বিপরীত অবস্থানে জেডি ভ্যান্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বাংলাদেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দেশের মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার (৩০ কোটি ডলার) বিনিয়োগ করে একটি সমন্বিত টেক্সটাইল উৎপাদন সুবিধা (ফ্যাসিলিটি) গড়ে তোলার পরিকল্পনা করেছে।

আজ সচিবালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সানকোর প্রতিনিধি দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমও উপস্থিত ছিলেন।

সানকোর প্রতিনিধিরা বৈঠকে জানান, বাংলাদেশের বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক ও আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদার ভিত্তিতে তারা স্থানীয়ভাবে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করতে চাচ্ছেন। তারা বর্তমানে তুরস্ক থেকে টেক্সটাইল পণ্য সরবরাহ করলেও বাংলাদেশের সম্ভাবনাময় বাজার, দক্ষ শ্রমশক্তি এবং রপ্তানি সক্ষমতার কারণে দেশে উৎপাদন স্থাপনের পরিকল্পনা করছে।

প্রতিনিধিরা জানান, প্রস্তাবিত প্রকল্পের অধীনে কাপড় উৎপাদন, ফ্যাব্রিক প্রসেসিং এবং উচ্চমূল্যের (ভ্যালু অ্যাডেড) টেক্সটাইল পণ্য তৈরি করা হবে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে মানসম্পন্ন পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়বে।

প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতে, বাংলাদেশে তাদের অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রেতা রয়েছে। যদি স্থানীয় উৎপাদন সুবিধা কার্যকর হয়, তবে নতুন আন্তর্জাতিক ক্রেতাদের বাংলাদেশে আনা সম্ভব হবে। দেশের বিদ্যমান টেক্সটাইল কারখানাগুলোও প্রযুক্তি, দক্ষতা ও বাজার সম্প্রসারণের মাধ্যমে উপকৃত হবে।

বৈঠকে তারা আরও জানান, প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে সম্ভাব্য স্থান নির্বাচন ও অংশীদারদের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত হলে আগামী কয়েক মাসের মধ্যে পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

নির্মাণকাজ শুরু হলে আনুমানিক ১২ থেকে ১৮ মাসের মধ্যে প্রকল্পটি চালুর লক্ষ্য রয়েছে। বৈঠকের সময় সানকোর পক্ষ থেকে জ্বালানি সুবিধা, গ্যাস সংযোগ, বিদ্যুৎ সরবরাহ এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদন দ্রুতস্বীকৃতির বিষয়ে সহযোগিতা চাওয়া হয়।

প্রতিনিধিরা এই প্রসঙ্গে বলেন, আধুনিক টেক্সটাইল উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি এবং টেকসই উৎপাদন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কয়লাবিহীন ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনার দিকে তারা গুরুত্ব দিচ্ছেন।

সানকোর প্রতিনিধিরা জানিয়েছেন, একটি আধুনিক টেক্সটাইল উৎপাদন কেন্দ্র শুধুমাত্র বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করবে না, বরং বাংলাদেশের বস্ত্র খাতকে সাধারণ উৎপাদন থেকে উচ্চমূল্যের পণ্য উৎপাদনের দিকে অগ্রসর করতে সহায়তা করবে।

তারা আরও বলেন, গ্রামীণ ও শিল্পাঞ্চলে এমন উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনের নতুন দৃষ্টান্ত তৈরি হবে। একটি সফল প্রকল্প অতিরিক্ত উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করবে।

বৈঠকে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা উল্লেখ করে সানকোকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, সরকার দেশের শিল্পখাতে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করছে এবং বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে।

সানকোর এই বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের টেক্সটাইল ও পাট খাতে নতুন প্রযুক্তি, কর্মসংস্থান এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির একটি নতুন অধ্যায় সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষার্থীর ২১ ওএমআর শিট উধাও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


এইচএসসি পরীক্ষার্থীর ২১ ওএমআর শিট উধাও

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় চলতি এইচএসসি পরীক্ষায় ২১ জন শিক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রভাষক মোজাম্মেল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন অর্থনীতি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গোপালপুর সরকারি কলেজ কেন্দ্রে এ বিষয়ে মোট ২১ জন পরীক্ষার্থী অংশ নেন।

ওই দিন পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকরা উত্তরপত্র এবং সৃজনশীল উত্তরপত্রের তিন খণ্ডের ওএমআর শিট পরীক্ষা কমিটির কাছে বুঝিয়ে দেন। পরে সেগুলো পৃথক প্যাকেটে সিলগালা করে রিকশাযোগে স্থানীয় ডাকঘরে পার্সেল পাঠানোর জন্য নেওয়া হয়। তবে সেখানে গিয়ে ধরা পড়ে উত্তরপত্রের প্রথম অংশের ওএমআর শিট নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে জানানো হয়।

এরপর রোববার (২৬ জুলাই) গোপালপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিকুজ্জামান স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক পদ থেকে প্রভাষক মোজাম্মেল হোসেনকে বরখাস্ত করার পাশাপাশি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গোপালপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিকুজ্জামান বলেন, ওএমআর শিটের প্রথম অংশ মিসিং ছিল। আমরা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি। সেই সঙ্গে বোর্ডের চেয়ারম্যানের কাছে বলেছি, যেন পরীক্ষার্থীদের ফলাফলে কোনো সমস্যা না হয়।

এদিকে পরীক্ষার খাতার ওএমআর শিটের প্রথম অংশ হারিয়ে যাওয়ার খবর জানাজানির পর শিক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তার ছাপ দেখা দেয়। খবর পেয়ে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ সোমবার দুপুরে গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করেন।

তিনি বলেন, পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক মোজাম্মেল হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমারকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাইম ট্রাভেল থেকে ইরান যুদ্ধের কল্পচিত্র, ট্রাম্পের রহস্যময় পোস্ট ঘিরে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


টাইম ট্রাভেল থেকে ইরান যুদ্ধের কল্পচিত্র, ট্রাম্পের রহস্যময় পোস্ট ঘিরে আলোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশ করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একের পর এক ছবি। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে তিনি ৪০টির বেশি এআই-নির্মিত ছবি পোস্ট করেন। এসব ছবিতে টাইম ট্রাভেল থেকে শুরু করে ইরানের সঙ্গে সংঘাত এবং ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে রহস্যময় নানা চিত্র তুলে ধরা হয়েছে।

ট্রাম্পের প্রকাশ করা ছবিগুলোর একটি ছিল কাল্পনিক সিনেমার পোস্টারের আদলে তৈরি। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থাপনা মাউন্ট রাশমোরে দেশটির প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনকে রক্ষা করতে দেখা যায়। ছবিটির নিচে লেখা ছিল, ‘অতীত বদলে যাওয়ার মুখে ছিল... ইতিহাসকে রক্ষা করা হলো।’

তার এআই পোস্টগুলোর মধ্যে ‘কসমিক কমান্ডার’ নামের একটি কল্পবিজ্ঞানভিত্তিক চলচ্চিত্রের আদলের ছবিও ছিল। এতে ‘স্টার ট্রেক’-এর মতো একটি প্রতীক ব্যবহার করা হয়, যা ট্রাম্পের কল্পনাভিত্তিক প্রচারণার অংশ হিসেবে দেখা হচ্ছে।

তবে এসব পোস্টের বড় অংশজুড়ে ছিল ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার বিষয়টি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া বিরোধের প্রেক্ষাপটে ট্রাম্পের একটি এআই ছবিতে দেখা যায়, মার্কিন যুদ্ধবিমান হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ তেল স্থাপনা খার্গ দ্বীপে হামলা চালাচ্ছে।

আরেকটি ছবিতে আকাশে ট্রাম্পের বিশাল আকৃতির অবয়ব এবং নিচে উড়তে থাকা সামরিক যুদ্ধবিমান দেখানো হয়েছে। সেখানে ইরান হিসেবে চিহ্নিত একটি এলাকায় বিস্ফোরণের দৃশ্য রয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা ছিল ‘গার্ডিয়ানস অব দ্য ওয়ার্ল্ড।’

অন্য একটি ছবিতে সামরিক কর্মকর্তাদের সঙ্গে নৌকার হাল ধরে থাকা ট্রাম্পকে দেখা যায়। তার টুপিতে লেখা ছিল ‘এফএএফও’—যা একটি ইংরেজি গali ও হুঁশিয়ারির সংক্ষিপ্ত রূপ।

এদিকে, ট্রাম্প যখন এসব যুদ্ধঘেঁষা ছবি প্রকাশ করছেন, একই দিনে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ফক্স নিউজকে জানান, ইরানের বিরুদ্ধে হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। ট্রাম্প আলোচনার সুযোগ দিতে কিছুটা সময় নিতে চাইছেন বলেও জানান তিনি।

ট্রাম্পের এআই পোস্টগুলোতে ২০২৮ সালের নির্বাচনের ইঙ্গিতও স্পষ্ট ভাবে উঠে এসেছে। বেশ কয়েকটি ছবিতে তাকে সিগার হাতে দেখা যায় এবং তার টুপিতে লেখা ছিল ‘ট্রাম্প ২০২৮।’

একটি ছবিতে দেখা যায়, আকাশের দিকে তাকিয়ে থাকা মানুষের সামনে রাখা একটি বড় আকৃতির মগে লেখা রয়েছে ‘ট্রাম্প ২০২৮’।

নিজের পুরোনো রাজনৈতিক বিরোধীদের নিয়েও এআই ছবিতে বার্তা দিয়েছেন ট্রাম্প। কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে সীমান্তে ‘বায়ু পরিশোধনকারী দেয়াল’-এর একটি কাল্পনিক ছবি প্রকাশ করেন তিনি। এটি তার ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার আলোচিত সীমান্ত দেয়াল পরিকল্পনার একটি ব্যতিক্রমী রূপ হিসেবে দেখা হচ্ছে।

এ ছাড়া সিএনএনের সংবাদ উপস্থাপিকা কেইটলান কলিন্সকে নিয়েও একটি বিতর্কিত এআই ছবি প্রকাশ করেন ট্রাম্প। সেখানে কলিন্সের মুখ ট্রান্সজেন্ডার ব্যক্তিত্ব ডিলান মালভানির শরীরে বসানো হয়। এর আগে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে দেওয়া এক ভাষণেও ট্রাম্প মালভানির এবং কলিন্সের সমালোচনা করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


ফেনীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

ফেনীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত ৩শ’ ৬০ জন দুঃস্থ ও অসহায়দের মাঝে আজ বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে ফেনী পৌরসভার আয়োজনে পৌর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি চাল বিতরণ করেন।

পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. দিলদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিন, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির এবং যুগ্ম আহবায়ক তপন কর।

প্রধান অতিথি অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের প্রথম কাজ হলো দরিদ্র জনগণকে সার্বিক সহযোগিতা করা। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা এবং এদেশের উন্নয়ন অগ্রগতি তথা যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু করা। মানুষ যাতে কর্ম করে খেতে পারে, এভাবে খুঁজে যেন না নিতে হয়। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে সে ব্যবস্থা করবো।’

পৌর প্রশাসক মো. দিলদারুল আলম জানান, পৌরসভার ১৮টি ওয়ার্ডে ৩৬ মেট্রিক টন চাল, ১০ কেজি করে মোট ৩৬শ’ লোককে দেয়া হবে। এর মধ্যে আজ ৩শ’ ৬০ জনকে চাল প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%