০১:৩৭ পি.এম
ফেনীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত ৩শ’ ৬০ জন দুঃস্থ ও অসহায়দের মাঝে আজ বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ফেনী পৌরসভার আয়োজনে পৌর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি চাল বিতরণ করেন।
পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. দিলদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিন, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির এবং যুগ্ম আহবায়ক তপন কর।
আরও পড়ুন: মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার
প্রধান অতিথি অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের প্রথম কাজ হলো দরিদ্র জনগণকে সার্বিক সহযোগিতা করা। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা এবং এদেশের উন্নয়ন অগ্রগতি তথা যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু করা। মানুষ যাতে কর্ম করে খেতে পারে, এভাবে খুঁজে যেন না নিতে হয়। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে সে ব্যবস্থা করবো।’
পৌর প্রশাসক মো. দিলদারুল আলম জানান, পৌরসভার ১৮টি ওয়ার্ডে ৩৬ মেট্রিক টন চাল, ১০ কেজি করে মোট ৩৬শ’ লোককে দেয়া হবে। এর মধ্যে আজ ৩শ’ ৬০ জনকে চাল প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন