ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

নেছারাবাদের বলদিয়া ইউনিয়নে গণসংযোগ ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে আহমেদ


নেছারাবাদের বলদিয়া ইউনিয়নে গণসংযোগ ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে আহমেদ

 

 
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও বাজারে গণসংযোগ করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহিন আহমেদ। এ সময় তিনি শতাধিক সমর্থক নিয়ে মোটরসাইকেল শোডাউন করেন। স্বরূপকাঠী বার্তার তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত...
 
রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার রাজাবাড়ী জামে মসজিদসংলগ্ন বাজার থেকে গণসংযোগ শুরু করেন শাহিন আহমেদ। পরে তিনি ইউনিয়নের কাটাপিটানিয়া সার্বজনীন দুর্গামন্দির, সোনারঘোপ সার্বজনীন দুর্গামন্দির ও লেবুবাড়ী সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
 
শাহিন আহমেদ বলদিয়া ইউনিয়নে একাধিকবার ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বলে জানা গেছে। তাঁর সমর্থকদের দাবি, ওই সময় বিরোধী দলের প্রতিনিধি হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করায় ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে প্রত্যাশিত সুযোগ-সুবিধা পাওয়া কঠিন হয়ে পড়েছিল।
 
বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় থাকায় এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বলদিয়া ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যাশা করছেন তাঁর সমর্থকেরা। তাঁদের মতে, সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদের অভিজ্ঞতা ও স্থানীয় পর্যায়ে পরিচিতিকে কাজে লাগিয়ে ইউনিয়নের রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব।
 
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, বলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে শাহিন আহমেদের অভিজ্ঞতা এলাকার উন্নয়নে কাজে লাগতে পারে। তাঁদের মতে, ইউনিয়নের রাস্তাঘাট সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনে সবার সহযোগিতা কামনা করেন তাঁরা।
 
সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ বলেন, “আমি দীর্ঘদিন বলদিয়া ইউনিয়নের মানুষের সঙ্গে কাজ করেছি। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। বলদিয়া ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের কল্যাণে ভবিষ্যতেও কাজ করতে চাই। এলাকার মানুষের সহযোগিতা নিয়ে রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে ভূমিকা রাখাই আমার লক্ষ্য।”
 
তিনি আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দময় ও নিরাপদ হোক এটাই আমার প্রত্যাশা। এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় লালন সাঁইয়ের আখড়া বাড়ি থেকে বোমা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৪ এম


কুষ্টিয়ায় লালন সাঁইয়ের আখড়া বাড়ি থেকে বোমা উদ্ধার

কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়া বাড়ির ভেতর থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১২ টার দিকে আখড়া বাড়ির প্রধান ফটকের কাছ থেকে একটি ব্যাগে রাখা বোমা দুটি উদ্ধার করে পুলিশ।

আখড়া বাড়িতে চলছে ফকির লালনের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের উৎসব।

পুলিশ জানিয়েছে, রোববার দিবাগত রাত ১২ টার দিকে এক চায়ের দোকানদার একটি সাদা রঙের ব্যাগ পরে থাকতে দেখেন। ব্যাগটি খুলতেই একটি লাল রঙের টেপ দিয়ে জড়ানো বোমা সাদৃশ্য বস্ত এবং পাশে ছিল দুই লিটার পরিমাণ পেট্রোল এবং দুটি সার্কিট জাতীয় বস্তু। সাথে সাথে ওই ব্যক্তিটি কুমারখালী থানা পুলিশসহ মেলার আয়োজক কমিটিকে জানালে তারা তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত হয়।

এরপর ঘটনাস্থলে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হয়ে জায়গাটি ঘিরে রাখে এবং মাজারের মূল গেটটি বন্ধ করে দেয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানিয়েছেন এ ঘটনার পর আখড়া বাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। কে বা কারা বোমাটি রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন রাত আড়াইটার দিকে বোম ডিসপোজাল টিম ডিএমপির এসআরইউ ইউনিটের সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যান্সার চিকিৎসায় স্বাস্থ্য খাতের বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৪ এম


ক্যান্সার চিকিৎসায় স্বাস্থ্য খাতের বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঘোষণা করেছেন যে, ক্যান্সার চিকিৎসার জন্য মেশিন স্থাপন ও অপসারণে আর দীর্ঘসূত্রিতা থাকবে না। তিনি উল্লেখ করেছেন, স্বাস্থ্য খাতের বাজেটের বড় অংশ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হবে।

মন্ত্রী সোমবার (১৯ অক্টোবর) সকালে ন্যাশনাল ক্যান্সার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ক্যান্সার চিকিৎসার মেশিন স্থাপন ও অপসারণে আর কোনো বিলম্ব হবে না। মেশিন ক্রয়ের ক্ষেত্রে শুল্কমুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, স্বাস্থ্য খাতের বাজেটের বড় অংশ ক্যান্সারের চিকিৎসায় ব্যয় করা হবে। ক্যান্সার প্রতিরোধে যা কিছু করা প্রয়োজন, তা সরকার নিশ্চিত করবে।

মন্ত্রী মন্তব্য করেন, ১৭ বছরের ফ্যাসিবাদ স্বাস্থ্যখাতকে অনেক পিছিয়ে দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, স্বাস্থ্য খাতে কারও গাফিলতি বরদাশত করা হবে না। গাফিলতি হলে সংশ্লিষ্ট ব্যক্তির চাকরি থাকবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে: ভারতীয় হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৪ এম


বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে: ভারতীয় হাইকমিশনার

সম্প্রীতির একটি দেশ গড়ার জন্য পূজার সময় যে পরিবেশের প্রয়োজন, তা সবসময় অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি জানান, এবারের দুর্গাপূজা বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

হাইকমিশনার ত্রিবেদী আরও বলেন, এবারের শারদীয় দুর্গাপূজা সৌহার্দ্যপূর্ণ এবং বর্ণিল পরিবেশে উদ্‌যাপিত হচ্ছে। বাংলাদেশে এই উদ্‌যাপনে প্রথমবারের মতো অংশগ্রহণ করে তিনি জানান, নিজের দেশের সঙ্গে সাংস্কৃতিক সম্প্রীতির একটি মিল খুঁজে পেয়েছেন।

সম্প্রীতি গড়ার জন্য সকলের মধ্যে সহাবস্থান অত্যন্ত জরুরি উল্লেখ করে ত্রিবেদী বলেন, "পূজায় আমি হাইকমিশনার হিসেবে আসিনি, আমি এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।" তিনি দেশ ও দশের শান্তি ও মঙ্গল কামনা করে অঞ্জলি প্রদান করেন।

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ত্রিবেদী বলেন, ভবিষ্যতে মানুষের মধ্যে এই আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৩২ বলে ০ রানে অপরাজিত, তবু তিনিই ম্যাচের নায়ক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৫ এম


১৩২ বলে ০ রানে অপরাজিত, তবু তিনিই ম্যাচের নায়ক

চার-ছক্কার বৃষ্টি ও ব্যাটারদের ঝোড়ো ব্যাটিং—টি-টোয়েন্টির এই যুগে এমন ইনিংসের কথা শুনলে অনেকেই হয়তো পরামর্শ দেবেন ব্যাটারকে ড্রেসিংরুমে ফিরে যেতে।

কিন্তু ক্রিকেটের প্রকৃতি যে শুধুমাত্র রান করার খেলা নয়, বরং কখনো কখনো উইকেট আঁকড়ে ধরে থাকা বড় কৃতিত্ব, সেটিই যেন প্রমাণ করেছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ব্যাটার ম্যাক্স ফিল্ড। ১৩২ বল খেলার পরও তার ব্যাট থেকে কোনো রান আসেনি। তবুও এই ‘শূন্যের’ কাহিনীতে তিনিই হয়ে উঠেছেন নায়ক!

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লর্ন পার্কে সম্প্রতি অনুষ্ঠিত দ্বিতীয় গ্রেডের জেলা ক্রিকেটে ২ দিনের ম্যাচে নর্দার্ন সাবআর্বস ও ইস্টার্ন সাবআর্বস মুখোমুখি হয়েছিল। ম্যাচের শেষের দিকে দলের বিপদ সামাল দিতে ক্রিজে অবিচল থাকার দায়িত্ব গ্রহণ করেন ইস্টার্নের ওপেনার ফিল্ড। প্রতিপক্ষের বোলারদের লক্ষ্য ছিল উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করা, আর ফিল্ডের লক্ষ্য ছিল যতটা সম্ভব উইকেট রক্ষা করা।

ফিল্ডের অবিচলতার প্রমাণ হিসেবে একটি পরিসংখ্যানই যথেষ্ট—১৩২ বল মোকাবিলা করেও তার রান সংখ্যা শূন্য! ক্রিকেটে ব্যাটারদের সাধারণ লক্ষ্য যেখানে দ্রুত রান সংগ্রহ করা, সেখানে ফিল্ড উল্টো পথে হেঁটেছেন। রান করার চেয়ে উইকেট বাঁচানো তার কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ফিল্ডের এই ধৈর্যশীল ব্যাটিংয়ের ফলস্বরূপ ম্যাচটি ড্র হয়েছে। নর্দার্ন প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৫৪ রান তুলে ইনিংস শেষ করে। এরপর ইস্টার্ন ২০৩ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে। দ্বিতীয় ইনিংসে ফিল্ডের দৃঢ়তায় ইস্টার্ন ৪৬ ওভারে ৬৬ রান সংগ্রহের পর দুই অধিনায়ক ড্র মেনে নেন।

ম্যাক্স ফিল্ডের এই মহাকাব্যিক শূন্য রানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তাকে ‘টেস্ট ক্রিকেটের আসল নায়ক’ হিসেবে অভিহিত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%