প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম এ তথ্য জানান।
নিহত আমিনুল ইসলাম লিটন (৪৭) ছিলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের হাজী শামসুল আলমের ছেলে। তিনি একই ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।
জেল সুপার রফিকুল ইসলাম জানান, ‘হাজতি আমিনুল ইসলাম লিটন ৫ জুলাই একটি মারামারি ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। তিনি পূর্ব থেকে হার্ডও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন।’
তিনি আরও বলেন, ‘মঙ্গলবার (১৪ জুলাই) সকালে লিটন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এর ফলে সকাল পৌনে ৯টার দিকে তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু ঘটে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন