০১:৪৬ এম
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত হয়েছেন ১২ জন। নিহতদের মধ্যে ১১ জন ছিলেন স্কাইডাইভার।
রোববার (১৪ জুন) সকালে স্থানীয় সময় প্রায় ৬০ মাইল দক্ষিণে অবস্থিত কানসাস সিটির কাছে বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোল।
মিসৌরি হাইওয়ে পেট্রোলের সার্জেন্ট জাস্টিন ইউইং জানিয়েছেন, বিমানটি স্কাইডাইভিংয়ের জন্য যাত্রীদের নিয়ে আকাশে উড়ে গিয়েছিল। সকাল সাড়ে ১১টার দিকে জরুরি সেবাকর্মীরা খবর পান যে একটি বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্য সংকট সমাধানে ইস্তাম্বুলে ৮ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি-৭৫০ মডেলের এক ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ বিমান। আকাশে স্কাইডাইভিংয়ের কাজে জনপ্রিয় এই বিমানটি পণ্য পরিবহন, আকাশ জরিপ এবং চিকিৎসা সহায়তামূলক উড্ডয়নেও ব্যবহৃত হয়ে থাকে। সর্বোচ্চ ১৭ জন স্কাইডাইভার বহনে সক্ষম এই বিমানটি স্বল্প দৈর্ঘ্যের রানওয়ে থেকেও উড্ডয়ন এবং অবতরণ করতে পারে। এফএএর তথ্য অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি ২০১০ সালে নির্মিত হয়েছিল।
এই সংস্থাটি আরও জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিকে কোনো এয়ার ট্রাফিক সার্ভিস সহায়তা দিচ্ছিল না।
বিমানটি বিমানবন্দর সংলগ্ন একটি মাঠে আছড়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের সড়কও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
আরও পড়ুন: আ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে সরকার দেশ পরিচালনা করছে: নাহিদ
সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, তারা ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। সূত্র: ইয়াহু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন