ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

টাইম ট্রাভেল থেকে ইরান যুদ্ধের কল্পচিত্র, ট্রাম্পের রহস্যময় পোস্ট ঘিরে আলোচনা


টাইম ট্রাভেল থেকে ইরান যুদ্ধের কল্পচিত্র, ট্রাম্পের রহস্যময় পোস্ট ঘিরে আলোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশ করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একের পর এক ছবি। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে তিনি ৪০টির বেশি এআই-নির্মিত ছবি পোস্ট করেন। এসব ছবিতে টাইম ট্রাভেল থেকে শুরু করে ইরানের সঙ্গে সংঘাত এবং ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে রহস্যময় নানা চিত্র তুলে ধরা হয়েছে।

ট্রাম্পের প্রকাশ করা ছবিগুলোর একটি ছিল কাল্পনিক সিনেমার পোস্টারের আদলে তৈরি। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থাপনা মাউন্ট রাশমোরে দেশটির প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনকে রক্ষা করতে দেখা যায়। ছবিটির নিচে লেখা ছিল, ‘অতীত বদলে যাওয়ার মুখে ছিল... ইতিহাসকে রক্ষা করা হলো।’

তার এআই পোস্টগুলোর মধ্যে ‘কসমিক কমান্ডার’ নামের একটি কল্পবিজ্ঞানভিত্তিক চলচ্চিত্রের আদলের ছবিও ছিল। এতে ‘স্টার ট্রেক’-এর মতো একটি প্রতীক ব্যবহার করা হয়, যা ট্রাম্পের কল্পনাভিত্তিক প্রচারণার অংশ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ডিএমপির উদ্ধারকৃত ১১৭টি মোবাইল ফোনের মালিকানা শনাক্তের আহ্বান

তবে এসব পোস্টের বড় অংশজুড়ে ছিল ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার বিষয়টি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া বিরোধের প্রেক্ষাপটে ট্রাম্পের একটি এআই ছবিতে দেখা যায়, মার্কিন যুদ্ধবিমান হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ তেল স্থাপনা খার্গ দ্বীপে হামলা চালাচ্ছে।

আরেকটি ছবিতে আকাশে ট্রাম্পের বিশাল আকৃতির অবয়ব এবং নিচে উড়তে থাকা সামরিক যুদ্ধবিমান দেখানো হয়েছে। সেখানে ইরান হিসেবে চিহ্নিত একটি এলাকায় বিস্ফোরণের দৃশ্য রয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা ছিল ‘গার্ডিয়ানস অব দ্য ওয়ার্ল্ড।’

অন্য একটি ছবিতে সামরিক কর্মকর্তাদের সঙ্গে নৌকার হাল ধরে থাকা ট্রাম্পকে দেখা যায়। তার টুপিতে লেখা ছিল ‘এফএএফও’—যা একটি ইংরেজি গali ও হুঁশিয়ারির সংক্ষিপ্ত রূপ।

এদিকে, ট্রাম্প যখন এসব যুদ্ধঘেঁষা ছবি প্রকাশ করছেন, একই দিনে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ফক্স নিউজকে জানান, ইরানের বিরুদ্ধে হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। ট্রাম্প আলোচনার সুযোগ দিতে কিছুটা সময় নিতে চাইছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: ‘ভালো লোকের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই’—স্পিকারের সমর্থনে ডা. তাসনিম জারা

ট্রাম্পের এআই পোস্টগুলোতে ২০২৮ সালের নির্বাচনের ইঙ্গিতও স্পষ্ট ভাবে উঠে এসেছে। বেশ কয়েকটি ছবিতে তাকে সিগার হাতে দেখা যায় এবং তার টুপিতে লেখা ছিল ‘ট্রাম্প ২০২৮।’

একটি ছবিতে দেখা যায়, আকাশের দিকে তাকিয়ে থাকা মানুষের সামনে রাখা একটি বড় আকৃতির মগে লেখা রয়েছে ‘ট্রাম্প ২০২৮’।

নিজের পুরোনো রাজনৈতিক বিরোধীদের নিয়েও এআই ছবিতে বার্তা দিয়েছেন ট্রাম্প। কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে সীমান্তে ‘বায়ু পরিশোধনকারী দেয়াল’-এর একটি কাল্পনিক ছবি প্রকাশ করেন তিনি। এটি তার ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার আলোচিত সীমান্ত দেয়াল পরিকল্পনার একটি ব্যতিক্রমী রূপ হিসেবে দেখা হচ্ছে।

এ ছাড়া সিএনএনের সংবাদ উপস্থাপিকা কেইটলান কলিন্সকে নিয়েও একটি বিতর্কিত এআই ছবি প্রকাশ করেন ট্রাম্প। সেখানে কলিন্সের মুখ ট্রান্সজেন্ডার ব্যক্তিত্ব ডিলান মালভানির শরীরে বসানো হয়। এর আগে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে দেওয়া এক ভাষণেও ট্রাম্প মালভানির এবং কলিন্সের সমালোচনা করেছিলেন।

আরও পড়ুন: টাটা গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব চরমে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


ফেনীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

ফেনীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত ৩শ’ ৬০ জন দুঃস্থ ও অসহায়দের মাঝে আজ বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে ফেনী পৌরসভার আয়োজনে পৌর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি চাল বিতরণ করেন।

পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. দিলদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিন, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির এবং যুগ্ম আহবায়ক তপন কর।

প্রধান অতিথি অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের প্রথম কাজ হলো দরিদ্র জনগণকে সার্বিক সহযোগিতা করা। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা এবং এদেশের উন্নয়ন অগ্রগতি তথা যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু করা। মানুষ যাতে কর্ম করে খেতে পারে, এভাবে খুঁজে যেন না নিতে হয়। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে সে ব্যবস্থা করবো।’

পৌর প্রশাসক মো. দিলদারুল আলম জানান, পৌরসভার ১৮টি ওয়ার্ডে ৩৬ মেট্রিক টন চাল, ১০ কেজি করে মোট ৩৬শ’ লোককে দেয়া হবে। এর মধ্যে আজ ৩শ’ ৬০ জনকে চাল প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু সহ মহামারী রোগে প্রতিরোধে শিক্ষার্থীদের সচনতা বৃদ্ধিতে সিটি কর্পোরেশনের প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


ডেঙ্গু সহ মহামারী রোগে প্রতিরোধে শিক্ষার্থীদের সচনতা বৃদ্ধিতে সিটি কর্পোরেশনের প্রশাসন

অদ্য ২৮-৭-২৬ রোজ মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে নারায়ণগঞ্জ মর্গের স্কুলে
পরিচ্ছন্নতা অভিযান
প্রধান অতিথি:
জনাব মোঃ সাখাওয়াত হোসেন খান প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পেরেশন আরো উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সভাপতি শামসুর নূর বাঁধনসহ সিটি কর্পোরেশনের প্রশাসন ও স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষার্থীগন। ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী। বিস্তারিত ভিডিওতে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শতবর্ষী বাড়ির রঙের কৌটায় বান্ডিল বান্ডিল টাকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


শতবর্ষী বাড়ির রঙের কৌটায় বান্ডিল বান্ডিল টাকা

যুক্তরাজ্যের এক দম্পতি তাদের পুরোনো বাড়িতে এমন এক জিনিস খুঁজে পেয়েছেন, যা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। বাড়ির একটি পুরোনো রঙের কৌটার ভেতরে লুকিয়ে ছিল একাধিক বান্ডিল কাগজের নোট।

সব মিলিয়ে ওই টাকার মূল্য এক হাজার পাউন্ডেরও বেশি ছিল।

এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে। দম্পতির সেই ভিডিওটি এখন পর্যন্ত প্রায় দুই লাখ বার দেখা হয়েছে। ঘটনাটি ঘটে যুক্তরাজ্যের লুইসা ও তার স্বামী ড্যানের বাড়িতে।

উনিশ শতকের আগেই নির্মিত ওই বাড়ির নিচতলার একটি ঘরের সিঁড়ির নিচে ইট দিয়ে বন্ধ করা একটি অংশ দেখে তাদের সন্দেহ হয়। এরপর তারা চেষ্টা করেন ওই জায়গার ভেতরে এত বছর ধরে কী লুকিয়ে ছিল তা জানতে। সিঁড়ির নিচের জায়গাটি খোলার পর তারা প্রথমে দেখতে পান কিছু কয়লার টুকরা এবং একটি পুরোনো নষ্ট রঙের কৌটা। কৌটাটি ছিল খুবই নোংরা, যার ভেতরে পোকামাকড় ছিল এবং সেখান থেকে অ্যামোনিয়ার মতো তীব্র গন্ধ বের হচ্ছিল।

দম্পতি কৌটার ভেতরে কী থাকতে পারে, তা বুঝতে না পারলে বেশ কয়েক মাস সেটি না খুলেই রেখে দেন। পরে তারা কৌটাটি খোলার সিদ্ধান্ত নেন এবং সেই মুহূর্তটি মোবাইল ফোনে ভিডিও করেন। কৌটার ঢাকনা খোলার পর তারা দেখতে পান, সেখানে রয়েছে ১৯৭০-এর দশকের একাধিক বান্ডিল পুরোনো কাগুজে নোট।

হিসাব করে দেখা যায়, সেগুলোর মোট মূল্য এক হাজার পাউন্ডের বেশি। লুইসা জানান, তাদের পরিবার কখনোই ভাবেনি যে ওই কৌটার ভেতরে টাকা থাকতে পারে। তিনি বলেন, এই ঘটনা তাদের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। বিশেষ করে তাদের সন্তানদের জন্য এটি একটি বিশেষ স্মৃতি হয়ে গেছে। লুইসার ভাষায়, 'আমাদের কেউই ভাবিনি ভেতরে টাকা থাকবে। বাচ্চাদের জন্য এটি ছিল দারুণ একটি স্মৃতি। তারা সারা জীবন এই ঘটনা মনে রাখতে পারবে।'

অপ্রত্যাশিতভাবে পাওয়া এই টাকা তাদের জন্য সঠিক সময়ে এসেছে বলেও জানান লুইসা। তিনি বলেন, তখন তিনি চাকরি করছিলেন না। তাই এই টাকা দিয়ে পরিবারকে কয়েকটি বকেয়া বিল পরিশোধ করতে পেরেছেন। পাশাপাশি তিনি সন্তানদের জন্যও কিছু করতে পেরেছেন। লুইসা বলেন, 'বাচ্চাদের জন্য কিছু করতে পেরে ভালো লেগেছে। বকেয়া বিলও পরিশোধ করতে পেরেছি। এতে কয়েক সপ্তাহের জন্য আমাদের অনেক দুশ্চিন্তা কমে গেছে।'

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী জানান, নোটগুলো যদি যুক্তরাজ্যের পুরোনো পাউন্ডের হয়, তাহলে কিছু ক্ষেত্রে সেগুলো ব্যাংকের মাধ্যমে বদলানো সম্ভব হতে পারে। আবার অনেকে পরামর্শ দিয়েছেন, নোটগুলোর মধ্যে কোনোটি বিরল সংগ্রহযোগ্য কি না, তা যাচাই করে দেখতে। কারণ কিছু পুরোনো নোট সংগ্রাহকদের কাছে সাধারণ মূল্যমানের চেয়ে বেশি দামে বিক্রি হতে পারে।

পুরোনো বাড়িতে লুকানো মূল্যবান বা স্মৃতিবাহী জিনিস পাওয়ার ঘটনা এর আগেও ঘটেছে। এর আগে এক নারী তার বাগদত্তার সঙ্গে কেনা একটি বাড়ির গোপন চিলেকোঠা খোঁজ করতে গিয়ে একটি বাক্স পান। বাক্সের ভেতরে ছিল সুন্দরভাবে রাখা একটি পুরোনো বিয়ের পোশাক। পরে তিনি পোশাকটির আসল মালিককে খুঁজে না পেয়ে সেটি নিজের বিয়ের আয়োজনের অংশ হিসেবে ব্যবহার করার আশা প্রকাশ করেন। লুইসা ও ড্যানের ঘটনাও এখন সেই ধরনের বিরল আবিষ্কারের তালিকায় যুক্ত হয়েছে, যেখানে একটি পুরোনো বাড়ির অজানা কোণ থেকে বেরিয়ে এসেছে বহু বছর ধরে লুকিয়ে থাকা সম্পদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই: মির্জা ফখরুল

 মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক উচ্চারণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ দুপুর ১২ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক মাদক বিরোধী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রদানকালে তিনি এই কথা বলেন।

তিনি উল্লেখ করেন, ‘আমরা দলমত নির্বিশেষে, সকল মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। আমরা বিশ্বাস করি, যথাযথভাবে মাদক নিরসন করতে পারলে সমাজের বহু সমস্যার সমাধান হয়ে যাবে।’

মাদক নির্মূলে সরকারের অব্যাহত প্রচেষ্টাকে তুলে ধরে মির্জা ফখরুল আরও যোগ করেন, বর্তমান সরকার দেশ থেকে চিরতরে মাদককে বিদায় করার জন্য আন্তরিকতার সাথে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজ অনুষ্ঠিত মাদক বিরোধী সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রফিকুল হক। অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন, ৫০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাক হোসেন, জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমীনসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%