ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিগত সরকারের ধ্বংসস্তূপ থেকে অর্থনীতিকে পুনর্গঠনের রোডম্যাপ এই বাজেট : মির্জা ফখরুল


বিগত সরকারের ধ্বংসস্তূপ থেকে অর্থনীতিকে পুনর্গঠনের রোডম্যাপ এই বাজেট : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়, বরং বিগত সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক সংকট কাটিয়ে দেশকে পুনর্গঠনের একটি সুস্পষ্ট রোডম্যাপ।

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আজ তিনি বলেন, দীর্ঘ ১৫ বছরের 'ফ্যাসিবাদী শাসনে' দেশের অর্থনীতি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশ নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। বর্তমান সরকার সেই ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধারে আন্তরিকভাবে কাজ করছে।

মির্জা ফখরুল বলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং দেশকে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে একটি বাস্তবভিত্তিক ও দূরদর্শী বাজেট উপস্থাপন করেছেন।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তিনি বলেন, বাজেটকে অনেকেই উচ্চাভিলাষী বললেও বিএনপি অতীতেও সংকট মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়ার সক্ষমতা দেখিয়েছে। ১৯৭৫-পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশকে অর্থনৈতিক ও গণতান্ত্রিক অগ্রগতির পথে নিয়ে গিয়েছিল। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, প্রস্তাবিত বাজেটের ভিত্তি তিনটি মূল স্তম্ভ- রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন। আগামী এক বছরে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনা, তিন বছরে রাজস্ব ও আর্থিক খাতের সংস্কার, বিনিয়োগ ও রপ্তানি সম্প্রসারণ এবং পাঁচ বছরে উদ্ভাবন নির্ভর ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি সবসময় সংকটকে সুযোগে পরিণত করতে জানে এবং চ্যালেঞ্জ মোকাবিলার মধ্য দিয়েই সাফল্য অর্জন করেছে। বর্তমান বাজেটও সেই আত্মবিশ্বাসেরই প্রতিফলন।

সরকারের বৈদেশিক সম্পর্কের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন ও মালয়েশিয়া সফর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে এবং বিদেশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক সংকট কাটিয়ে টেকসই উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাবে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

বাজেটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর প্রাণ কেড়ে নিলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর প্রাণ কেড়ে নিলেন স্বামী

বাগেরহাটে পারিবারিক কলহের ফলে রাজিয়া বেগম (৩৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ আনছে তার স্বামী বেল্লাল সরদার (৪৭) এর বিরুদ্ধে। এই ঘটনার পর, অভিযুক্ত বেল্লাল সরদারকে বাগেরহাট মডেল থানা পুলিশ আটক করেছে।

ঘটনাটি ঘটে রবিবার (২৮ জুন) সন্ধ্যার আগে শহরের নাগেরবাজার এলাকার একটি ভাড়া বাসায়।

আটক হওয়া বেল্লাল সরদার ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার দোকোনা বটতলা এলাকার মৃত তোতা সরদারের ছেলে।

রাজিয়া বেগম, যিনি এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের আনিস মাঝির মেয়ে। বেল্লাল পেশায় দিনমজুর ছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী ও দুই কন্যাসন্তানসহ নাগেরবাজার এলাকার মমিন উদ্দীনের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিকেলে, বেল্লাল সরদার তার ছোট মেয়েকে মায়ের অসুস্থতার কথা বলে কোচিং সেন্টার থেকে বাসায় নিয়ে আসেন। বাসায় ফিরে মেয়েটি তার মাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে এবং চিৎকার শুরু করে। পরবর্তীতে বাড়ির মালিক বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ঘটনার পর অভিযান চালিয়ে শহরের কেবি মাছ বাজার এলাকা থেকে অভিযুক্ত বেল্লাল সরদারকে আটক করে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, ঘটনাস্থল থেকে রাজিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরও যোগ করেন, প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সম্পন্ন হলে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমসিসির আজীবন সদস্য হলেন তামিম ইকবাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


এমসিসির আজীবন সদস্য হলেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এমসিসির (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) আজীবন সদস্যপদ পেলেন। এর আগে সাবের হোসেন চৌধুরী ও মাশরাফি বিন মুর্তজা এমসিসির মর্যাদাপূর্ণ আজীবন সদস্যপদ পেয়েছেন। প্রায় ১৬ বছর আগে সেঞ্চুরি করে তামিম লর্ডসের অনার্স বোর্ডে নাম তোলেন। এই মূল্যবান বোর্ডের সামনে তার হাতে নতুন একটি স্মারক তুলে দেওয়া হলো।

 তামিমের সঙ্গে আজীবন সদস্যপদ পেয়েছেন ভারতের সাবেক ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা, নিউজিল্যান্ডের সোফি ডিভাউন ও সুজি বেটস এবং ইংলিশ বংশোদ্ভুত সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার মেলানি জোন্স। উল্লেখ্য, এর আগে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে একজন ছিলেন তামিম।

 এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রব লসন নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বলেছেন, ‘পাঁচজন অসামান্য ক্রিকেটারকে আমাদের নতুন আজীবন সম্মানী সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। খেলার প্রতি তাদের আজীবন নিবেদনের জন্য তারা প্রত্যেকেই এই স্বীকৃতির যোগ্য। আগামী বছরগুলোতে এমসিসি সদস্য হিসেবে লর্ডসে তাদের স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবারের মতো বাংলাদেশ থেকে হ্যাচিং ডিম রপ্তানি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:২০ পি.এম


প্রথমবারের মতো বাংলাদেশ থেকে হ্যাচিং ডিম রপ্তানি শুরু

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ার উদ্দেশ্যে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম বা হ্যাচিং এগ (উর্বর ডিম) রপ্তানি করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড এর মাধ্যমে ১০ হাজার ৪৪০টি ডিম বা হ্যাচিং এগ রপ্তানি করা হয়েছে।

রোববার (২৮ জুন) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এই রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রপ্তানি করা ডিমগুলো ‘রস ৩০৮ ব্রয়লার’ (প্যারেন্ট হ্যাচিং এগস) জাতের। এই রপ্তানি করা ডিমের চালানের মূল্য ১৮ হাজার ৭২৯ মার্কিন ডলার। আর এটাই বর্তমান সরকারের সময়ে করা প্রথম হ্যাচিং এগ রপ্তানি চালান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি খাতকে রপ্তানিমুখী করার লক্ষ্যে কাজ করছেন। তার নির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতও ধীরে ধীরে একটি শক্তিশালী রপ্তানিমুখী খাতে পরিণত হবে। আজকের এই রপ্তানি কার্যক্রম সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দেশের রপ্তানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ যখন নিজস্ব চাহিদা পূরণ করে বিদেশে পণ্য রপ্তানি করতে সক্ষম হয়, এটি দেশের সক্ষমতারই প্রতিফলন। এটি শুধুই একটি বাণিজ্যিক কার্যক্রম নয় বরং বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আশাবাদী যে, ভবিষ্যতে এই রপ্তানির পরিধি আরও সম্প্রসারিত হবে, এবং বাংলাদেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান মন্তব্য করেন, হ্যাচিং ডিম রপ্তানি দেশের প্রাণিসম্পদ খাতকে আরও রপ্তানিমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সরকারের রপ্তানি বহুমুখীকরণ লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান প্রাণিসম্পদ অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, পরীক্ষামূলক এই চালান সফল হলে ভবিষ্যতে হ্যাচিং ডিমের পাশাপাশি খাদ্যোপযোগী (টেবিল) ডিমও নিয়মিতভাবে আন্তর্জাতিক বাজারে রপ্তানির পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:২২ পি.এম


বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দের প্রস্তাব

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধীদলীয় সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অফিসকক্ষে আনুষ্ঠানিকভাবে এ বরাদ্দপত্র হস্তান্তর করেন।

সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) প্রকল্পের আওতায় ৬৫ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য জনপ্রতি ৩০ লাখ টাকা করে বিশেষ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।

বরাদ্দপত্র গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এবং সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ বিশেষ বরাদ্দের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো আরও শক্তিশালী হবে এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%