ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

যেভাবে ইউক্রেনের এআই দ্বারা রাশিয়ার সামরিক সরঞ্জাম ধ্বংস হচ্ছে!


যেভাবে ইউক্রেনের এআই দ্বারা রাশিয়ার সামরিক সরঞ্জাম ধ্বংস হচ্ছে!

রুশ সেনারা সামনের দিকে শত্রু খুঁজছিলেন। কিন্তু এখন তাদের জন্য নতুন একটি সমস্যা আসছে পেছন থেকে। কারণ আকাশে রয়েছে একটি ড্রোন, যা নিজেরাই লক্ষ্য চিনে সিদ্ধান্ত নিতে সক্ষম। আর মুহূর্তের মধ্যে এই ড্রোন ধ্বংস্ নিয়ে আসে। এই এআই ড্রোনই এখন একের পর এক রুশ রসদবাহী কনভয় ধ্বংসের মাধ্যমে যুদ্ধের গতিপথ পরিবর্তন করার চেষ্টা করছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ যেমন বিবিসি ও আনাদোলু এজেন্সি বলছে, ইউক্রেন এআই-চালিত ড্রোন ব্যবহার করে রাশিয়াকে চাপের মধ্যে ফেলতে চেষ্টা করছে।

বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা গেছে, পূর্বের মাসে ক্রিমিয়া এবং দক্ষিণ ইউক্রেনের অধিকৃত অঞ্চলের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কমপক্ষে ১৪টি হামলার ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন এখন শুধুমাত্র সামনের যুদ্ধক্ষেত্রে নয়, বরং রাশিয়ার পুরো সরবরাহ ব্যবস্থা লক্ষ্যবস্তু বানিয়েছে। নতুন এআই-চালিত ড্রোন ব্যবহার করে খাদ্য, জ্বালানি ও গোলাবারুদ বহনকারী ট্রাকগুলো খুঁজে বের করে ধ্বংস করছে দেশটি। শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ রুটে অন্তত ১৫০টি যানবাহন ধ্বংস হওয়ার বিষয়টি একাধিক সংবাদ মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

এটি ইউক্রেনের ভাষায় ‘লজিস্টিকস লকডাউন’ কৌশল। অর্থাৎ সরাসরি সেনাদের উপর হামলা নয়, বরং খাদ্য, জ্বালানি ও গোলাবারুদ পৌঁছানোর পথ বন্ধ করতে হবে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, এই কৌশলের লক্ষ্য হলো রুশ বাহিনীর ওপর চাপ বৃদ্ধি করা এবং তাদের ধারাবাহিক আক্রমণের সক্ষমতা দুর্বল করে দেওয়া।

আরও পড়ুন: চীন যুক্তরাষ্ট্রকে বিপাকে ফেলতে হুথিদের সহায়তা করছে

এই অভিযানের সবচেয়ে বড় শক্তি হলো নতুন ‘হর্নেট’ এআই ড্রোন। বিশেষজ্ঞদের মতে, গত চার বছরে সংগ্রহকৃত হাজার হাজার ঘণ্টার রুশ সামরিক লক্ষ্যবস্তুর ভিডিওর মাধ্যমে এই ড্রোনগুলো প্রশিক্ষণ লাভ করেছে। ফলে এগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে সম্ভাব্য লক্ষ্য শনাক্ত করতে পারছে। স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের সুবিধা গ্রহণে রুশ বাহিনীর ইলেকট্রনিক জ্যামিংও ড্রোনগুলোকে অক্ষম করতে পারছে না সহজেই।

বিশ্লেষকদের মতে, এই প্রযুক্তির ফলে এখন সম্মুখসমর থেকে ১০০ কিলোমিটারেরও বেশি দূরে থাকা রুশ রসদবাহী যানবাহনও নিরাপদ নয়। এবং এই পরিস্থিতিতে রাশিয়া কিছু এলাকায় কনভয়ের আকার ছোট করতে বাধ্য হয়েছে। দক্ষিণ ইউক্রেনে ভারী সামরিক সরঞ্জামের চলাচলও সীমিত করা হয়েছে। কোথাও কোথাও ড্রোনের নজর এড়াতে রুশ বাহিনী কাঁচা রাস্তা এবং মাঠ ব্যবহার করছে।

এই অবস্থায় যুদ্ধ বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিনের অচলাবস্থার পর ইউক্রেনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই সুবিধা স্থায়ী নাও হতে পারে। কারণ যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির লড়াই কখনও থেমে থাকে না। ইউক্রেন যেমন নতুন কৌশল নিয়ে এগোচ্ছে, রাশিয়ার পক্ষ থেকেও যেকোনো মুহূর্তে পাল্টা চাল দেওয়া হতে পারে। তবে আপাতত এই আকাশে উড়তে থাকা বুদ্ধিমান ড্রোনগুলো রাশিয়ার জন্য নতুন এক দুঃস্বপ্ন হয়ে উঠেছে।

আরও পড়ুন: শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত, শিক্ষামন্ত্রীর অনুমোদনের অপেক্ষা মাউশি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিরিরবন্দরে ২ মোটর সাইকেল চোর আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


চিরিরবন্দরে ২ মোটর সাইকেল চোর আটক

চিরিরবন্দরে ২ মোটর সাইকেল চোর আটক হওয়ার পর থানায় মামলা দায়ের করা হলে, আটককৃত চোরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সুত্রে জানা গেছে যে, গত ২৪ জুন বুধবার বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উচিতপুর বাজারের পূর্বে ২টি মোটর সাইকেল চুরি করার সময় মোটর সাইকেল মালিক এবং স্থানীয় পথচারীরা ধাওয়া দিয়ে গাইবান্ধা জেলার সাহাপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে লাবিব সরদার (২৯) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর এলাকা থেকে মোন্তাজ এর ছেলে মনজুরুল ইসলামকে আটক করে। তারা থানায় জানালে পুলিশ দ্রুত আটককৃত স্থানে পৌঁছায় এবং তাদের হেফাজতে নেয়।

এই ঘটনায় একজন মোটর সাইকেল চালক খোরশেদুল ইসলাম বাদি হয়ে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করেন এবং মামলা রুজু করে তাদের আদালতে সোপর্দ করা হয়।

থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী জানান যে, গতকাল ২৫ জুন বৃহস্পতিবার মামলা রুজু করার পর ধৃত মোটর সাইকেল চোরদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা একজন আন্ত: জেলা চোর চক্রের সদস্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজিবপুরে কৃষকের মাঝে বিনামল্যে সার ও বীজ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


রাজিবপুরে কৃষকের মাঝে বিনামল্যে সার ও বীজ বিতরণ

চর রাজিবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সকাল সাড়ে ১০ টার দিকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ, মরিচ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার কৃষি অফিস চত্বরে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উন্নত জাতের আমন ধান বীজ, মরিচ বীজ ও রাসায়নিক সার কৃষকদের মাঝে তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমানসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জোবায়ের। তথ্য সূত্রে জানা গেছে, এ মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় ৫’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ ও রাসায়নিক সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি ডিএমপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আরও বলেন, এই প্রণোদনা ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষেধ। যদি কেউ বিক্রয় করে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে ফসলের আবাদ বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে

আটোয়ারীতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


আটোয়ারীতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের আটোয়ারীতে ২৮ জুন ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ এবং পরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে, কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ন কবীরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ইউএনও রিপামনি দেবী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি মোঃ মতিয়ার রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, যুগ্ন সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র বর্মন, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।

এই উপজেলার জন্য আগামী ২৮ জুন ৬-১১ মাস বয়সী ১৯০০ শিশুকে নীল রংয়ের এবং ১২-৫৯ মাস বয়সী ১৭০০০ শিশুকে লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার মোট ১৪৫ টি কেন্দ্রে একযোগে উক্ত ক্যাম্পেইনে প্রায় ২৯০ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।

ভিটামিন-এ ক্যাপসুল শিশুদের জন্য অত্যন্ত জরুরি। একে "চোখের ভিটামিন" বলা হয়ে থাকে। শিশুদের কেন ভিটামিন-এ খাওয়ানো প্রয়োজন, তা নিয়ে নিচে কিছু কারণ উল্লেখ করা হলো:

১. রাতকানা রোগ প্রতিরোধ: ভিটামিন-এর অভাবে শিশু অন্ধকারে দেখতে পায় না। ভিটামিন এ ক্যাপসুল এই সমস্যাটি থেকে শিশুদের রক্ষা করে।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: ভিটামিন-এ শিশুদের শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে। ফলে ডায়রিয়া, নিউমোনিয়া, হাম-এর মতো রোগে আক্রান্ত হলেও জটিলতা কম হয়। গবেষণায় দেখা গেছে, ভিটামিন-এ ক্যাপসুল শিশুমৃত্যু ২০-৩০% পর্যন্ত কমিয়ে দেয়।

৩. চোখ ও ত্বক ভালো রাখে: চোখের কর্নিয়া সুস্থ রাখে এবং ত্বক-মিউকাস ঝিল্লিরক্ষা করে। ফলে ইনফেকশন সহজে ঢুকতে পারে না।

৪. স্বাভাবিক বৃদ্ধি: হাড় ও দাঁত গঠনে সাহায্য করে এবং শিশুর শারীরিক বৃদ্ধি সঠিকভাবে হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল আহমেদ মুন্না গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল আহমেদ মুন্না গ্রেফতার

বরিশালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ফয়সাল আহমেদ মুন্না, যিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদ (বাকসু)-এর সাবেক ক্রীড়া সম্পাদক, গ্রেফতার হয়েছেন।

কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে বৃহস্পতিবার নগরীর একটি এলাকা থেকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের দায়িত্বশীল সূত্রের দাবি, ফয়সাল আহমেদ মুন্নার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত এখনও চলমান রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও অব্যাহত আছে প্রাথমিক তদন্তের ভিত্তিতে। তবে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

ফয়সাল আহমেদ মুন্না বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু)-এর সাবেক ক্রীড়া সম্পাদক ছিলেন এবং তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা যায়। দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই ধারাবাহিকতায়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

গ্রেফতার হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই বিষয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃত ফয়সাল আহমেদ মুন্নাকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%