ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

খাগড়াছড়িতে ফল মেলার সমাপনী


খাগড়াছড়িতে ফল মেলার সমাপনী

করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় ফল মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে খাগড়াছড়ি জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমাপনী জাতীয় ফল মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক যুগল পদ দে।

এসময়ে তিনি বলেন, খাগড়াছড়িতে প্রথম ফল চাষে বিপ্লব ঘটে ১৯৯৯ সালে। এটি খাগড়াছড়ি ছাড়া রাঙ্গামাটি ও বান্দরবান সহ তিন পার্বত্য জেলাতেও ঘটে। তখন থেকেই পাহাড়ের কৃষকদের ফল চাষের প্রতি আগ্রহ সৃষ্টি হয়।

আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: দুর্গাপুরে অপূর্ব নামের যুবক গ্রেপ্তার

তারই ফলস্বরূপ, আজকে খাগড়াছড়ি ফল উৎপাদনের জন্য দেশের অন্যান্য জেলার চেয়ে স্বাদ ও গুণাগুণের জন্য পরিচিতি লাভ করেছে। এর পিছনে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবদান সত্যিই প্রশংসনীয়। এতে একদিকে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে পার্বত্য অঞ্চলের কৃষিভিত্তিক সম্ভাবনাকেও আরও সমৃদ্ধ করছে।

সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক শস্য আহসানুল চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা এবং উর্ধ্বতন কর্মকর্তারা।

সমাপনী ফল মেলা অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার ফল উৎপাদনে সাফল্য অর্জনকারী তরুণ উদ্যোক্তা কৃষাণ কৃষাণীদের মাঝে ফল গাছের চারাগাছ বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন: সাংবাদিক আলিফের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা, স্ত্রীকে চাকরির আশ্বাস ডেপুটি স্পিকারের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুলে জমকালো বিজ্ঞান মেলা ‘দ্য গ্র্যান্ড সায়েন্স এক্সপো’ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

নরসিংদী প্রতিনিধি

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুলে জমকালো বিজ্ঞান মেলা ‘দ্য গ্র্যান্ড সায়েন্স এক্সপো’ অনুষ্ঠিত

তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারের লক্ষ্যে নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল এন্ড হোমস্-এর উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বিজ্ঞান মেলা “The Grand Science Expo”।
বুধবার বেলা ১১টায় শুরু হওয়া এ বিজ্ঞান মেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী, সৃজনশীল ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন করে। শিক্ষার্থীদের নির্মিত প্রকল্পগুলো দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ ও প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে অনুপ্রাণিত করবে।”
মেলা পরিদর্শনের সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত এই বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন : বিরোধীদলীয় নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন : বিরোধীদলীয় নেতা

 

যুবসমাজের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে আপনারা ফ্যাসিবাদকে বিদায় করেছেন। এখন নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে হলে প্রয়োজন হলে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন।’

শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ‘জনগণের দেওয়া গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সংসদে এ বিষয়ে সমাধান না হলে দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের কাছে গিয়ে আমাদের অবস্থান তুলে ধরব। যেখানে কথা বলতে স্পিকারের অনুমতি প্রয়োজন হয় না, সেখানে আমরা জনগণের সঙ্গে কথা বলব।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশায় পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু জনগণের সেই প্রত্যাশা এখনও পূরণ হয়নি। তিনি অভিযোগ করেন, অতীতে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ ও দুর্বল করার মাধ্যমে জনগণের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।’

ড. শফিকুর রহমান বলেন, ‘আমরা দেশে কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও আধিপত্যবাদের কাছে মাথা নত করব না।’

তিনি সীমান্ত পরিস্থিতির সত্যতার দিকে ইঙ্গিত করে বলেন, ‘বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রশ্নে দেশের জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করবে। কোনো বিদেশি আধিপত্য বা আগ্রাসনের সামনে বাংলাদেশ মাথা নত করবে না।’

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্ণেল (অব.) ড. অলি আহমদ এবং মাওলানা মামুনুল হক।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গণভোটে জনগণ যে সংস্কার প্রস্তাবের পক্ষে মত দিয়েছে, সরকার তা বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর সরকার তা থেকে সরে এসেছে।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল মন্তব্য করেন, ‘সংসদ এবং রাজপথ-উভয় জায়গায় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন চলবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত ১১ দলীয় জোট কর্মসূচি অব্যাহত রাখবে।’

বিশেষ অতিথির বক্তব্যে অলি আহমদ বলেন, ‘১১ দলীয় ঐক্যের লক্ষ্য বৈষম্য, দারিদ্র্য, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তোলা।’ তিনি অভিযোগ করেন, ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের পথে নানা রাজনৈতিক বাধা সৃষ্টি করা হচ্ছে।’

মাওলানা মামুনুল হক বলেন, ‘জুলাই সনদ ও গণভোটের প্রশ্নে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে।’ তিনি দাবি করেন, ‘গণভোটে ‘না’ ভোটের পক্ষে বিএনপি প্রচারণা চালিয়েছে।’ তিনি বলেন, ‘জনগণের ভোটে প্রদত্ত সংস্কারমুখী ম্যান্ডেট বাস্তবায়ন করা রাজনৈতিক দলগুলোর নৈতিক দায়িত্ব।’

সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘বাংলাদের সামনে এখন তিনটি বড় লড়াই- রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা।’ তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপা’র সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন, বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোবারক হোসাইন, জামায়াতের খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি এবং মাওলানা আবুল কালাম আজাদ এমপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাতকে মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


ছাতকে মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় মাদকবিরোধী কার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি আইন-শৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে একটি সামাজিক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার (২০ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) কলিম উদ্দিন আহমেদ মিলন।

এই কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিন সভাপতিত্ব করেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, বিএনপি নেতা এবং ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ডা. আফসার উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর আতাউর রহমান সজিব এবং উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিন উদ্দিন পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী গীতা পাঠ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, 'মাদকের ভয়াবহতা এবং এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।'

তিনি আরো বলেন, 'সকলের সহযোগিতায় ছাতক শহর, গোবিন্দগঞ্জ বাজার, জাউয়াবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও প্রচারণা কর্মসূচি পরিচালনা করা হবে। প্রথম পর্যায়ে এই কর্মসূচি ছাতক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে শুরু করা হবে।'

এছাড়া, কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার ফজলুল করিম বকুল, উপজেলা খাদ্য কর্মকর্তা বিনয় কুমার দেব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রহিছ উদ্দিন, উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন, জয়দেব চন্দ্র দেবনাথসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


রাজধানীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ইমন হোসেন (২৪) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার সময় শনিবার (২০ জুন) দুপুর আনুমানিক ১টা বাজে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-১ সংলগ্ন কুড়িল বিশ্বরোড এলাকায় ঘটে।

নিহত ইমন হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমুলকান্দি গ্রামের মো. টিপু সুলতানের পুত্র। তিনি বর্তমান সময়ে মোহাম্মদপুরের বসিলা মেট্রো হাউজিং এলাকায় বসবাস করতেন এবং ফার্মগেটের একটি চশমার দোকানে চাকরি করতেন।

জানা গেছে যে, ইমন বাইসাইকেল করে বিভিন্ন স্থানে চশমা ডেলিভারি ও টাকা আদায়ের কাজ করতেন। আজ দুপুরে কুড়িল বিশ্বরোড এলাকা দিয়ে যাওয়ার সময় এক দ্রুতগামী সিএনজি অটোরিকশা তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়।

এ ঘটনায় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ট্রাফিক পুলিশের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে ইমনের স্বজনরা কুর্মিটোলা হাসপাতালে ছুটে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে ইমনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ইমনের বড় ভাই সাব্বির হোসেন বলেন, ‘মাত্র দেড় মাস আগে বিয়ে করেছিল ইমন। তবে স্ত্রীকে এখনও আনুষ্ঠানিকভাবে নিজেদের বাসায় উঠিয়ে আনা হয়নি। তার আগেই ছোট ভাই সবার ছেড়ে চলে গেল।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%