ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইসরায়েলের বড় দুর্বলতা ফাঁস, নতুন সিদ্ধান্তের পথে নেতানিয়াহু


ইসরায়েলের বড় দুর্বলতা ফাঁস, নতুন সিদ্ধান্তের পথে নেতানিয়াহু

ইসরায়েলের সরকার ইরানের সম্ভাব্য হামলার ভয়ের কারণে ড্রোন সম্পূর্ণরূপে নিষিদ্ধের পরিকল্পনা করছে। এই তথ্যটি এন12-এর বরাতে জেরুজালেম পোস্ট জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা সংস্থার মতামত নেসেটের (ইসরায়েলের পার্লামেন্ট) সমস্ত মন্ত্রীর কাছে জানানো হয়েছে।

এন12 জানাচ্ছে, ইসরায়েলি প্রযুক্তি ড্রোনকে ঠেকাতে পারছে না এবং তাই এই সিদ্ধান্ত নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে ইরান কিংবা হিজবুল্লাহ, যারা ড্রোন হামলা বাড়াতে পারে, তাদের নিয়ে উদ্বেগ রয়েছে নেতানিয়াহু প্রশাসনের।

আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

এই কারণে, বেসরকারি প্রয়োজনে ব্যক্তিগত ড্রোন ব্যবহারের বিষয়টিও ইসরায়েলি সরকার বিবেচনা করছে।

সাম্প্রতিক সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানি ড্রোন ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বাহরাইনে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। একইদিনে, জর্ডানে একটি বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এদিকে, গত ১১ জুলাই ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবন আল-রেজা দাবি করেছেন, ড্রোন উৎপাদন তেহরানে তিনগুণ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, উন্নত প্রযুক্তিতে বিনিয়োগ দেশটির প্রতিরক্ষা সক্ষমতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। ইরানের ড্রোন কার্যক্রম দেশটিকে ‘শত্রুর দুর্বল দিকগুলো শনাক্ত করতে’ সহায়তা করেছে।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে ছুরিকাঘাতে প্রাণ গেল আইনজীবীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৬ এম


বাগেরহাটে ছুরিকাঘাতে প্রাণ গেল আইনজীবীর

বাগেরহাট শহরের হাড়িক্ষালীর তেঁতুলতলা এলাকায় আততায়ীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবী।

শুক্রবার (২৪ জুলাই) রাত ১টার দিকে ঘটনাটি ঘটে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায়।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে হিসেবে পরিচিত ছিলেন এবং তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন সদস্য ছিলেন।

ওসি মো. শামসুল আরেফিন বলেন, শুক্রবার রাতে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে এই আইনজীবীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং স্থানীয়দের ফোন পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা ২৫০ সজ্জা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্দোলনে পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়ে আলোচনায় আসা ভারতীয় মডেল কে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৭ এম


আন্দোলনে পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়ে আলোচনায় আসা ভারতীয় মডেল কে

ভারতের মুম্বাইয়ের ২৭ বছর বয়সী মডেল ও থিয়েটার শিল্পী রিয়া আহির বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। শিক্ষাব্যবস্থার নানা অনিয়মের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ চলাকালে পুলিশ যখন কয়েকজন আন্দোলনকারীকে আটক করে, তখন তাদের মুক্তির দাবিতে তিনি নিদ্বির্ধায় পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়ে যান।

সেই সাহসী অবস্থানের দৃশ্য যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন নেটিজেনরা তাকে ‘সাহসী’ ও অকুতোভয় বলে আখ্যা দিয়ে প্রশংসা করতে শুরু করেন। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রিয়া জানান, তার বাবা-মা এই সাহসিকতায় খুবই খুশি হয়েছেন এবং তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন।

মুম্বাইয়ের শিবাজি পার্কে জাতীয় মেডিক্যাল ভর্তি পরীক্ষার (NEET) প্রশ্নফাঁস এবং শিক্ষাব্যবস্থার সার্বিক অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলনে যুক্ত হয়েছিলেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে জোরপূর্বক তাদের পুলিশের ভ্যানে তোলে, যার মধ্যে মহিলা আন্দোলনকারীরাও ছিল।

রিয়া আহির জানান, আটক হওয়া ব্যক্তিদের সাথে তার ব্যক্তিগত পরিচয় ছিল না। কিন্তু যেভাবে গাদাগাদি করে তাঁদের ভ্যানে তোলা হচ্ছিল, সেটি দেখে নাগরিক দায়বদ্ধতার কারণে তিনি চুপ থাকতে পারেননি। তিনি বলেন, “ভ্যানে অনেককে তুলে দেওয়া দেখে আমি একজন নারীকে নামিয়ে আনার চেষ্টা করি, কিন্তু পুলিশ বাধা দেয়।”

শেষ পর্যন্ত উপায় না দেখে তিনি চলন্ত ভ্যানের ঠিক সামনে গিয়ে দাঁড়ান এবং আটক হওয়া সকলের মুক্তির দাবি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রিয়া অবিচলভাবে পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়ে আছেন এবং সেখান থেকে সরে যেতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানাচ্ছেন। রিয়ার অভিযোগ, তাকে ভয় দেখিয়ে সরিয়ে দেওয়ার জন্য ভ্যানচালক বেশ কয়েকবার জোরে ইঞ্জিন চালিয়ে গাড়ি সামনে নেওয়ার ভয় দেখান, কিন্তু তিনি এক চুলও নড়েননি।

রিয়ার এই অদম্য অবস্থান দেখে অন্যান্য আন্দোলনকারীরাও তার পাশে এসে কাঁধ মেলান। তীব্র প্রতিবাদ ও তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত পুলিশ আটক ব্যক্তিদের শিবাজি পার্কে ছেড়ে দিতে বাধ্য হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রিয়া জানান, এটিই ছিল তার জীবনের প্রথম কোনো রাজনৈতিক বা সামাজিক আন্দোলনে অংশগ্রহণ করার অভিজ্ঞতা। তিনি ২১ জুলাই প্রথমবার শিবাজি পার্কে গিয়েছিলেন, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই পুলিশ অনেককে আটক করে নেয়। ফলে ২২ জুলাই তিনি আবার সেখানে যান এবং সেদিনই ঘটে যায় সেই অনাকাঙ্ক্ষিত মুহূর্ত, যা তাকে পরিচিত মুখ বানিয়ে তোলে।

রিয়া বলেন, আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠার কোনো পরিকল্পনা তার ছিল না; পুলিশি পদক্ষেপের মুখোমুখি হয়ে সেই মুহূর্তে নিজের বিবেকের তাড়না থেকেই সিদ্ধান্তটি নিয়েছিলেন। এমন বিপদের মুখেও সাহসের পরিচয় দেওয়ার প্রসঙ্গে রিয়া জানান, তার পরিবারের সঙ্গে ভারতের সশস্ত্র বাহিনীর দীর্ঘ ও গভীর সম্পর্ক রয়েছে। তার বাবা ভারত-তিব্বত সীমান্ত পুলিশে (ITBP) দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন এবং পরিবারের আরও কয়েকজন সদস্যও প্রতিরক্ষাবাহিনীতে রয়েছেন। মুচকি হেসে রিয়া বলেন, “এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস হয়তো আমার রক্তেই প্রবাহিত হচ্ছিল।”

রিয়া মনে করেন, এই সংগ্রাম কেবল প্রশ্নফাঁসের বিরুদ্ধে নয়, বরং গোটা শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারের পক্ষে। তিনি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেছেন, কিন্তু পেশাগত ব্যস্ততার জন্য গ্র্যাজুয়েশন শেষ করতে পারেননি। বর্তমানে তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা কার্যক্রমের আওতায় ইংরেজি সাহিত্যে পড়াশোনা করছেন।

নিজের পড়াশোনার অভিজ্ঞতা থেকে অভিযোগ করে রিয়া বলেন, নিয়মিত কোর্স ফি পরিশোধ করার পরেও বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম প্রশাসনিক সহায়তা পাওয়া যায় না এবং সরকারি যোগাযোগের নম্বরগুলোতেও কেউ সাড়া দেয় না। তার ভাষায়, এটি শুধু বিশেষ একটি পরীক্ষার বিষয় নয়, পুরো ব্যবস্থার যে গলদ আছে—এ আন্দোলন সেই গলদর বিরুদ্ধে একটি সম্মিলিত প্রতিবাদ।

প্রতিবাদের মুখ হয়ে ওঠার পাশাপাশি, পেশাগত জীবনে রিয়া আহির প্রায় ১৩ বছর ধরে নিয়মিত হিন্দি থিয়েটারে যুক্ত রয়েছেন এবং দাপটের সঙ্গে মডেলিং করছেন। এর বাইরে, গত বছর তিনি তার নিজস্ব উদ্যোগ ‘রিয়াসত’ চালু করেন, যার মূল কাজ হলো স্থানীয় ঐতিহ্যবাহী কারুশিল্পীদের তৈরি পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া। আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড প্রাডার কোলহাপুরি চপ্পলের নকশা বিতর্কের পর, দেশের প্রান্তিক কারিগরদের কাজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার ভাবনা থেকেই এই সামাজিক উদ্যোগের জন্ম দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে আটক ৪৪২ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৯ এম


২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে আটক ৪৪২ জন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৫৪ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১১৯ জন, গুলশান বিভাগে ২৯ জন ও উত্তরা বিভাগে ৫৬ জন।

এছাড়া, গোয়েন্দা বিভাগ ৬ জন এবং সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।

এ সময় তাদের কাছ থেকে একাধিক সামগ্রী উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ছাতার কাপড়ের পোড়া অংশ, ছাতার বাট, একটি সান লাইট ব্যাটারির অংশ, ছাতার রডের খণ্ডিত অংশ, ৯ ভোল্ট ব্যাটারির খণ্ডিত অংশ, বিয়ারিংয়ের ১২টি বল, জিআই পাইপের খণ্ডিত অংশ, ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, ৫০ টাকার নোটের ইয়াবা সেবনের সরঞ্জাম পাইপ, একটি বোতলের কর্ক, এক টুকরা ফুয়েল পেপার এবং একটি মাথা খোলা গ্যাস লাইট, ১৬টি মোবাইল, ২১টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০টি বিভিন্ন ব্যাংকের চেক বই, ৪৪৩টি সিমকার্ড এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভোথিয়েটারে আয়োজিত সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:৫২ এম


নভোথিয়েটারে আয়োজিত সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকা, আগারগাঁওয়ে নভোথিয়েটারে অনুষ্ঠিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় নভোথিয়েটারে পৌঁছান। আয়োজক কর্তৃপক্ষের ঘোষণার অনুযায়ী, রাজধানীর তেজগাঁও এলাকায় নভোথিয়েটারে এই দুদিনব্যাপী সামিট শুরু হচ্ছে শনিবার (২৫ জুলাই)।

এটি রবিবার (২৬ জুলাই) পর্যন্ত চলতে থাকবে। সামিটে মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%