০১:৫৭ এম
বরিশাল মহানগরীর কোতোয়ালি থানাধীন বিসিসি ১৩ নম্বর ওয়ার্ডের রিফিউজি কলোনিতে কথিত ‘গাঁজা রফিক’-এর মালিকানাধীন স্নেহা ভবনে অভিযান চালিয়ে এক নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, নগদ অর্থ, মোটরসাইকেল এবং মাদক বিক্রির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ জুন ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি বিশেষ দল স্নেহা ভবনের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ মোট পাঁচজনকে আটক করা হয়।
অভিযানে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯ পুরিয়া গাঁজা এবং মাদক বিক্রির অর্থ হিসেবে ১৭ হাজার ৬৯০ টাকা নগদ উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ২টি ইয়ামাহা এফজেড (FZ) মোটরসাইকেল, ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আরও পড়ুন: পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযানে অংশ নেন এসআই (নিঃ) গোলাম মো. নাসিম, এসআই (নিঃ) আবু তালেব, এসআই (নিঃ) নাহিদুল ইসলাম, এএসআই মো. সাইফুল, এএসআই আল আমিন, এএসআই আরিফ, এএসআই বাবুল, এএসআই জুয়েল শেখ এবং নারী কনস্টেবল সুমি আক্তার।
স্থানীয়দের মতে, রিফিউজি কলোনি এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক কারবারিদের দৌরাত্ম্য কমে আসবে।
পুলিশের বক্তব্য: কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, নগদ অর্থ, মোটরসাইকেল, মোবাইল ফোন এবং মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: বরিশালে হাজী বিরিয়ানিতে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের ও প্রতারণার অভিযোগ,খাবারের পরিমাণ ও মাংসের মান নিয়ে প্রশ্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন