বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
১১:২২ পি.এম
কুমিল্লায় গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মায়ের সঙ্গে দেখা করে সদর আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেন, "আমরা সবাই তাদের (মাদক ব্যবসায়ীদের) কাছে স্যারেন্ডার করে চলে যাই। আর না হয় কিছু একটা করেন বিজয়পুর যা হয়েছে। না হয় চলেন মানুষের কাছে ক্ষমা চেয়ে (ক্ষমতা) ছাইড়া দেই। মাদক ব্যবসায়ী থাকবে, একজন স্কুল ছাত্র স্কুলে যেতে পারবে না, তারপর আপনি ওসি থাকবেন আমি এমপি থাকব এটা ঠিক না। কি জবাব দিবেন এই পরিবারের কাছে। মাদক কারবারীদেরকে বিচারের আওতায় আনা হবে।"
বৃহস্পতিবার রাত নয়টায় কুমিল্লা নগর এর কাটাবিল এলাকায় আহত ইথান আহমেদের মায়ের সঙ্গে দেখা করে এসব কথা বলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
তিনি আরো বলেন, "মাদক কারবারীদের ধরতে প্রয়োজন হলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলা হবে। তাদের কোন ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে আমি ডিআইজি এবং কুমিল্লার এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি। আমি রাতের মধ্যেই ফলাফল দেখতে চাই।"
তারপর মনিরুল হক চৌধুরী আহত ইথান আহমেদের মা সোনিয়া আক্তারের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে কে কে আছে তার খোঁজখবর নিয়ে ঢাকায় মেডিকেল কলেজে যোগাযোগ করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন।
এ সময় আহত ইথান আহমেদের মা বলেন, "অপু এবং সাব্বির দুই গ্রুপের মধ্যে কয়েকদিন ধরেই মারামারি চলছিল। আজকে আমি আমার ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম। টিফিন দেওয়ার পর বাসায় আসার সময় আমার ছেলের পিঠে গুলি লাগে। আমার একটি মাত্র ছেলে। আমার ছেলের কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো।"
উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথান আহম্মেদ প্রেম (১২) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। কাটাবিল উচ্চ বিদ্যালয়ে পড়েন। সে নগরীর কাঁটাবিল এলাকার মো ইউনুস মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। এখন সে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রুশ সেনারা সামনের দিকে শত্রু খুঁজছিলেন। কিন্তু এখন তাদের জন্য নতুন একটি সমস্যা আসছে পেছন থেকে। কারণ আকাশে রয়েছে একটি ড্রোন, যা নিজেরাই লক্ষ্য চিনে সিদ্ধান্ত নিতে সক্ষম। আর মুহূর্তের মধ্যে এই ড্রোন ধ্বংস্ নিয়ে আসে। এই এআই ড্রোনই এখন একের পর এক রুশ রসদবাহী কনভয় ধ্বংসের মাধ্যমে যুদ্ধের গতিপথ পরিবর্তন করার চেষ্টা করছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ যেমন বিবিসি ও আনাদোলু এজেন্সি বলছে, ইউক্রেন এআই-চালিত ড্রোন ব্যবহার করে রাশিয়াকে চাপের মধ্যে ফেলতে চেষ্টা করছে।
বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা গেছে, পূর্বের মাসে ক্রিমিয়া এবং দক্ষিণ ইউক্রেনের অধিকৃত অঞ্চলের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কমপক্ষে ১৪টি হামলার ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন এখন শুধুমাত্র সামনের যুদ্ধক্ষেত্রে নয়, বরং রাশিয়ার পুরো সরবরাহ ব্যবস্থা লক্ষ্যবস্তু বানিয়েছে। নতুন এআই-চালিত ড্রোন ব্যবহার করে খাদ্য, জ্বালানি ও গোলাবারুদ বহনকারী ট্রাকগুলো খুঁজে বের করে ধ্বংস করছে দেশটি। শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ রুটে অন্তত ১৫০টি যানবাহন ধ্বংস হওয়ার বিষয়টি একাধিক সংবাদ মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
এটি ইউক্রেনের ভাষায় ‘লজিস্টিকস লকডাউন’ কৌশল। অর্থাৎ সরাসরি সেনাদের উপর হামলা নয়, বরং খাদ্য, জ্বালানি ও গোলাবারুদ পৌঁছানোর পথ বন্ধ করতে হবে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, এই কৌশলের লক্ষ্য হলো রুশ বাহিনীর ওপর চাপ বৃদ্ধি করা এবং তাদের ধারাবাহিক আক্রমণের সক্ষমতা দুর্বল করে দেওয়া।
এই অভিযানের সবচেয়ে বড় শক্তি হলো নতুন ‘হর্নেট’ এআই ড্রোন। বিশেষজ্ঞদের মতে, গত চার বছরে সংগ্রহকৃত হাজার হাজার ঘণ্টার রুশ সামরিক লক্ষ্যবস্তুর ভিডিওর মাধ্যমে এই ড্রোনগুলো প্রশিক্ষণ লাভ করেছে। ফলে এগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে সম্ভাব্য লক্ষ্য শনাক্ত করতে পারছে। স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের সুবিধা গ্রহণে রুশ বাহিনীর ইলেকট্রনিক জ্যামিংও ড্রোনগুলোকে অক্ষম করতে পারছে না সহজেই।
বিশ্লেষকদের মতে, এই প্রযুক্তির ফলে এখন সম্মুখসমর থেকে ১০০ কিলোমিটারেরও বেশি দূরে থাকা রুশ রসদবাহী যানবাহনও নিরাপদ নয়। এবং এই পরিস্থিতিতে রাশিয়া কিছু এলাকায় কনভয়ের আকার ছোট করতে বাধ্য হয়েছে। দক্ষিণ ইউক্রেনে ভারী সামরিক সরঞ্জামের চলাচলও সীমিত করা হয়েছে। কোথাও কোথাও ড্রোনের নজর এড়াতে রুশ বাহিনী কাঁচা রাস্তা এবং মাঠ ব্যবহার করছে।
এই অবস্থায় যুদ্ধ বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিনের অচলাবস্থার পর ইউক্রেনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই সুবিধা স্থায়ী নাও হতে পারে। কারণ যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির লড়াই কখনও থেমে থাকে না। ইউক্রেন যেমন নতুন কৌশল নিয়ে এগোচ্ছে, রাশিয়ার পক্ষ থেকেও যেকোনো মুহূর্তে পাল্টা চাল দেওয়া হতে পারে। তবে আপাতত এই আকাশে উড়তে থাকা বুদ্ধিমান ড্রোনগুলো রাশিয়ার জন্য নতুন এক দুঃস্বপ্ন হয়ে উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চিরিরবন্দরে ২ মোটর সাইকেল চোর আটক হওয়ার পর থানায় মামলা দায়ের করা হলে, আটককৃত চোরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সুত্রে জানা গেছে যে, গত ২৪ জুন বুধবার বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উচিতপুর বাজারের পূর্বে ২টি মোটর সাইকেল চুরি করার সময় মোটর সাইকেল মালিক এবং স্থানীয় পথচারীরা ধাওয়া দিয়ে গাইবান্ধা জেলার সাহাপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে লাবিব সরদার (২৯) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর এলাকা থেকে মোন্তাজ এর ছেলে মনজুরুল ইসলামকে আটক করে। তারা থানায় জানালে পুলিশ দ্রুত আটককৃত স্থানে পৌঁছায় এবং তাদের হেফাজতে নেয়।
এই ঘটনায় একজন মোটর সাইকেল চালক খোরশেদুল ইসলাম বাদি হয়ে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করেন এবং মামলা রুজু করে তাদের আদালতে সোপর্দ করা হয়।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী জানান যে, গতকাল ২৫ জুন বৃহস্পতিবার মামলা রুজু করার পর ধৃত মোটর সাইকেল চোরদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা একজন আন্ত: জেলা চোর চক্রের সদস্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চর রাজিবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সকাল সাড়ে ১০ টার দিকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ, মরিচ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার কৃষি অফিস চত্বরে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উন্নত জাতের আমন ধান বীজ, মরিচ বীজ ও রাসায়নিক সার কৃষকদের মাঝে তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমানসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জোবায়ের। তথ্য সূত্রে জানা গেছে, এ মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় ৫’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ ও রাসায়নিক সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি ডিএমপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আরও বলেন, এই প্রণোদনা ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষেধ। যদি কেউ বিক্রয় করে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে ফসলের আবাদ বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে ২৮ জুন ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ এবং পরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে, কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ন কবীরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ইউএনও রিপামনি দেবী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি মোঃ মতিয়ার রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, যুগ্ন সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র বর্মন, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।
এই উপজেলার জন্য আগামী ২৮ জুন ৬-১১ মাস বয়সী ১৯০০ শিশুকে নীল রংয়ের এবং ১২-৫৯ মাস বয়সী ১৭০০০ শিশুকে লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার মোট ১৪৫ টি কেন্দ্রে একযোগে উক্ত ক্যাম্পেইনে প্রায় ২৯০ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।
ভিটামিন-এ ক্যাপসুল শিশুদের জন্য অত্যন্ত জরুরি। একে "চোখের ভিটামিন" বলা হয়ে থাকে। শিশুদের কেন ভিটামিন-এ খাওয়ানো প্রয়োজন, তা নিয়ে নিচে কিছু কারণ উল্লেখ করা হলো:
১. রাতকানা রোগ প্রতিরোধ: ভিটামিন-এর অভাবে শিশু অন্ধকারে দেখতে পায় না। ভিটামিন এ ক্যাপসুল এই সমস্যাটি থেকে শিশুদের রক্ষা করে।
২. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: ভিটামিন-এ শিশুদের শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে। ফলে ডায়রিয়া, নিউমোনিয়া, হাম-এর মতো রোগে আক্রান্ত হলেও জটিলতা কম হয়। গবেষণায় দেখা গেছে, ভিটামিন-এ ক্যাপসুল শিশুমৃত্যু ২০-৩০% পর্যন্ত কমিয়ে দেয়।
৩. চোখ ও ত্বক ভালো রাখে: চোখের কর্নিয়া সুস্থ রাখে এবং ত্বক-মিউকাস ঝিল্লিরক্ষা করে। ফলে ইনফেকশন সহজে ঢুকতে পারে না।
৪. স্বাভাবিক বৃদ্ধি: হাড় ও দাঁত গঠনে সাহায্য করে এবং শিশুর শারীরিক বৃদ্ধি সঠিকভাবে হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ