ঢাকা সোমবার, ২০ই জুলাই, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই শ্রাবণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই সফর, ১৪৪৮হিজরী
সোমবার, ২০ই জুলাই, ২০২৬ইং ০৫ই শ্রাবণ, ১৪৩৩বাং

২ হাজার বছরের পুরোনো আঙুরের বীজে পাওয়া গেল আধুনিক মদের সূত্র


২ হাজার বছরের পুরোনো আঙুরের বীজে পাওয়া গেল আধুনিক মদের সূত্র

ইতালির তুসকানির প্রাচীন কূপ থেকে উদ্ধার হওয়া প্রায় দুই হাজার বছর পুরোনো আঙুরের বীজের ডিএনএ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আধুনিক ওয়াইন তৈরির ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। তাঁদের মতে, রোমান সাম্রাজ্যের সুসংগঠিত কৃষি ব্যবস্থা আজকের ওয়াইন উৎপাদন পদ্ধতির বিকাশে বড় ভূমিকা রেখেছিল।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্কের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় আরও একটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে। বর্তমানে লাল সানজিওভেসে ওয়াইনের জন্য বিশ্বজুড়ে পরিচিত তুসকানির কিয়ান্তি অঞ্চলে একসময় প্রধানত সাদা আঙুরের চাষ হতো।

আবিষ্কারটি হয়েছে কেতামুরা দেল কিয়ান্তি নামে একটি প্রত্নতাত্ত্বিক স্থানে। রোমানদের আগমনের আগে এখানে ইট্রুস্কানদের বসতি ছিল। পরে রোমান ও মধ্যযুগীয় ইতালীয়দেরও আবাস গড়ে উঠেছিল সেখানে। খ্রিষ্টপূর্ব ৩০০ সাল থেকে খ্রিষ্টাব্দ ৩০০ সালের মধ্যে বসবাসকারীরা আঙুরের বীজ গভীর কূপে ফেলতেন। অক্সিজেনবিহীন কাদায় চাপা পড়ে থাকায় সেগুলো প্রায় অক্ষত অবস্থায় সংরক্ষিত ছিল।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল যেন ব্যালন ডি’অর জয়ের মঞ্চ

গবেষণার সহলেখক ড. ওয়া ইনানলি জানান, ৮০টি বীজের ডিএনএ বিশ্লেষণে দেখা গেছে, বেশিরভাগই একই জাতের আঙুরের। ইট্রুস্কানদের সময় থেকে শুরু করে রোমান যুগ পর্যন্ত শত শত বছর ধরে একই জাতের আঙুর চাষ করা হয়েছিল।

জিনগত পরীক্ষায় আরও জানা গেছে, সেই প্রধান আঙুরজাতটি সাদা ফল উৎপাদন করত। গবেষকদের জন্য এটি ছিল বড় ধরনের বিস্ময়।

১৯৭৩ সাল থেকে কেতামুরা দেল কিয়ান্তিতে খননকাজ পরিচালনাকারী ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ন্যান্সি ডি গ্রামন্ড বলেন, বর্তমানে যে অঞ্চল লাল ওয়াইনের জন্য বিখ্যাত, সেখানে একসময় শতাব্দীর পর শতাব্দী ধরে সাদা আঙুরের চাষ ও সংরক্ষণ করা হয়েছিল— এটি সত্যিই বিস্ময়কর।

গবেষণায় আরও দেখা গেছে, রোমানদের দখলের পর ওই এলাকায় নতুন নতুন আঙুরের জাতের আগমন ঘটে। ধারণা করা হচ্ছে, সেগুলো সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আনা হয়েছিল। একই সঙ্গে কেতামুরার প্রধান আঙুরজাতটির সঙ্গে দক্ষিণ ফ্রান্সে পাওয়া দুটি প্রাচীন আঙুরের বীজের ঘনিষ্ঠ জিনগত সম্পর্কও মিলেছে।

আরও পড়ুন: ফরাসি ডাগআউটে এবার শুরু হচ্ছে জিদান অধ্যায়

বিজ্ঞানীদের মতে, এই তথ্য রোমান সাম্রাজ্যজুড়ে বিস্তৃত কৃষি নেটওয়ার্কের প্রমাণ বহন করে এবং আধুনিক যুগে মানসম্মত ওয়াইন উৎপাদনের ভিত্তি গড়ে তুলতে সেই নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

সূত্র: দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢামেক থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলো গুলিবিদ্ধ পলাশকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০২:১৭ এম


ঢামেক থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলো গুলিবিদ্ধ পলাশকে

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ ইয়াসিন খান পলাশ, যিনি কাইল্লা পলাশ নামে পরিচিত, তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

রবিবার রাত সোয়া ১২টার দিকে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে তাকে অন্য হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার দুপুরে পশ্চিম রামপুরার মক্কি মসজিদ সংলগ্ন রয়েল মিষ্টির দোকানের সামনে তাকে গুলি করা হয়। প্রাথমিক তথ্যে জানা যায়, এর আগে থেকে দুই যুবক সেখানে অবস্থান করছিল। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর তারা পলাশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া দিলে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পলাশকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জের ‘ব্রাজিল বাড়ি’ দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০২:৩৪ এম


সিরাজগঞ্জের ‘ব্রাজিল বাড়ি’ দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে পুরো দেশ এখন উৎসবমুখর হয়ে উঠেছে। নিজের দলকে সমর্থন ও ভালোবাসার প্রকাশ হিসেবে অনেকেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। তবে সিরাজগঞ্জের একটি ব্রাজিল ভক্ত এই বিষয়ে ব্যতিক্রমী একটি কাজ করবেন। প্রিয় দল ব্রাজিলের পতাকার রঙে তিনি তার দোতলা বাড়িটি রঙিন করে তুলেছেন।

শহরের মোক্তারপাড়া এলাকার পরিবহন ব্যবসায়ী লিটন সরকার এই অসাধারণ উদ্যোগটি গ্রহণ করেছেন। তার উদ্যোগের ফলে এই বাড়িটি এখন এলাকায় ‘ব্রাজিল বাড়ি’ নামে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

বাড়িটির পুরোটাই হলুদ এবং সবুজ রঙে রাঙানো হয়েছে। বাড়িটির চারপাশের সব দেয়ালজুড়ে ব্রাজিলের পতাকা শোভা পাচ্ছে। শুধু বাইরের অংশ নয়, ভেতরের সিঁড়ির দুপাশেও একই পতাকা দেখা যাচ্ছে। তাছাড়া, বাড়ির প্রধান ফটকটি সাজানো হয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকার আদলে। নিজের দোতলা বাড়ি রাঙানোর সাথে সাথে, লিটন সরকার পুরো এলাকা জুড়ে ব্রাজিলের পতাকা এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুনও লাগিয়েছেন।

ব্রাজিল বাড়ির মালিক লিটন সরকার বলেন, ‘ছোটবেলা থেকেই ব্রাজিলের খেলার প্রতি আমার অগাধ ভালোবাসা। সেই ভালোবাসার জেরেই আমি দোতলা বাড়ির পুরোটাই হলুদ এবং সবুজে রাঙিয়ে তুলেছি। প্রতিদিন দূর থেকে বহু ভক্ত ও সমর্থকরা এই বাড়িটি দেখতে আসছেন। বিষয়টি আমার কাছে খুবই ভালো লাগে।’

এখন বাড়িটি শুধু ব্রাজিল সমর্থকদের জন্য নয়, বেশ কিছু সাধারণ মানুষেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রতিদিন দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা বাড়িটি দেখার জন্য ভিড় করছে। অনেকেই বাড়িটির সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন এবং নিজেদের দলের প্রতি এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসাও করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির বিমানবন্দর থেকে ফিরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০২:৩৮ এম


দিল্লির বিমানবন্দর থেকে ফিরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান দেশে ফিরে আসছেন, কারণ দিল্লির বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত ব্যবহারের ঘটনা ঘটেছে, যদিও তাঁকে আগাম অবহিত করা হয়েছিল।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আগামী সোমবার (১৫ জুন) থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল তার।

তবে জানা গেছে, গত শুক্রবার, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় যে, ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণ হবে। কিন্তু সন্ধ্যায় যখন তিনি দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন, তখন ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে তাকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। সেই সময় তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়া হবে কি না, সে বিষয়ে কোনো স্পষ্টতা পাওয়া যায়নি।

এমন সংকটময় পরিস্থিতিতে, জাহেদ উর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাতেই তিনি তৃতীয় একটি দেশ হয়ে দেশে ফিরে আসার পরিকল্পনা করেন। সোমবার দুপুরের আগেই তার দেশে ফিরে আসার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে বিশ্বকাপের বাসে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০২:৪৪ এম


নিউইয়র্কে বিশ্বকাপের বাসে আগুন

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ) ফাইনালে জয় পেয়েছে ‘নিউইয়র্ক নিকস’। পাঁচ দশকের বেশি সময় পর এ জয় পায় দলটি।

এই ঐতিহাসিক জয় উদ্‌যাপনকে কেন্দ্র করে নিউইয়র্ক শহরের ম্যানহাটানের মিডটাউনে সহিংস পরিস্থিতি তৈরি হয়।

স্থানীয় সময় গত শনিবার রাতে দলটির হাজারো উন্মত্ত ভক্ত রাস্তায় নেমে উল্লাস শুরু করলে একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। এ সময় টাইমস স্কয়ারে এক কিশোর গুলিবিদ্ধ হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় বিশ্বকাপের দর্শক নামিয়ে দিয়ে ফেরা একটি বাসে।

১৯৭৩ সালের পর নিউইয়র্ক নিকস এমন অভাবনীয় পারফরম্যান্স ও ফাইনাল জয় উদ্‌যাপন করতে পানশালা ও খোলা মাঠ থেকে হাজারো সমর্থক স্লোগান দিয়ে রাস্তায় নেমে আসেন। অনেককে আতশবাজি ও স্মোক বা ধোঁয়ার গ্রেনেড ফাটাতে দেখা যায়।

বাস্কেটবলপ্রেমীদের এই উন্মত্ত উল্লাসের মধ্যে নিউইয়র্কের টাইমস স্কয়ারে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ শেষে দর্শকদের নামিয়ে দিয়ে ফেরা ১৫টি শাটল বাসের একটি বহর আটকা পড়ে। শত শত তরুণ বাসের ওপর উঠে পড়েন।

কিছু তরুণকে চালকের আসনে বসে থাকতে দেখা যায়।

একের পর এক, নিউইয়র্ক সিটি সরকারের ভাড়া করা হলুদ রঙের স্কুলবাসগুলোর একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী রয়টার্সের একজন সাংবাদিক বাসটিকে দাউ দাউ করে জ্বলতে দেখেন। এভাবে আরো তিনটি বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাসের ওপর উঠে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের পতাকা উড়াতে দেখা গেছে।

ব্রাজিলের ম্যাচ দেখতে আসা মরক্কো বংশোদ্ভূত কানাডীয় নাগরিক ইউসেফ সাব্বর (৪৯) বলেন, তাঁরা তাঁদের আনন্দ প্রকাশ করছেন। কিছুটা সহিংসভাবে হলেও পৃথিবীর সবখানে দল জয় পেলে এমনটা ঘটে।

নিউইয়র্ক পুলিশের একজন কর্মকর্তা জানান, রাত ২টার দিকে টাইমস স্কয়ারে উল্লাসের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরের পায়ে গুলি লাগে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ভিড়ের মধ্যে মুখ রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখা গেলেও তাঁর আঘাতের কারণ জানা যায়নি।

পানশালা থেকে খেলা দেখে বের হওয়া রিয়েল এস্টেট এজেন্ট পঞ্চাশোর্ধ্ব ক্যারল মারিনো বলেন, মনে হচ্ছে একসঙ্গে ২০টি থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপন করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ ও ঘোড়সওয়ার পুলিশ লাঠিচার্জ শুরু করে।

প্রায় দুই ঘণ্টা ধৈর্য ধরে অপেক্ষার পর পুলিশের সদস্যরা লাঠি উঁচিয়ে সমর্থকদের ধাওয়া দিয়ে রাস্তা ফাঁকা করেন। ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের রাস্তাগুলো কর্ডন বা ঘিরে ফেলা হয়।

পুরো জীবন নিকসের সমর্থক হিসেবে পার করে দেওয়া নিউইয়র্কের দম্পতি ডিন ও ক্রিস্টিনা স্মিরোস বলেন, আমাদের জন্মের পর এই প্রথম দল এভাবে জিতল, আমরা ভীষণ খুশি।

এর আগে ১৯৯৪ ও ১৯৯৯ সালে ফাইনালে উঠলেও যথাক্রমে হিউস্টন রকেটস ও সান আন্তোনিও স্পার্সের কাছে হেরেছিল নিউইয়র্ক নিকস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই সফর, ১৪৪৮হিঃ
ফজর ০৩:৫৭
জোহর ১২:০৬
আসর ০৪:৪৪
মাগরিব ০৬:৪৭
ইশা ০৮:০৭
সূর্যোদয় : ০৫:২২ সূর্যাস্ত : ০৬:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%