ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং
সিরাজগঞ্জ

অসুস্থ যুবলীগ নেতার কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু


অসুস্থ যুবলীগ নেতার কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

 

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম এ তথ্য জানান।

নিহত আমিনুল ইসলাম লিটন (৪৭) ছিলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের হাজী শামসুল আলমের ছেলে। তিনি একই ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।

আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল

জেল সুপার রফিকুল ইসলাম জানান, ‘হাজতি আমিনুল ইসলাম লিটন ৫ জুলাই একটি মারামারি ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। তিনি পূর্ব থেকে হার্ডও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার (১৪ জুলাই) সকালে লিটন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এর ফলে সকাল পৌনে ৯টার দিকে তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু ঘটে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌন নিপীড়ন মামলায় ৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


যৌন নিপীড়ন মামলায় ৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়ন ও মানহানি মামলায় লেখিকা ই জিন ক্যারল ক্ষতিপূরণ বাবদ ৫ মিলিয়ন ডলারের (৩.৭ মিলিয়ন পাউন্ড) বেশি অর্থ প্রদান করেছেন, যা তার আইনজীবীরা নিশ্চিত করেছেন। এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার তিন বছর পর, ট্রাম্পকে এই ক্ষতিপূরণ দিতে হয়েছে।

ক্যারলের আইনজীবী রবার্তা কাপলান, মঙ্গলবার একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানান, ‘আজ আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ওই রায়ের ফলস্বরূপ জুরি তাকে যে ক্ষতিপূরণের অর্থ প্রদান করার নির্দেশ দিয়েছিল, তা তিনি পেয়েছেন।’ ট্রাম্প এই অর্থ পরিশোধে দেরি করতে চেয়েছিলেন, যাতে তিনি সুপ্রিম কোর্টকে তার আপিল শুনতে অস্বীকৃতির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করতে পারেন। তবে গত সপ্তাহে মামলার দায়িত্বে থাকা বিচারক তাকে ক্ষতিপূরণের অর্থ পরিশোধের নির্দেশ দেন। ট্রাম্পের আইনি দলের একজন প্রতিনিধি এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

ক্যারলের আইনি দলের একটি বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, তাকে ৫.৬২ মিলিয়ন ডলারের বেশি অর্থ প্রদান করা হয়েছে, যা comprises ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং আপিল চলাকালীন অর্জিত সুদসহ। ৮২ বছর বয়সী প্রাক্তন ম্যাগাজিন কলামিস্ট ক্যারল অভিযোগ করেছেন, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের একটি ড্রেসিং রুমে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেছিলেন এবং পরে ২০২২ সালে এ অভিযোগ অস্বীকার করে নিজের ‘ট্রুথ সোশ্যাল’ ওয়েবসাইটে একটি পোস্টের মাধ্যমে তাকে অপমান করেছিলেন।

রায় ঘোষণার পরপরই ট্রাম্প ক্ষতিপূরণের অর্থ একটি আদালত-নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে জমা করেন এবং আপিল প্রক্রিয়া চলাকালীন তা সেখানেই রাখা হয়। ট্রাম্পের আইনজীবীরা তাকে অর্থ পরিশোধ করতে হবে বলে বিচারকের দেওয়া রায়ের তীব্র নিন্দা করেছেন। এই মামলার বাইরেও, ২০২৪ সালের অন্য একটি পৃথক বিচারের রায়ে ক্যারলকে দেওয়া তিরাশি মিলিয়ন বা আট কোটি ত্রিশ লাখ ডলারের মানহানির ক্ষতিপূরণের বিরুদ্ধেও ট্রাম্প বর্তমানে উচ্চ আদালতে আপিল আবেদন সচল রেখেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৬ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৬ জন

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৯৯ জন গ্রেপ্তার হয়েছে মিরপুর এলাকা থেকে। এ সময় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৬, লালবাগে ৩১, ওয়ারীতে ৬৩, মতিঝিলে ৪১, তেজগাঁওয়ে ৫২, মিরপুরে ৯৯, গুলশানে ৫৫, উত্তরায় ৫৬, সিটিটিসি ৮ জন ও গোয়েন্দা বিভাগ থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ডিএমপি আরও জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১১ হাজার ১২৭টি ইয়াবা, ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩ দশমিক ৪ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এস্কাফ, ২০ লিটার দেশীয় মদ, ১টি সাউন্ড বক্স, ১টি কাটিং প্লাইয়ার্স, ১টি প্লাস্টিকের কাঁচি, ১টি কলকি, ২২টি মোবাইল ফোন, ১টি মাইক্রোবাস, ১টি প্রাইভেট কার, ১টি পরিমাপের যন্ত্র, ২৪টি সিম কার্ড, ১৭ হাজার ৮০০ টাকা এবং ২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দি-মধুখালী সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ, গর্তে আটকে পরলো সারবোঝাই ট্রাক

আন্তর্জাতিক ডেস্ক

‎জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০২:০০ পি.এম


বালিয়াকান্দি-মধুখালী সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ, গর্তে আটকে পরলো সারবোঝাই ট্রাক

রাজবাড়ীর বালিয়াকান্দি- মেগচামী-মধুখালী সড়কের বেহাল অবস্থার জন্য আবারও একটি দুর্ঘটনা ঘটেছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্তের কারণে গত রাতে একটি সারবোঝাই ট্রাক রাস্তার গর্তে আটকে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধুখালী থেকে বালিয়াকান্দিগামী একটি সারবোঝাই ট্রাক মৌকুড়ি মাদ্রাসার পাশে গর্তে ভরা রাস্তায় ট্রাকটির একটি চাকা গভীর গর্তে গেঁথে যায়। ফলে ট্রাকটি চলাচল করা সম্ভব না হওয়ায় সড়কের ওপর আটকে পড়ে।

ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটির নিরাপত্তার ব্যবস্থা করে এবং যান চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। আজ সকালে শ্রমিকদের মাধ্যমে ট্রাক থেকে সারের বস্তা নামানোর কাজ শুরু করা হয়, যাতে আটকে থাকা ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হওয়া যায়।

স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে বালিয়াকান্দি-মেগচামী-মধুখালী সড়কটি অত্যন্ত বেহাল অবস্থাতে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্তের জন্য প্রতিনিয়ত যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময়ে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

এলাকা বাসীর দাবি, বড় ধরনের কোনো দুর্ঘটনার আগে জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কারের কাজ শুরু করার ব্যবস্থা নেওয়া হোক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে এবং নিরাপদে যাতায়াত নিশ্চিত করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ ইস্যুতে ইসলামাবাদ চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


হরমুজ ইস্যুতে ইসলামাবাদ চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান

ইরান আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি ইরানের সংবাদমাধ্যম তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সাম্প্রতিক মার্কিন সামরিক হামলা এবং হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গারিবাবাদি উল্লেখ করেছেন যে, ইরানের সার্বভৌম অধিকার ও জাতীয় নিরাপত্তা রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

হরমুজ প্রণালি ইরানের কৌশলগত স্বার্থের সঙ্গে গভীরভাবে জড়িত বলেও তিনি জানিয়েছেন। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনায় যাওয়ার পরিকল্পনা নেই তেহরানের।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত টানা ৪০ দিন চলার পর ৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ১৭ জুন ইসলামাবাদে ১৪ দফা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এই সমঝোতা অনুযায়ী, ইরান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ রাখার অঙ্গীকার করেছিল। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা এবং বন্দর অবরোধ শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছিল।

কিন্তু পরিস্থিতির অবনতি ঘটে গত ৫ জুলাই। সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে ওয়াশিংটন দায়ী করে। এরপর ৭ জুলাই থেকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে হামলা শুরু করে মার্কিন বাহিনী।

১৩ জুলাই উত্তেজনা আরও বাড়ে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় নৌ অবরোধ আরোপের নির্দেশ দেন। তিনি ঘোষণা করেন যে, হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে এবং এ জলপথ ব্যবহারকারী সব বাণিজ্যিক জাহাজকে ২০ শতাংশ হারে টোল দিতে হবে।

ট্রাম্পের ওই ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ইসলামাবাদ সমঝোতা থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় তেহরান।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছেন যে, ইরানের ওপর অবরোধ পুনর্বহালের পর উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বাড়িয়েছে ইরান।

বিশ্লেষকদের মতে, ইসলামাবাদ সমঝোতা ভেঙে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সংঘাত আরও তীব্র হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%