প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরায়েলের সরকার ইরানের সম্ভাব্য হামলার ভয়ের কারণে ড্রোন সম্পূর্ণরূপে নিষিদ্ধের পরিকল্পনা করছে। এই তথ্যটি এন12-এর বরাতে জেরুজালেম পোস্ট জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা সংস্থার মতামত নেসেটের (ইসরায়েলের পার্লামেন্ট) সমস্ত মন্ত্রীর কাছে জানানো হয়েছে।
এন12 জানাচ্ছে, ইসরায়েলি প্রযুক্তি ড্রোনকে ঠেকাতে পারছে না এবং তাই এই সিদ্ধান্ত নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে ইরান কিংবা হিজবুল্লাহ, যারা ড্রোন হামলা বাড়াতে পারে, তাদের নিয়ে উদ্বেগ রয়েছে নেতানিয়াহু প্রশাসনের।
এই কারণে, বেসরকারি প্রয়োজনে ব্যক্তিগত ড্রোন ব্যবহারের বিষয়টিও ইসরায়েলি সরকার বিবেচনা করছে।
সাম্প্রতিক সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানি ড্রোন ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বাহরাইনে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। একইদিনে, জর্ডানে একটি বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এদিকে, গত ১১ জুলাই ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবন আল-রেজা দাবি করেছেন, ড্রোন উৎপাদন তেহরানে তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, উন্নত প্রযুক্তিতে বিনিয়োগ দেশটির প্রতিরক্ষা সক্ষমতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। ইরানের ড্রোন কার্যক্রম দেশটিকে ‘শত্রুর দুর্বল দিকগুলো শনাক্ত করতে’ সহায়তা করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন